সর্বশেষ
ইরানে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল মার্কিন যুক্তরাষ্ট্র, যুদ্ধের ভয়াবহতা তীব্র হতে যাচ্ছে
১৭ দিন ধরে নিখোঁজ মাদ্রাসার দুই শিক্ষার্থী, দিশে হারা মা-বাবা, খুঁজে পেতে শেয়ার দিয়ে সাহায্য করুন
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?
ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে চারদিন ধরে অনশনে তরুণী
মোদির পদত্যাগ দাবিতে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে রাহুল গান্ধীর বিক্ষোভ
ইরানের হামলায় ৩ মার্কিন সেনা নিহত, আহত প্রায় ১০০: পেন্টাগন
দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম
মন্ত্রিসভায় রদবদল নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা
শেখ হাসিনাকে নিয়ে বিতর্কিত মন্তব্য করলেন এনসিপি নেতা সরোয়ার তুষার
যুদ্ধবিরতির আলোচনা চললেও বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম
ভারতে ইসলাম ও মুসলমান আক্রমণের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে: মাওলানা আরশাদ মাদানি

কিশোরী আমেনাকে সংঘবদ্ধ ধর্ষণের পর অসহায় বাবার সামনে থেকে তুলে নিয়ে নির্মমভাবে হ’ত্যা! পুলিশ কি করে?

Our Times News

মাধবদীতে কিশোরী আমেনা হত্যার ঘটনায় উত্তেজিত স্থানীয়রা

আওয়ার টাইমস নিউজ।

নিউজ ডেস্ক: নরসিংদীর মাধবদী এলাকায় ১৫ বছর বয়সী আমেনা আক্তারের মরদেহ উদ্ধারের ঘটনায় পুরো জনপদে শোক, ক্ষোভ আর আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পরিবারের অভিযোগ, মাত্র দুই সপ্তাহ আগে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হওয়া এই কিশোরীকে তার বাবার সামনেই জোর করে তুলে নিয়ে গিয়ে হত্যা করা হয়েছে।

পুলিশ জানায়, বৃহস্পতিবার দুপুরে মাধবদী থানার মহিষাশুড়া ইউনিয়নের দড়িকান্দী এলাকার একটি সরিষা ক্ষেত থেকে আমেনার মরদেহ উদ্ধার করা হয়। গলায় ওড়না পেঁচানো অবস্থায় পড়ে ছিল তার নিথর দেহ।

আমেনা মাধবদীর বিলপাড় এলাকার দিনমজুর আশরাফ হোসেনের মেয়ে। শোকাহত বাবা জানান, প্রায় ১৫ দিন আগে স্থানীয় এক যুবকের নেতৃত্বে কয়েকজন তার মেয়েকে কর্মস্থল থেকে ফেরার পথে তুলে নিয়ে যায় এবং সংঘবদ্ধ ধর্ষণ করে।

তিনি দাবি করেন, ঘটনার পর তারা আইনি ব্যবস্থা নিতে চাইলেও স্থানীয়ভাবে ‘মীমাংসা’র উদ্যোগ নেওয়া হয়। ইউনিয়ন পরিষদের এক সদস্যের নেতৃত্বে বিষয়টি আপসের মাধ্যমে নিষ্পত্তির চেষ্টা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

মানবাধিকারকর্মীরা বলছেন, ধর্ষণের মতো গুরুতর অপরাধ কোনোভাবেই সালিশ বা আপসের মাধ্যমে নিষ্পত্তিযোগ্য নয়। এটি ফৌজদারি অপরাধ, যার বিচার আইনগত প্রক্রিয়ায় হওয়া বাধ্যতামূলক।

বুধবার রাতের ঘটনার বর্ণনা দিতে গিয়ে আমেনার বাবা কান্নাজড়িত কণ্ঠে বলেন, মেয়ের নিরাপত্তার জন্য তাকে পাশের গ্রামে খালার বাড়িতে রেখে আসতে যাচ্ছিলেন। বড়ইতলা এলাকায় পৌঁছালে কয়েকজন পথরোধ করে। তার ভাষ্য, “আমার সামনে থেকেই মেয়েকে জোর করে ছিনিয়ে নিয়ে গেল। আমি কিছুই করতে পারিনি।”
রাতভর খোঁজাখুঁজির পরও কোনো সন্ধান মেলেনি। পরদিন সকালে স্থানীয়রা সরিষা ক্ষেতে মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।

নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার জানান, ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হয়েছে এবং মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তিনি বলেন, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

জড়িতদের শনাক্তের কাজ চলছে। ধর্ষণের অভিযোগ ও স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টার বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে। এদিকে ঘটনার পর এলাকায় ব্যাপক ক্ষোভ দেখা দিয়েছে। স্থানীয়দের প্রশ্ন, প্রথম ঘটনার পরই যদি যথাযথ ব্যবস্থা নেওয়া হতো, তাহলে কি এই মর্মান্তিক পরিণতি এড়ানো যেত না?

নারী ও শিশু নির্যাতনের ঘটনায় বিচারহীনতা এবং স্থানীয়ভাবে আপসের সংস্কৃতি নিয়ে মানবাধিকার সংগঠনগুলো দীর্ঘদিন ধরে উদ্বেগ জানিয়ে আসছে। সমাজের মনুষ্যত্বহীন ন’রপি’চাশরদের কর্তৃক খুন ধ/র্ষণ চলছেই! তাহলে পুলিশ প্রশাসনের কাজটা কি? এমন প্রশ্নই কোটি কোটি বিবেক সম্পন্ন সুস্থ মস্তিষ্কের অধিকারী সাধারণ জনতার

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বুধবার, ২২ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৯
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বুধবার, ২২ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৯
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত