সর্বশেষ
তিন বোনকে বিয়ে করে বাবা! একসাথে তিন কিশোরীর আ’ত্মহত্যা নিয়ে ভ’য়ংকর লোমহর্ষক রহস্য ফাঁস হতে যাচ্ছে
আজ থেকে ২০২৬ সালের হজ ভিসা ইস্যু শুরু করল সৌদি আরব
ক্ষমতায় গেলে নাহিদ ইসলামকে মন্ত্রী করা হবে: জামায়াত আমির
গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিয়ে রাষ্ট্র সংস্কারের পক্ষে থাকার আহ্বান মির্জা ফখরুলের
আজ প্রপোজ ডে: প্রিয় মানুষকে অনুভূতি প্রকাশের সহজ ও সৃজনশীল উপায়
আসমানে ফয়সালা হয়ে গেছে, তারেক রহমানই আগামীর প্রধানমন্ত্রী
ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার জন্য হ্যাঁ ও দাঁড়িপাল্লায় ভোট দিন: এটিএম মাছুম
আজ থেকে ভোটের মাঠে নামছে আইনশৃঙ্খলা বাহিনী
পাকিস্তানের মসজিদে ভয়াবহ বোমা হামলায় যুক্তরাষ্ট্র জড়িত: আনসারুল্লাহ
ক্ষমতায় গেলে সেনাবাহিনীকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করবে না বিএনপি: তারেক রহমান
সকালে দাম বেড়ে রাতে কমল সোনার দাম, ভরিতে কত কমলো?
গভীর মহা সাগরের হঠাৎ বিমান অদৃশ্য হওয়ার রহস্যটি জানলে আপনার হৃদয় আঁতকে উঠবে
মুসলিমদের নিয়ে কটুক্তি করায় আসামের মুখ্যমন্ত্রীকে ২ টাকা ভিক্ষা দিতে চাইলেন ওয়াইসি
কোচের যেই যাদুঘরি খুদে বার্তায় ১৪ বছরের সূর্যবংশী ১৫ ছক্কায় খেললেন ১৭৫ রানের অবিশ্বাস্য ইনিংস
বিয়ের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে, বিয়ে করে বাড়ি ফিরার পথে বর-কনের মর্মান্তিক মৃত্যু!

ক্ষমতায় গেলে নাহিদ ইসলামকে মন্ত্রী করা হবে: জামায়াত আমির

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ঘোষণা দিয়েছেন, জনগণের সমর্থনে ইনসাফভিত্তিক সরকার গঠিত হলে নাহিদ ইসলামকে মন্ত্রী করা হবে।

রোববার (৮ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর বাড্ডার ডিআইটি প্রজেক্ট খেলার মাঠে ১১ দলীয় ঐক্য জোটের নির্বাচনী জনসভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে এ ঘোষণা দেন।
ডা. শফিকুর রহমান বলেন, ইনসাফভিত্তিক বাংলাদেশের পক্ষে জনগণের রায় যদি আল্লাহর মেহেরবানিতে অর্জিত হয়, তাহলে সেই সরকারে নাহিদ ইসলামকে মন্ত্রী হিসেবে দেখতে পাবেন। আমরা সবাই হাতে হাত রেখে একসঙ্গে কাজ করবো।

তিনি আরও বলেন, ৫ আগস্টের অসম্পূর্ণ কাজ বাস্তবায়নের দিন আসছে আগামী ১২ ফেব্রুয়ারি। রক্তের সঙ্গে যারা বেইমানি করবে, ইতিহাস তাদের কখনো ক্ষমা করবে না। দেশ আজ জেগে উঠেছে। জনগণ স্পষ্ট জানিয়ে দিয়েছে, পুরোনো বন্দোবস্তে আর ফিরতে চায় না, বস্তাপচা রাজনীতি প্রত্যাখ্যান করেছে। তারা নতুন বাংলাদেশ ও নতুন রাজনৈতিক ধারার উত্থান দেখতে চায়।

ডা. শফিকুর রহমান মন্তব্য করেন, আমরা আর জাতিকে কোনো মিথ্যা আশ্বাস দেব না। তবে আল্লাহ তায়ালাকে সাক্ষী রেখে বলছি, বাংলাদেশের মানুষের জীবন, সম্পদ ও ইজ্জতের পাহারাদার হবো ইনশাআল্লাহ। আমরা এ দেশের মালিক হতে চাই না, জনগণের সেবক হিসেবে থাকতে চাই। জনপ্রতিনিধিদের প্রতি বছর নিজের ও পরিবারের সম্পদ বিবরণী জাতির সামনে প্রকাশ করতে বাধ্য করা হবে।

ফ্যামিলি কার্ড প্রসঙ্গে তিনি বলেন, ১০ টাকা কেজি দরে চাল খাওয়ার প্রতিশ্রুতি মানুষ এখনও ভুলে যায়নি, গরম কেটে যায়নি। এখন নতুন নতুন কার্ডের কথা বলা হচ্ছে, এই কার্ড, সেই কার্ড। এগুলো ভুয়া। যেমন ১০ টাকার চালের আশ্বাস ভুয়া ছিল, তেমনি নতুন কার্ডও ভুয়া। আগামী ১২ ফেব্রুয়ারি জনগণ ইনশাআল্লাহ এসব ভুয়া কার্ডকে লাল কার্ড দেখাবে।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
রবিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৫:১৯
সূর্যোদয়ভোর ৬:৩৬
যোহরদুপুর ১২:১৩
আছরবিকাল ৩:২৫
মাগরিবসন্ধ্যা ৫:৫০
এশা রাত ৭:০৬

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
রবিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৫:১৯
সূর্যোদয়ভোর ৬:৩৬
যোহরদুপুর ১২:১৩
আছরবিকাল ৩:২৫
মাগরিবসন্ধ্যা ৫:৫০
এশা রাত ৭:০৬

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত