সর্বশেষ
গুঁড়িয়ে দেওয়া হলো ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়
দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম
জুলাইজুড়ে ভারতজুড়ে তরুণদের আন্দোলন, মোদি সরকারের ওপর বাড়ছে চাপ
ইরানে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল মার্কিন যুক্তরাষ্ট্র, যুদ্ধের ভয়াবহতা তীব্র হতে যাচ্ছে
১৭ দিন ধরে নিখোঁজ মাদ্রাসার দুই শিক্ষার্থী, দিশে হারা মা-বাবা, খুঁজে পেতে শেয়ার দিয়ে সাহায্য করুন
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?
ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে চারদিন ধরে অনশনে তরুণী
মোদির পদত্যাগ দাবিতে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে রাহুল গান্ধীর বিক্ষোভ
ইরানের হামলায় ৩ মার্কিন সেনা নিহত, আহত প্রায় ১০০: পেন্টাগন
দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম
মন্ত্রিসভায় রদবদল নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

তিন বোনকে বিয়ে করে বাবা! একসাথে তিন কিশোরীর আ’ত্মহত্যা নিয়ে ভ’য়ংকর লোমহর্ষক রহস্য ফাঁস হতে যাচ্ছে

Our Times News

গাজিয়াবাদে একসাথে তিন কিশোরীর আত্মহত্যার ঘটনা

আওয়ার টাইমস নিউজ।

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের গাজিয়াবাদে একই পরিবারের তিন কিশোরীর একসঙ্গে আত্মহত্যার ঘটনায় দেশজুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। নয় তলা ভবনের ছাদ থেকে লাফ দিয়ে প্রাণ হারানো এই তিন কিশোরী বোনের মৃত্যুকে ঘিরে দিন যত গড়াচ্ছে, ততই সামনে আসছে ভয়ংকর ও রহস্যময় তথ্য।

পুলিশ সূত্রে জানা গেছে, নিহত তিন কিশোরীর বাবা চেতন কুমারের অতীত জীবনও নানা বিতর্কে ঘেরা। ২০১৫ সালে তার লিভ ইন পার্টনারের আত্মহত্যার ঘটনায় চেতনের নাম উঠে এসেছিল তদন্তে। যদিও সে সময় পুলিশ তদন্ত শেষে ওই মৃত্যুকে আত্মহত্যা বলেই নিশ্চিত করেছিল। তবে বর্তমান ঘটনার সঙ্গে সেই পুরোনো ঘটনার কোনো যোগসূত্র আছে কি না, তা নতুন করে খতিয়ে দেখা হচ্ছে।
তদন্তে আরও জানা গেছে, চেতনের ব্যক্তিগত জীবন ছিল জটিল। তিনি তিনজন নারীকে বিয়ে করেছিলেন এবং তারা তিনজনই সম্পর্কে আপন বোন। সম্প্রতি আত্মহত্যা করা তিন কিশোরীর মধ্যে একজন ছিলেন এক বোনের সন্তান এবং বাকি দুইজন অন্য বোনের সন্তান। এমন পারিবারিক কাঠামোও তদন্তকারীদের নজরে এসেছে।

প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, চেতন কুমার একজন ব্যবসায়ী হলেও দীর্ঘদিন ধরে আর্থিক সংকটে ভুগছিলেন। দেনা পরিশোধের চাপ এতটাই বেড়ে যায় যে, বিদ্যুৎ বিল মেটানোর জন্য তিনি তার তিন মেয়ের ব্যবহৃত মোবাইল ফোন বিক্রি করে দেন। অথচ এই তিন কিশোরী কোরিয়ান ড্রামায় ভীষণভাবে আসক্ত ছিল এবং মোবাইল ফোনেই নিয়মিত সেগুলো দেখত।

ঘটনার দিন অর্থাৎ ৪ ফেব্রুয়ারি, তিন কিশোরী মায়ের কাছে মোবাইল ফোন চেয়েছিল। কিন্তু সেই ফোনে তারা পছন্দের কোনো কোরিয়ান ড্রামা দেখতে পায়নি বলে পুলিশ জানতে পেরেছে। প্রশ্ন উঠছে, মোবাইল কেড়ে নেওয়ার ঘটনাই কি তাদের এমন চরম সিদ্ধান্তের দিকে ঠেলে দিয়েছে, নাকি এর পেছনে রয়েছে আরও গভীর কোনো কারণ।

পুলিশের তদন্তে আরও উঠে এসেছে, ওই তিন কিশোরীর সঙ্গে তাদের মায়েদের সম্পর্ক খুব একটা ভালো ছিল না। বরং তারা বাবার সঙ্গেই বেশি ঘনিষ্ঠ ছিল। এমন পারিবারিক টানাপোড়েন, আর্থিক চাপ ও মানসিক অস্থিরতার সমন্বয়েই কি এই মর্মান্তিক ঘটনা ঘটেছে, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

বর্তমানে পুরো ঘটনাটি ঘিরে এলাকায় শোক ও আতঙ্কের পরিবেশ বিরাজ করছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্ত প্রতিবেদন এবং পারিবারিক জিজ্ঞাসাবাদের ভিত্তিতে খুব শিগগিরই এই তিন কিশোরীর মৃত্যুর পেছনের ভয়ংকর রহস্যের পর্দা উঠে আসতে পারে।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৯
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৯
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত