সর্বশেষ
জাতীয় সংবাদ
মুসলিম বিশ্ব
জাতীয় সংবাদ
আন্তর্জাতিক ডেস্ক
চাঁদা নিয়ে প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী: মসজিদ, রিহ্যাব ও দলের জন্য চাঁদা দেই, এগুলো কি অবৈধ?
কুষ্টিয়ায় ‘উপরওয়ালা এখন আমি’: হাসপাতালের অনিয়ম নিয়ে কঠোর বার্তা আমির হামজার
গণভোটের ফলাফলে বড় সংশোধন, প্রায় ১১ লাখ ভোট কমিয়ে নতুন গেজেট প্রকাশ
আ.লীগ নেতার নেতৃত্বে গাজীপুরে বিএনপি কার্যালয়ে হামলা ও ভাঙচুর
হাদি হ*ত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল ৯মবার পেছাল
কওমি মাদ্রাসার বিরুদ্ধে সিন্ডিকেটভিত্তিক অপপ্রচারের অভিযোগ ইসলামী আন্দোলনের
মো. সাহাবুদ্দিনকে অপসারণ ও নতুন রাষ্ট্রপতি নিয়োগে আইনি নোটিশ পাঠানো হয়েছে
বইয়ের প্রতি তরুণদের আগ্রহ বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর
বিশ্ববাজারে আবারও বাড়লো সোনার দাম
নদী–খাল ও জলাশয় খনন সেলের দায়িত্ব পেলেন মির্জা আব্বাস
একুশে পদক অনুষ্ঠানে যেতে সচিবালয় থেকে হেঁটে গেলেন প্রধানমন্ত্রী

দেশের প্রশ্নে সীমান্ত বাহিনীকে আরো আধুনিক করবঃ প্রধানমন্ত্রী তারেক রহমান

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দীর্ঘ সংগ্রামের পর জনগণের রায়ে নির্বাচিত সরকার দেশ পরিচালনা করছে। দেশের প্রশ্নে সীমান্ত বাহিনীকে আরও আধুনিক ও সুসংহত করা হবে। সীমান্তে দায়িত্ব পালনে সদস্যরা দেশপ্রেম ও পেশাগত উৎকর্ষতা প্রদর্শন করবে।
বুধবার বিকেলে জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। সভায় স্বরাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষা উপদেষ্টা, সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনী প্রধান এবং বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মহাপরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রী বলেন, ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পিলখানায় সংঘটিত হত্যাকাণ্ড জাতির ইতিহাসে এক রক্তাক্ত অধ্যায়। সে ঘটনায় ৫৭ জন সেনা কর্মকর্তাসহ ৭৪ জন প্রাণ হারান। তিনি শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

তিনি আরও বলেন, দীর্ঘ ১৭ বছর পরও পিলখানার ঘটনার বেদনা বহমান। এই দিনগুলোকে রাষ্ট্রীয় মর্যাদায় স্মরণ করা জাতীয় দায়িত্ব। ভবিষ্যৎ প্রজন্মের কাছে ইতিহাস তুলে ধরতে সরকার এ বিষয়ে কাজ করবে।

সীমান্তরক্ষী বাহিনীর ঐতিহাসিক ভূমিকার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে স্বাধীনতা-পরবর্তী দেশ গঠনে বাহিনীটির গৌরবোজ্জ্বল অবদান রয়েছে। জাতীয় নিরাপত্তা কাঠামোকে সময়োপযোগী ও শক্তিশালী করতে সরকার কাজ করবে বলেও জানান তিনি।

একইসঙ্গে শহীদ পরিবারের সদস্যদের শিক্ষা, চিকিৎসা ও পুনর্বাসনে দীর্ঘমেয়াদি সুরক্ষা ব্যবস্থা গড়ে তোলার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন প্রধানমন্ত্রী।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৫:০৭
সূর্যোদয়ভোর ৬:২২
যোহরদুপুর ১২:১১
আছরবিকাল ৩:৩১
মাগরিবসন্ধ্যা ৬:০০
এশা রাত ৭:১৬

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৫:০৭
সূর্যোদয়ভোর ৬:২২
যোহরদুপুর ১২:১১
আছরবিকাল ৩:৩১
মাগরিবসন্ধ্যা ৬:০০
এশা রাত ৭:১৬

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত