সর্বশেষ
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?
ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে চারদিন ধরে অনশনে তরুণী
মোদির পদত্যাগ দাবিতে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে রাহুল গান্ধীর বিক্ষোভ
ইরানের হামলায় ৩ মার্কিন সেনা নিহত, আহত প্রায় ১০০: পেন্টাগন
দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম
মন্ত্রিসভায় রদবদল নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা
শেখ হাসিনাকে নিয়ে বিতর্কিত মন্তব্য করলেন এনসিপি নেতা সরোয়ার তুষার
যুদ্ধবিরতির আলোচনা চললেও বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম
ভারতে ইসলাম ও মুসলমান আক্রমণের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে: মাওলানা আরশাদ মাদানি
আমরা ভেনেজুয়েলা নই, হামলা চললে হরমুজ প্রণালী দিয়ে ‘এক ফোঁটা’ তেল-গ্যাসও যাবে না: মার্কিন ইসরাইল জোটকে ইরানের হুঁশিয়ারি
গাজার বাস্তুচ্যুতদের তাঁবুতে ইসরায়েলি হামলা, নিহত ১ আহত ১০
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হিসেবে নিয়োগ পেলেন রাশেদ খাঁন
স্পেনের বিশ্বজয়ে উল্লাসে মাতোয়ারা অ/ভিশপ্ত ইহুদীদের হামলায় পা হারানো ফি/ লিস্তিনি মা/জলুম মুসলিমরা
১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত

বইয়ের প্রতি তরুণদের আগ্রহ বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর

Our Times News

আওয়ার টাইমস নিউজ ‌

ডেস্ক রিপোর্ট: বই পড়ার অভ্যাস তরুণ প্রজন্মের মধ্যে আরও বাড়ানো জরুরি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, নিয়মিত বই পড়লে মস্তিষ্কের কোষগুলোর মধ্যে নতুন সংযোগ তৈরি হয়, যা মানুষের স্মৃতিশক্তি ও বিশ্লেষণী ক্ষমতা বাড়াতে সহায়তা করে। একই সঙ্গে আলঝেইমার ও ডিমেনশিয়ার মতো রোগের ঝুঁকিও কমে।

বৃহস্পতিবার বিকেলে অমর একুশে বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, বই পড়ার গুরুত্ব নতুন করে ব্যাখ্যা করার কিছু নেই। বই শুধু জ্ঞানার্জনের মাধ্যম নয়, বরং এটি মস্তিষ্কের জন্য এক ধরনের ব্যায়াম। গবেষণায় দেখা গেছে, বই পড়া মানুষের চিন্তাশক্তি ও মননশীলতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

প্রধানমন্ত্রী আরও বলেন, বর্তমান সময়ে তথ্যপ্রযুক্তির অগ্রগতির সঙ্গে সঙ্গে ইন্টারনেট আসক্তি তরুণদের বই থেকে দূরে সরিয়ে দিচ্ছে। যদিও ইন্টারনেটেও বই পড়া সম্ভব, তবে গবেষকদের মতে কাগজের বই পড়ার যে গভীরতা ও মনোযোগ পাওয়া যায়, দীর্ঘ সময় পর্দার দিকে তাকিয়ে তা পাওয়া কঠিন। বরং অতিরিক্ত স্ক্রিন ব্যবহারে শরীর ও মনোজগতে নেতিবাচক প্রভাব পড়ে।

তিনি উল্লেখ করেন, যুক্তরাজ্য ও কানাডার মতো উন্নত দেশের গবেষণায় দেখা গেছে, অতিরিক্ত ইন্টারনেট ব্যবহার শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আগ্রহ কমিয়ে দিতে পারে। তাই সময়ের প্রয়োজনে প্রযুক্তি ব্যবহার করলেও এর ক্ষতিকর দিক সম্পর্কে সচেতন থাকা জরুরি।

প্রধানমন্ত্রী জানান, বাংলাদেশে একজন মানুষ গড়ে বছরে মাত্র তিনটি বই পড়েন এবং বছরে বই পড়ার পেছনে সময় ব্যয় করেন প্রায় ৬২ ঘণ্টা। তিনি আশা প্রকাশ করে বলেন, অমর একুশে বইমেলা কেবল একটি আয়োজন নয়, বরং এটি মানুষকে বইমুখী করবে এবং নিয়মিত বই পড়ার আগ্রহ তৈরি করবে।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বুধবার, ২২ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৮
সূর্যোদয়ভোর ৫:২৩
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বুধবার, ২২ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৮
সূর্যোদয়ভোর ৫:২৩
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত