
আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস-এর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
সোমবার ১৬ ফেব্রুয়ারি তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টা কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাতে তারা পারস্পরিক শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি দায়িত্বকালীন বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন।
এ সময় প্রধান উপদেষ্টা তার দায়িত্ব পালনকালে, বিশেষ করে জাতীয় সংসদ নির্বাচনের সময় সেনাবাহিনীর ভূমিকা ও সহযোগিতার জন্য সেনাপ্রধানকে আন্তরিক ধন্যবাদ জানান। তিনি দেশের স্থিতিশীলতা ও নিরাপত্তা রক্ষায় সেনাবাহিনীর পেশাদারিত্বের প্রশংসা করেন।
সাক্ষাৎকালে বিদায়ী সেনাপ্রধানও দায়িত্ব পালনে সহযোগিতার জন্য প্রধান উপদেষ্টার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতে দেশের কল্যাণে সেনাবাহিনীর নিরবচ্ছিন্ন অঙ্গীকারের কথা তুলে ধরেন।





























