সর্বশেষ
১৭ দিন ধরে নিখোঁজ মাদ্রাসার দুই শিক্ষার্থী, দিশে হারা মা-বাবা, খুঁজে পেতে শেয়ার দিয়ে সাহায্য করুন
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?
ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে চারদিন ধরে অনশনে তরুণী
মোদির পদত্যাগ দাবিতে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে রাহুল গান্ধীর বিক্ষোভ
ইরানের হামলায় ৩ মার্কিন সেনা নিহত, আহত প্রায় ১০০: পেন্টাগন
দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম
মন্ত্রিসভায় রদবদল নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা
শেখ হাসিনাকে নিয়ে বিতর্কিত মন্তব্য করলেন এনসিপি নেতা সরোয়ার তুষার
যুদ্ধবিরতির আলোচনা চললেও বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম
ভারতে ইসলাম ও মুসলমান আক্রমণের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে: মাওলানা আরশাদ মাদানি
আমরা ভেনেজুয়েলা নই, হামলা চললে হরমুজ প্রণালী দিয়ে ‘এক ফোঁটা’ তেল-গ্যাসও যাবে না: মার্কিন ইসরাইল জোটকে ইরানের হুঁশিয়ারি

আমরা জাতীয় সংসদ নির্বাচন চাই না: এনসিপি নেত্রী সামান্তা শারমিন

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

নিউজ ডেস্ক: অন্তর্বর্তী সরকারের ঘোষণায় আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ইতোমধ্যে নির্বাচন কমিশন রোডম্যাপ প্রস্তুত করেছে এবং শিগগিরই তা ঘোষণা করবে। তবে এ পরিস্থিতিতে সংসদ নির্বাচন চান না বলে স্পষ্ট জানালেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন।

যুগান্তর মাল্টিমিডিয়াকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি বলেন, “আমরা সংসদীয় নির্বাচন চাই না। আমাদের মতে, গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধান প্রণয়ন করে বাংলাদেশকে পুনরায় শুরু করতে হবে। তখন যে দল ম্যান্ডেট পাবে, সেই দলই দেশ পরিচালনা করবে।”

তিনি মনে করেন, বর্তমানে প্রস্তাবিত সনদে কার্যকর কিছু নেই। তার ভাষায়, “এতে অনেক নোট অব ডিসেন্ট, অতিরিক্ত সমঝোতা ও দলীয় চাপ রয়েছে। তাই এর ওপর আস্থা রাখা যাচ্ছে না।”

সামান্তা শারমিন আরও বলেন, “গণপরিষদ ছাড়া অন্য কোনো নির্বাচনের মাধ্যমে সংবিধানের এতগুলো ধারা পরিবর্তন করা সম্ভব নয়। যদি পুরোনো ব্যবস্থাই থাকে, তাহলে কোর্টের মাধ্যমে যেকোনো সময় সবকিছু বাতিল হয়ে যেতে পারে। তাই গণপরিষদ নির্বাচনই একমাত্র পথ।”

তিনি অভিযোগ করেন, বিচার বিভাগ পুরোপুরি রাজনৈতিক ও প্রশাসনিক প্রভাবাধীন। ফলে সংসদীয় ব্যবস্থায় টেকসই পরিবর্তন সম্ভব নয়।

বিএনপিকে উদ্দেশ্য করে তিনি বলেন, “বিএনপির মনে হচ্ছে সংসদীয় নির্বাচনের দিকেই সবাইকে ঠেলে দিলে তাদের লাভ হবে। কিন্তু গণপরিষদ নির্বাচন ভিন্ন। সেখানে ম্যান্ডেট থাকবে সংবিধানকেন্দ্রিক, টিউবওয়েল বসানো বা উন্নয়নমূলক কাজ দিয়ে ভোট কেনা যাবে না।”

অন্তর্বর্তী সরকারের প্রধান ড. ইউনূসের ঘোষণার প্রসঙ্গে সামান্তা শারমিন বলেন, “যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হয়ও, সেটা গণপরিষদের উদ্দেশ্যেই হতে হবে। কেবল সংসদ নির্বাচন হলে তা জনগণের অভ্যুত্থানের লক্ষ্য পূরণ করবে না।”

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বুধবার, ২২ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৯
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বুধবার, ২২ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৯
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত