সর্বশেষ
দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম
জুলাইজুড়ে ভারতজুড়ে তরুণদের আন্দোলন, মোদি সরকারের ওপর বাড়ছে চাপ
ইরানে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল মার্কিন যুক্তরাষ্ট্র, যুদ্ধের ভয়াবহতা তীব্র হতে যাচ্ছে
১৭ দিন ধরে নিখোঁজ মাদ্রাসার দুই শিক্ষার্থী, দিশে হারা মা-বাবা, খুঁজে পেতে শেয়ার দিয়ে সাহায্য করুন
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?
ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে চারদিন ধরে অনশনে তরুণী
মোদির পদত্যাগ দাবিতে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে রাহুল গান্ধীর বিক্ষোভ
ইরানের হামলায় ৩ মার্কিন সেনা নিহত, আহত প্রায় ১০০: পেন্টাগন
দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম
মন্ত্রিসভায় রদবদল নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা
শেখ হাসিনাকে নিয়ে বিতর্কিত মন্তব্য করলেন এনসিপি নেতা সরোয়ার তুষার

বিপুল ব্যবধানে এগিয়ে নাছির উদ্দীন, শুভেচ্ছা জানালেন প্রতিদ্বন্দ্বী শিশির মনির

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

ডেস্ক রিপোর্ট: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জের দিরাই-শাল্লা আসনে বিএনপি মনোনীত প্রার্থী নাছির উদ্দীন চৌধুরী বিপুল ভোটের ব্যবধানে জয়ের পথে রয়েছেন। বেসরকারি ফলাফলে তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী অ্যাডভোকেট শিশির মনিরকে উল্লেখযোগ্য ব্যবধানে পেছনে ফেলেছেন।

নির্বাচন সংশ্লিষ্ট সূত্র জানায়, শাল্লা উপজেলার ৩৭টি ভোটকেন্দ্রের ফলাফলে নাছির উদ্দীন চৌধুরী পেয়েছেন ৩১ হাজার ৪০৫ ভোট। অপরদিকে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট শিশির মনির পেয়েছেন ২১ হাজার ৬৫৩ ভোট। ফলে নাছির উদ্দীন চৌধুরী প্রায় ৯ হাজার ৭৫২ ভোটে এগিয়ে রয়েছেন।

এছাড়া অনানুষ্ঠানিক ফলাফলে দিরাই ও শাল্লা উপজেলার মোট ১১১টি কেন্দ্রের মধ্যে ১০৫টি কেন্দ্রেই নাছির উদ্দীন চৌধুরীর স্পষ্ট জয় নিশ্চিত হয়েছে বলে জানা গেছে। স্থানীয়ভাবে তাকে ‘ভূমিধস বিজয়ের’ দিকে এগিয়ে থাকা প্রার্থী হিসেবে দেখা হচ্ছে।

ফলাফলের আনুষ্ঠানিক ঘোষণা আসার আগেই সৌহার্দ্যের দৃষ্টান্ত রেখে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে নাছির উদ্দীন চৌধুরীকে অভিনন্দন জানিয়েছেন তার প্রতিদ্বন্দ্বী জামায়াত মনোনীত প্রার্থী অ্যাডভোকেট শিশির মনির। পোস্টে তিনি লেখেন, অভিনন্দন জনাব নাছির উদ্দীন চৌধুরী, আপনাকে ফুলেল শুভেচ্ছা।

রাজনৈতিক অঙ্গনে এই সৌজন্যমূলক অভিনন্দনকে ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে দেখছেন স্থানীয় নেতাকর্মী ও ভোটাররা।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বুধবার, ২২ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৯
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বুধবার, ২২ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৯
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত