
আওয়ার টাইমস নিউজ।
নিউজ ডেস্ক: রোববার সন্ধ্যায় জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের বাসায় যান বিএনপি চেয়ারপারসন Tarique Rahman। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গুলশানের বাসা থেকে রওনা হয়ে প্রায় এক ঘণ্টা পর তিনি সেখানে পৌঁছান।
দলীয় সূত্রে জানা যায়, এই সাক্ষাৎকে সৌজন্য সাক্ষাৎ হিসেবে দেখা হলেও সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপটে বিষয়টি বাড়তি গুরুত্ব পাচ্ছে। সাক্ষাতের পর রাতে আরেকটি রাজনৈতিক বৈঠকের অংশ হিসেবে তিনি নাহিদ ইসলামের বাসায় যাওয়ার কথা রয়েছে।
গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি বড় ধরনের সাফল্য অর্জন করে। প্রাপ্ত ফলাফল অনুযায়ী, দলটি এককভাবে ২০৯টি আসনে জয়লাভ করে এবং জোটের শরিকদের তিনটি আসন যোগ হয়ে মোট আসনসংখ্যা দাঁড়ায় ২১২। দীর্ঘ দেড় দশক পর এমন বড় জয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে।





























