সর্বশেষ
শান্তিপূর্ণ ভোটগ্রহণ শেষে চলছে সংসদ নির্বাচন ও গণভোটের গণনা
ভোট নিয়ে বিভ্রান্তি হলে ফল মানা হবে না: তারেক রহমান
সেনাবাহিনী ও সশস্ত্র বাহিনীর ভূমিকা নিয়ে সন্তুষ্টি প্রকাশ জামায়াত আমিরের
চট্টগ্রাম-১০: ভোট দিতে আসলেন, ভোট হয়ে গেছে জালিয়াতি
ঢাকা-১৮ আসনের ভোটকেন্দ্র ঘিরে ধরার অভিযোগ বিএনপি কর্মীদের বিরুদ্ধে: এনসিপি প্রার্থী
দুপুর ২টা পর্যন্ত সারা দেশে ৪৮৬ কেন্দ্রে বিশৃঙ্খলা, জালভোটের অভিযোগ ৫৯টি
সাড়ে ৪ ঘণ্টায় ভোট ৩২.৮৮ শতাংশ দুপুরেই জমে উঠল নির্বাচনের লড়াই
রেজাল্ট না দেখা পর্যন্ত নির্বাচন ভালো না মন্দ বলবো না: মুফতি ফয়জুল করিম
কেন্দ্রে প্রভাব বিস্তার ও ভোট জালিয়াতির চেষ্টার অভিযোগে বিএনপি নেতা আটক
দ/খ’লদা’র ই/সরায়েলি নৃ/শংসতার আ/ঘাত কাটাতে বক্সিংয়ে সাহস খুঁজছে ফি/লি/স্তিনের তরুণীরা
ভোটার তালিকায় গরমিলের অভিযোগ, নাম না পেয়ে ভোটার ফিরে যাচ্ছেন বিস্ফোরক দাবি বিএনপি প্রার্থী ববি হাজ্জাজের
ভোট দিলেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মাদ ইউনূস তবে কোন দলকে দিলেন?
নিজের ভোট দিয়ে সৃষ্টি কর্তার কাছে দোয়া করলেন জামায়াত আমীর ড.শফিকুর রহমান
সপরিবারে ভোট দিয়েছেন তারেক রহমান
২০ বছরের অপেক্ষার অবসান, ভোটের উৎসবে জেগে উঠল সমগ্র বাংলাদেশ

ভোট নিয়ে বিভ্রান্তি হলে ফল মানা হবে না: তারেক রহমান

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

ডেস্ক রিপোর্ট: বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, নির্বাচন যদি নিরপেক্ষ, সুষ্ঠু ও বিতর্কহীনভাবে সম্পন্ন হয়, তাহলে তার দল ফলাফল মেনে নিতে প্রস্তুত। তবে ভোট নিয়ে কোনো ধরনের বিভ্রান্তি, অনিয়ম বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হলে সেই নির্বাচনের ফল গ্রহণ করা হবে না বলে তিনি স্পষ্ট করেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাজধানীর গুলশানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।
এর আগে তারেক রহমান গুলশান মডেল স্কুলে ভোট প্রদান করেন। পরে রাজধানীর কয়েকটি এলাকা ঘুরে দেখেন এবং নিজের কার্যালয়ের সামনে উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন।

তারেক রহমান বলেন, নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হলে ফলাফল মেনে নিতে কোনো রাজনৈতিক দলের আপত্তি থাকার কথা নয়। তবে তিনি অভিযোগ করেন, বিভিন্ন জায়গায় ভোট নিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা চলছে এবং অনাকাঙ্ক্ষিত ঘটনার খবর পাওয়া যাচ্ছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

তিনি আরও বলেন, দেশের প্রকৃত মালিক সাধারণ জনগণ। তারা স্বতঃস্ফূর্তভাবে ভোটকেন্দ্রে উপস্থিত হলে এবং ভোটার উপস্থিতি বাড়লে সব ধরনের ষড়যন্ত্র ব্যর্থ হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

সারাদেশে ঘটে যাওয়া বিচ্ছিন্ন ঘটনাগুলো নির্বাচনের ফলাফলে প্রভাব ফেলতে পারে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এসব কর্মকাণ্ডে জড়িতদের বিষয়ে জনগণের নেতিবাচক ধারণা তৈরি হবে, কারণ এ ধরনের ঘটনা কখনোই ইতিবাচক নয়।

ভোটের ফল প্রকাশে বিলম্বের সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে বিএনপি চেয়ারম্যান বলেন, ফল গণনায় দেরি হওয়ার কোনো যুক্তিসঙ্গত কারণ নেই। জনগণ দ্রুত ফল জানতে চায় এবং নির্বাচন কমিশনের উচিত নির্ধারিত সময়ের মধ্যেই ফল প্রকাশ করা।

তিনি আরও জানান, ঢাকায় ভোটার উপস্থিতি সন্তোষজনক বলেই তার কাছে মনে হয়েছে।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৫:১৭
সূর্যোদয়ভোর ৬:৩৪
যোহরদুপুর ১২:১৩
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৫:৫২
এশা রাত ৭:০৮

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৫:১৭
সূর্যোদয়ভোর ৬:৩৪
যোহরদুপুর ১২:১৩
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৫:৫২
এশা রাত ৭:০৮

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত