সর্বশেষ
দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম
জুলাইজুড়ে ভারতজুড়ে তরুণদের আন্দোলন, মোদি সরকারের ওপর বাড়ছে চাপ
ইরানে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল মার্কিন যুক্তরাষ্ট্র, যুদ্ধের ভয়াবহতা তীব্র হতে যাচ্ছে
১৭ দিন ধরে নিখোঁজ মাদ্রাসার দুই শিক্ষার্থী, দিশে হারা মা-বাবা, খুঁজে পেতে শেয়ার দিয়ে সাহায্য করুন
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?
ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে চারদিন ধরে অনশনে তরুণী
মোদির পদত্যাগ দাবিতে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে রাহুল গান্ধীর বিক্ষোভ
ইরানের হামলায় ৩ মার্কিন সেনা নিহত, আহত প্রায় ১০০: পেন্টাগন
দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম
মন্ত্রিসভায় রদবদল নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা
শেখ হাসিনাকে নিয়ে বিতর্কিত মন্তব্য করলেন এনসিপি নেতা সরোয়ার তুষার

আবাসিক হোটেলে গোপন বৈঠক করছিলেন ৭০ ইউপি সদস্য, মামলা থাকায় আ.লীগপন্থি ১৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

নিউজ ডেস্ক: চট্টগ্রাম কক্সবাজারের কলাতলীর একটি আবাসিক হোটেলের মধ্যে ‘ একটি গোপন বৈঠক’ করছিলেন আওয়ামী লীগপন্থিসহ কমপক্ষে ৭০ জন ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য। এর মধ্যে ১৯ জন ইউপি সদস্যের বিরুদ্ধে মামলা থাকায় তাদেরকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (৮ নভেম্বর) রাতে ওই আবাসিক হোটেলটির সম্মেলন কক্ষে বৈঠক চলাকালীন তাদেরকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। কক্সবাজার সদর মডেল থানার ওসি ফয়জুল আজিম নোমান বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

জানা গিয়েছে, জেলার ৯টি উপজেলার ইউপি সদস্যদের নিয়ে গঠিত সংগঠন মেম্বার অ্যাসোসিয়েশনের আলোচনা সভায় অংশ নিয়েছিলেন ওই ইউপি সদস্যরা। এক পর্যায়ে পুলিশ এসে সভাটি পণ্ড করে দেয়। প্রায় ১ ঘণ্টাব্যাপী পুলিশ তাদেরকে হল রুম ঘেরাও করে রাখে।

আটক হওয়া টেকনাফ সদর ইউপি সদস্য জহির আহমেদ বলেন, জেলার ইউপি সদস্যের নিয়ে গঠিত সংগঠন মেম্বার অ্যাসোসিয়েশনর আলোচনা সভা ছিল। আমরা প্রায় ৭০ জনের মত ইউপি সদস্য উপস্থিত ছিলাম। সেখানে দেশের ক্লান্তিকালে কীভাবে কাজ করা যায় সেটি নিয়ে আলোচনা হচ্ছিল। হঠাৎ অতর্কিতভাবে পুলিশ ও সমন্বয়করা ঢুকে আমাদের আটক করেন। আমাদের যদি গোপন বৈঠক থাকতো, তাহলে সড়কের পাশে হোটেলে এতবড় অনুষ্ঠান হতো না। আমাদের হয়রানি করা হচ্ছে।

কক্সবাজার সদর মডেল থানার ওসি ফয়জুল আজিম নোমান জানান, আওয়ামীপন্থি ইউপি সদস্যরা গোপন বৈঠক করছে এমন সংবাদে ভিত্তিতে অভিযান চালানো হয়। বৈঠকে ৭০ জন ইউপি সদস্য উপস্থিত থাকলেও গ্রেপ্তার করা হয়েছে ১৯ জনকে। যাদের বিরুদ্ধে মামলা আছে তাদের গ্রেপ্তার করা হয়েছে। যাদের বিরুদ্ধে মামলা নেই তাদেরকে আমরা ছেড়ে দিয়েছি।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বুধবার, ২২ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৯
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বুধবার, ২২ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৯
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত