সর্বশেষ
দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম
জুলাইজুড়ে ভারতজুড়ে তরুণদের আন্দোলন, মোদি সরকারের ওপর বাড়ছে চাপ
ইরানে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল মার্কিন যুক্তরাষ্ট্র, যুদ্ধের ভয়াবহতা তীব্র হতে যাচ্ছে
১৭ দিন ধরে নিখোঁজ মাদ্রাসার দুই শিক্ষার্থী, দিশে হারা মা-বাবা, খুঁজে পেতে শেয়ার দিয়ে সাহায্য করুন
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?
ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে চারদিন ধরে অনশনে তরুণী
মোদির পদত্যাগ দাবিতে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে রাহুল গান্ধীর বিক্ষোভ
ইরানের হামলায় ৩ মার্কিন সেনা নিহত, আহত প্রায় ১০০: পেন্টাগন
দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম
মন্ত্রিসভায় রদবদল নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা
শেখ হাসিনাকে নিয়ে বিতর্কিত মন্তব্য করলেন এনসিপি নেতা সরোয়ার তুষার

ইরান যুদ্ধে চূড়ান্তভাবে ব্যর্থ যুক্তরাষ্ট্র-ইসরাইল

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের সঙ্গে চলমান যুদ্ধে কৌশলগত লক্ষ্য অর্জনে যুক্তরাষ্ট্র ও ইসরাইল ব্যর্থ হয়েছে বলে আন্তর্জাতিক বিশ্লেষণে উঠে এসেছে। বিশ্বের প্রায় ৮০টি শীর্ষ থিংক ট্যাংকের প্রতিবেদনের ওপর ভিত্তি করে এমন মূল্যায়ন প্রকাশ করা হয়েছে বলে জানা গেছে।

একাধিক গবেষণা প্রতিবেদনের বিশ্লেষণে বলা হয়, সামরিক প্রযুক্তি ও সক্ষমতায় এগিয়ে থাকার কারণে যুক্তরাষ্ট্র ও ইসরাইল যুদ্ধক্ষেত্রে কিছু তাৎক্ষণিক বা ট্যাকটিক্যাল আঘাত হানতে সক্ষম হয়েছে। তবে দীর্ঘমেয়াদি কৌশলগত লক্ষ্য পূরণে তারা সফল হয়নি। বিশেষ করে ইরানের রাজনৈতিক কাঠামো দুর্বল করা, প্রতিরক্ষা ব্যবস্থাকে সম্পূর্ণ ধ্বংস করা কিংবা দেশটিকে আত্মসমর্পণে বাধ্য করার মতো লক্ষ্য অর্জিত হয়নি।

বিশ্লেষণে আরও উল্লেখ করা হয়, ইরান পরিকল্পিত ও কৌশলগত পদক্ষেপের মাধ্যমে যুদ্ধের ভারসাম্য নিজেদের পক্ষে ধরে রাখতে সক্ষম হয়েছে। গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ বজায় রাখা এবং সেখানে যুক্তরাষ্ট্র-ইসরাইল জোটের পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে না পারাও ইরানের কৌশলগত সাফল্যের অংশ হিসেবে বিবেচিত হয়েছে।
গবেষণায় বলা হয়, যুদ্ধ ধীরে ধীরে ক্ষয়যুদ্ধে রূপ নিচ্ছে, যেখানে দীর্ঘ সময় ধরে সংঘাত চললে তা ইরানের জন্য তুলনামূলকভাবে সুবিধাজনক হয়ে উঠতে পারে।

এ পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের সামনে দুটি পথ রয়েছে-একটি হলো আংশিক সাফল্যকে বড় করে উপস্থাপন করে যুদ্ধ থেকে সরে আসা, অন্যটি হলো উল্লেখযোগ্য অর্জন ছাড়াই দ্রুত সংঘাতের সমাপ্তি টানা।

এই বিশ্লেষণে যুক্তরাষ্ট্র, ইউরোপ ও এশিয়ার বিভিন্ন প্রভাবশালী গবেষণা প্রতিষ্ঠান যেমন ব্রুকিংস ইনস্টিটিউট, ছাথাম হাউস, র‍্যান্ড করপোরেশন এবং কাউন্সিল অব ফরেন রিলেশনসসহ মোট ৮০টি প্রতিষ্ঠানের প্রতিবেদন পর্যালোচনা করা হয়েছে।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বুধবার, ২২ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৯
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বুধবার, ২২ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৯
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত