
আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, সুযোগ পেলে তিনি ইরানের তেল নিয়ন্ত্রণে নিতে চাইতেন। তবে যুক্তরাষ্ট্রের জনগণ যুদ্ধ শেষ করে দেশে ফেরার পক্ষে থাকায় তিনি সে পথে এগোচ্ছেন না।
হোয়াইট হাউসে এক অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প জানান, ইচ্ছা করলে তিনি ইরানের তেল নিজেদের দখলে রাখতে পারতেন, যা যুক্তরাষ্ট্রের জন্য বড় অর্থনৈতিক সুবিধা বয়ে আনত। তবে তিনি বলেন, দেশের মানুষের চাওয়া-ই তার কাছে বেশি গুরুত্বপূর্ণ।
তিনি আরও দাবি করেন, যুদ্ধের বর্তমান পরিস্থিতিতেও যুক্তরাষ্ট্র উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। তার মতে, সাধারণত এমন সংঘাত দীর্ঘস্থায়ী হলেও স্বল্প সময়েই বড় অগ্রগতি হয়েছে।
এদিকে, জনমত জরিপে দেখা গেছে, অধিকাংশ মার্কিন নাগরিক ইরানে স্থলবাহিনী পাঠানোর বিপক্ষে। অনেকেই মনে করছেন, এই সংঘাত তাদের অর্থনীতিতেও নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
ট্রাম্প একই সঙ্গে ইরানকে সতর্ক করে বলেন, হরমুজ প্রণালি খুলে না দিলে দেশটির গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে হামলার সম্ভাবনা রয়েছে।
এই মন্তব্যের পর মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি





























