সর্বশেষ
ইরানে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল মার্কিন যুক্তরাষ্ট্র, যুদ্ধের ভয়াবহতা তীব্র হতে যাচ্ছে
১৭ দিন ধরে নিখোঁজ মাদ্রাসার দুই শিক্ষার্থী, দিশে হারা মা-বাবা, খুঁজে পেতে শেয়ার দিয়ে সাহায্য করুন
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?
ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে চারদিন ধরে অনশনে তরুণী
মোদির পদত্যাগ দাবিতে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে রাহুল গান্ধীর বিক্ষোভ
ইরানের হামলায় ৩ মার্কিন সেনা নিহত, আহত প্রায় ১০০: পেন্টাগন
দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম
মন্ত্রিসভায় রদবদল নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা
শেখ হাসিনাকে নিয়ে বিতর্কিত মন্তব্য করলেন এনসিপি নেতা সরোয়ার তুষার
যুদ্ধবিরতির আলোচনা চললেও বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম
ভারতে ইসলাম ও মুসলমান আক্রমণের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে: মাওলানা আরশাদ মাদানি

ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ সফলের ব্যাপক প্রস্তুতি নিচ্ছে জামায়াত: গোলাম পরওয়ার

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশ সফল করতে দলটি সর্বাত্মক প্রস্তুতি সম্পন্ন করেছে বলে জানিয়েছেন সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি সমাবেশের বিস্তারিত পরিকল্পনা তুলে ধরেন।

তিনি জানান, আগামী শনিবারের এ সমাবেশে সভাপতিত্ব করবেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। সাত দফা দাবিতে আয়োজিত এই সমাবেশে সব দেশপ্রেমিক রাজনৈতিক দল ও ইসলামিক শক্তিকে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে সড়ক, নৌ ও রেলপথে বিপুল সংখ্যক মানুষ সমাবেশে যোগ দেবেন বলে আশা করছেন আয়োজকরা।

সমাবেশের দাবির মধ্যে রয়েছে, সুষ্ঠু নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা, জুলাইসহ সব গণহত্যার বিচার, মৌলিক সংস্কার, জুলাই সনদ বাস্তবায়ন, শহীদ পরিবার ও আহতদের পুনর্বাসন, প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত, স্থানীয় সরকার নির্বাচন অগ্রাধিকার ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি।

গোলাম পরওয়ার জানান, মাঠে বালিভরাট, পানি নিষ্কাশন, বড় মঞ্চ, তিনটি তোরণ, অতিথি আসন, ৩৩টি এলইডি স্ক্রিন, ৩১০টি মাইকের হর্নসহ নানা প্রস্তুতি নেয়া হয়েছে। ঢাকার ২০টি পয়েন্টে ৬ হাজার স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করবেন। থাকবে ট্র্যাফিক পুলিশের সহায়তা, ১৫টি গাড়ি পার্কিং পয়েন্ট, ৫০ হাজার বোতল পানি, মেডিকেল টিম ও অ্যাম্বুলেন্স। সমাবেশের নিরাপত্তায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে যোগাযোগ করা হয়েছে।

তিনি আরও জানান, সমাবেশের মূল পর্ব শুরু হবে দুপুর ২টায়। এর আগে সকাল ১০টা থেকে সাইমুমসহ বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা থাকবে। সমাবেশটি লাইভ সম্প্রচার করা হবে। তবে মহিলা কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব না হওয়ায় তাদের অংশগ্রহণের সুযোগ রাখা হয়নি বলে জানান তিনি।

গোপালগঞ্জে জুলাই যোদ্ধাদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেন, এই হামলার প্রতিবাদে রাজধানীসহ সারা দেশে বিক্ষোভ মিছিল হয়েছে। সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে এ বিষয়ে যোগাযোগ করা হয়েছে।

সংবাদ সম্মেলনে জামায়াতের কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বুধবার, ২২ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৯
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বুধবার, ২২ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৯
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত