সর্বশেষ
উচ্চ শিক্ষিত হলেই কি মানুষ হওয়া যায়? মানুষ হতে হলে কুরআন সুন্নাহর আলোকে জীবন গড়া আবশ্যকঃ হুসাইন আল আজাদ
১০৪ বছর বয়সে হজ পালন: অদম্য ঈমানের অনুপ্রেরণার প্রতীক ইন্দোনেশিয়ার এমবাহ্ মার্সিয়াহ্
মার্কিন যুদ্ধজাহাজে ইরানের ভয়াবহ হামলা, হঠাৎ ভয়ডরহীন বেপরোয়া ইরানের শক্তি প্রদর্শনের রহস্য কী?
আগে স্বাধীন ফিলিস্তিন চাই, ইসরাইলকে স্বীকৃতি দেওয়ার প্রশ্নই আসে না, ট্রাম্পের আহ্ববানকে পাত্তা না দিয়ে পাকিস্তানের কঠোর বার্তা
সাফ ফুটবলের মসনদে আবারও আওয়ামী আমলের‘দুর্নীতির বরপুত্র’ কাজী সালাউদ্দিন
ছেলেরা উচ্চ শিক্ষিত যুগ্মসচিব ও বুয়েটের শিক্ষক, অথচ নিঃসঙ্গ বাসায় ৪-৫ দিন ধরে মরে পচে পড়েছিলেন এক বৃদ্ধা মা, দেশজুড়ে শিক্ষিত অমানুষ সন্তানদের প্রতি মানুষের তীব্র ক্ষোভ
৭৫ হাজার টাকা বেতনে পল্লী বিকাশ কেন্দ্রে চাকরি, থাকছে প্রভিডেন্ট ফান্ড-উৎসব ভাতা
মুক্তিযুদ্ধকে অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: ইশরাক হোসেন
খামেনি জীবিত, ধীরে ধীরে আরও সক্রিয় হচ্ছেন: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
কুয়েত-বাহরাইনে কেন হামলা চালালো ইরান? কারণ জানিয়ে তেহরানের কড়া বার্তা
খামেনির জানাজা কবে? ইরান জানালো দাফনের সম্ভাব্য সময়
স্বর্ণের পর এবার রুপাতেও ধস, নতুন দামে চমকে উঠছে বাজার
স্বর্ণের দামে বড় ধাক্কা, এক লাফে ভরিতে কত কমলো জানলে অবাক হবেন!
রাজধানীতে আজ বজ্রসহ বৃষ্টির আভাস, স্বস্তি পেতে পারেন নগরবাসী
কুয়েতে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি আইআরজিসির, উত্তেজনা নতুন উচ্চতায়

ক্ষুধার্ত কিশোরকে খাবারের প্রলোভনে দু’জন মিলে বলাৎকার, ক্ষুধা মেটাতে গিয়ে মৃত্যু! ধ্বংসের কিনারায় এ সমাজ

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

নিউজ ডেস্ক: একদিন অনাহারে থাকার পর বাড়ি ফেরার আশায় কমলাপুর রেলস্টেশনে ঘুরছিল ১২ বছরের এক কিশোর। ক্ষুধার্ত শরীর আর দুরুদুরু বুকে ছেলেটি দুজন অপরিচিত যাত্রীর কাছে জানতে চায়, ‘বরিশালের ট্রেন কখন ছাড়বে?’ তারা জানায়, বরিশালে কোনো ট্রেন যায় না। কথাবার্তার এক পর্যায়ে সেই কিশোর জানায়, সে একদিন ধরে না খেয়ে আছে। এই কথার সুযোগে দুই যাত্রী তাকে খাবারের প্রলোভনে নিয়ে যায় অন্ধকার গন্তব্যে।

এরপর সেই কিশোরের জীবনের শেষ গন্তব্য হয় রাজধানীর যাত্রাবাড়ীর একটি আবাসিক হোটেলের ছোট্ট কক্ষ। সেখানেই অর্ধনগ্ন অবস্থায় পাওয়া যায় তার নিথর দেহ। তার পশ্চাদ্দেশ, ঠোঁট ও ডান চোখে দেখা গেছে অস্বাভাবিক আঘাতের চিহ্ন।

পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) জানায়, মর্মান্তিক এই ঘটনার রহস্য উন্মোচন করেছে তারা। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে টঙ্গী রেলস্টেশন থেকে আল আমিন নামে এক মাদকাসক্ত যুবককে গ্রেপ্তার করা হয়েছে। তার দেওয়া স্বীকারোক্তি অনুযায়ী এই অপরাধে আরও জড়িত সাদ্দাম নামে একজন, যিনি এখন পলাতক।

পিবিআইয়ের তদন্তে জানা যায়, ১২ জুলাই সকালে কমলাপুর রেলস্টেশনে সেই কিশোর আল আমিন ও সাদ্দামের সঙ্গে পরিচিত হয়। ক্ষুধার কথা শুনে আল আমিন তাকে কিছু খাবার ও জুতা কিনে দেয়। সারাদিন রেলস্টেশন চত্বরে ঘোরাঘুরির পর সন্ধ্যায় তাকে নিয়ে যাওয়া হয় যাত্রাবাড়ীর একটি হোটেলে। সেখানে বিদ্যুৎ ছিল না। কিছুক্ষণ পর সাদ্দামও যোগ দেয়। এরপর দুইজন মিলে পালাক্রমে বলাৎকার করে কিশোরটিকে। নির্যাতনের পর বারবার মুক্তি চাইলেও দুই যুবকের মন গলেনি।

পরের দিন সকালে কিশোরটি শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ে। তখনো তারা নির্যাতন চালাতে থাকে। শেষ পর্যন্ত সেই কিশোরের মৃত্যু হয় হোটেলের অন্ধকার কক্ষে।

পিবিআই ঢাকা মেট্রো দক্ষিণের উপপরিদর্শক মো. কবির হোসেন বলেন, ‘দু-মুঠো ভাতের জন্য একটি শিশুর এমন মৃত্যু কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমরা একজনকে গ্রেপ্তার করেছি, অপরজনকে ধরতে অভিযান চলছে। এখনও ভুক্তভোগী কিশোরের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি, তবে ধারণা করা হচ্ছে তার বাড়ি বরিশাল জেলায়।’

ভিকটিমের পরিচয় শনাক্তে তার ডিএনএ প্রোফাইল তৈরি করা হয়েছে এবং বরিশালে অনুসন্ধান চালাচ্ছে পিবিআইয়ের জেলা শাখা।

বিষয়: শিশু নির্যাতন, সামাজিক অবক্ষয়, আইনশৃঙ্খলা

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত