সর্বশেষ
১৭ দিন ধরে নিখোঁজ মাদ্রাসার দুই শিক্ষার্থী, দিশে হারা মা-বাবা, খুঁজে পেতে শেয়ার দিয়ে সাহায্য করুন
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?
ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে চারদিন ধরে অনশনে তরুণী
মোদির পদত্যাগ দাবিতে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে রাহুল গান্ধীর বিক্ষোভ
ইরানের হামলায় ৩ মার্কিন সেনা নিহত, আহত প্রায় ১০০: পেন্টাগন
দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম
মন্ত্রিসভায় রদবদল নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা
শেখ হাসিনাকে নিয়ে বিতর্কিত মন্তব্য করলেন এনসিপি নেতা সরোয়ার তুষার
যুদ্ধবিরতির আলোচনা চললেও বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম
ভারতে ইসলাম ও মুসলমান আক্রমণের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে: মাওলানা আরশাদ মাদানি
আমরা ভেনেজুয়েলা নই, হামলা চললে হরমুজ প্রণালী দিয়ে ‘এক ফোঁটা’ তেল-গ্যাসও যাবে না: মার্কিন ইসরাইল জোটকে ইরানের হুঁশিয়ারি

জুলাই আন্দোলন কারও একার নয়, যারা নিজেদের সম্পত্তি ভাবছে তাদের তালিকা হচ্ছে: আইজিপি

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

ডেস্ক রিপোর্ট: ২০২৪ সালের জুলাই আন্দোলনকে কেউ নিজের একক সম্পত্তি হিসেবে দাবি করলে তা গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছেন মো. আলী হোসেন ফকির। তিনি বলেন, যারা এই আন্দোলনকে নিজেদের বলে প্রচার করছে তাদের একটি তালিকা প্রস্তুত করা হচ্ছে।

সোমবার রাজধানীতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি)। তিনি জানান, জুলাই আন্দোলনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নিয়েছিল এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও রাজপথে দায়িত্ব পালন করেছেন। তাই এই আন্দোলনকে কোনো ব্যক্তি বা গোষ্ঠীর একক সম্পত্তি হিসেবে দেখার সুযোগ নেই।

আইজিপি আরও বলেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত অভিযুক্তকে দ্রুত দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে তিনি জানান, দায়িত্ব নেওয়ার পর থেকেই চাঁদাবাজির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করা হয়েছে। দল-মত নির্বিশেষে চাঁদাবাজি, সন্ত্রাস ও মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং এ বিষয়ে মাঠপর্যায়ের পুলিশ কর্মকর্তাদের স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে।

তিনি বলেন, কোনো চাঞ্চল্যকর ঘটনা ঘটলে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে। গণধর্ষণসহ নারীর প্রতি সহিংসতার ঘটনাগুলোও গুরুত্বের সঙ্গে তদন্ত করা হবে।

তদন্ত কার্যক্রমের মান উন্নয়নে সিআইডি-কে আরও আধুনিক করার পরিকল্পনার কথাও জানান আইজিপি। তার মতে, দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের বিচারের আওতায় আনা পুলিশের অন্যতম লক্ষ্য।

পুলিশি সেবা আরও জনবান্ধব করার কথাও উল্লেখ করেন তিনি। আইজিপি বলেন, থানায় আসা মানুষ যেন স্বস্তি নিয়ে ফিরে যেতে পারেন সে পরিবেশ তৈরি করতে হবে। পাশাপাশি পুলিশের সাড়া দেওয়ার সময় বা রিঅ্যাকশন টাইম কমিয়ে আনার উদ্যোগ নেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, সাম্প্রতিক জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে নতুন সরকার দায়িত্ব নিয়েছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা সরকারের অন্যতম অঙ্গীকার। সেই লক্ষ্যেই পুলিশ কাজ করছে বলে জানান

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বুধবার, ২২ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৯
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বুধবার, ২২ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৯
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত