সর্বশেষ
জুলাইজুড়ে ভারতজুড়ে তরুণদের আন্দোলন, মোদি সরকারের ওপর বাড়ছে চাপ
ইরানে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল মার্কিন যুক্তরাষ্ট্র, যুদ্ধের ভয়াবহতা তীব্র হতে যাচ্ছে
১৭ দিন ধরে নিখোঁজ মাদ্রাসার দুই শিক্ষার্থী, দিশে হারা মা-বাবা, খুঁজে পেতে শেয়ার দিয়ে সাহায্য করুন
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?
ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে চারদিন ধরে অনশনে তরুণী
মোদির পদত্যাগ দাবিতে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে রাহুল গান্ধীর বিক্ষোভ
ইরানের হামলায় ৩ মার্কিন সেনা নিহত, আহত প্রায় ১০০: পেন্টাগন
দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম
মন্ত্রিসভায় রদবদল নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা
শেখ হাসিনাকে নিয়ে বিতর্কিত মন্তব্য করলেন এনসিপি নেতা সরোয়ার তুষার
যুদ্ধবিরতির আলোচনা চললেও বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম

টানা ১৬ ঘণ্টা অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী তারেক রহমান টানা ১৬ ঘণ্টা সরকারি দায়িত্ব পালন করে এক নজির স্থাপন করেছেন। বৃহস্পতিবার সকাল থেকে গভীর রাত পর্যন্ত সচিবালয় ও জাতীয় সংসদে ধারাবাহিক কর্মসূচিতে অংশ নেন তিনি।

সকাল ৯টায় সচিবালয়ে নিজের দপ্তরে কাজ শুরু করেন প্রধানমন্ত্রী। দিনজুড়ে একের পর এক গুরুত্বপূর্ণ ফাইল পর্যালোচনা, বৈঠক এবং সিদ্ধান্ত গ্রহণে ব্যস্ত সময় পার করেন তিনি। দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে সিদ্ধান্ত নিতে নিতে বিকেল পর্যন্ত নিরবচ্ছিন্নভাবে কাজ চালিয়ে যান।

বিকেল সাড়ে ৩টার দিকে সচিবালয়ের কাজ শেষ করে তিনি যোগ দেন জাতীয় সংসদের অধিবেশনে। সেখানে রাত ৮টা পর্যন্ত নীতি নির্ধারণ ও গুরুত্বপূর্ণ আলোচনা কার্যক্রমে সক্রিয়ভাবে অংশ নেন।
এরপর রাত প্রায় ৯টার দিকে জাতীয় সংসদ সচিবালয়ে মন্ত্রিপরিষদের বৈঠক শুরু হয়। দেশের সামগ্রিক উন্নয়ন, চলমান সংকট মোকাবিলা এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে দীর্ঘ আলোচনা চলে। বৈঠক শেষ হয় রাত ১১টা ৩০ মিনিটের পর।

বৈঠক শেষে আবারও নিজ দপ্তরে কাজ করেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, সকাল ৯টা থেকে রাত ১১টা ৫০ মিনিট পর্যন্ত টানা দায়িত্ব পালন করেছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ১২ থেকে ১৪ ঘণ্টা কাজ করা প্রধানমন্ত্রীর জন্য নিয়মিত বিষয় হলেও এদিন প্রায় ১৬ ঘণ্টা কাজ করেছেন।
বিশ্লেষকদের মতে, এই দীর্ঘ কর্মঘণ্টা দায়িত্বশীল নেতৃত্বের একটি স্পষ্ট উদাহরণ। দেশের উন্নয়ন ও জনগণের কল্যাণে নিরবচ্ছিন্নভাবে কাজ করার এই প্রবণতা নেতৃত্বের প্রতি অঙ্গীকারের প্রতিফলন বলে মনে করা হচ্ছে।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বুধবার, ২২ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৯
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বুধবার, ২২ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৯
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত