সর্বশেষ
আগে স্বাধীন ফিলিস্তিন চাই, ইসরাইলকে স্বীকৃতি দেওয়ার প্রশ্নই আসে না, ট্রাম্পের আহ্ববানকে পাত্তা না দিয়ে পাকিস্তানের কঠোর বার্তা
আন্তর্জাতিক
ছেলেরা উচ্চ শিক্ষিত যুগ্মসচিব ও বুয়েটের শিক্ষক, অথচ নিঃসঙ্গ বাসায় ৪-৫ দিন ধরে মরে পচে পড়েছিলেন এক বৃদ্ধা মা, দেশজুড়ে শিক্ষিত অমানুষ সন্তানদের প্রতি মানুষের তীব্র ক্ষোভ
৭৫ হাজার টাকা বেতনে পল্লী বিকাশ কেন্দ্রে চাকরি, থাকছে প্রভিডেন্ট ফান্ড-উৎসব ভাতা
মুক্তিযুদ্ধকে অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: ইশরাক হোসেন
খামেনি জীবিত, ধীরে ধীরে আরও সক্রিয় হচ্ছেন: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
কুয়েত-বাহরাইনে কেন হামলা চালালো ইরান? কারণ জানিয়ে তেহরানের কড়া বার্তা
খামেনির জানাজা কবে? ইরান জানালো দাফনের সম্ভাব্য সময়
স্বর্ণের পর এবার রুপাতেও ধস, নতুন দামে চমকে উঠছে বাজার
স্বর্ণের দামে বড় ধাক্কা, এক লাফে ভরিতে কত কমলো জানলে অবাক হবেন!
রাজধানীতে আজ বজ্রসহ বৃষ্টির আভাস, স্বস্তি পেতে পারেন নগরবাসী
কুয়েতে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি আইআরজিসির, উত্তেজনা নতুন উচ্চতায়
বৃষ্টি কমতেই বাড়ছে দূষণ, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ১২তম
ইসলামী ব্যাংক নিয়ে ‘জোরজবরদস্তি’ করলে ভালো ফল হবে না: ডা. শফিকুর রহমান
বিদ্যুতের দাম আবারও বাড়ছে? আজই আসছে নতুন মূল্যহার ঘোষণা

তরমুজ খাওয়ার পর একই পরিবারের ৪ জনের মৃত্যু, তদন্তে মিলছে রহস্যময় নতুন তথ্য

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের মুম্বাই-এ একই পরিবারের চার সদস্যের আকস্মিক মৃত্যু ঘিরে নতুন করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শুরুতে ‘তরমুজ খেয়ে মৃত্যু’ বলে গুজব ছড়ালেও তদন্তে উঠে আসছে ভিন্ন চিত্র।

স্থানীয় সূত্র অনুযায়ী, এক ব্যবসায়ী তার পরিবার ও আত্মীয়দের নিয়ে রাতের খাবার শেষ করার পর গভীর রাতে পরিবারের সদস্যরা তরমুজ খান। ভোরের দিকে হঠাৎ সবাই অসুস্থ হয়ে পড়েন। বমি ও ডায়রিয়ার মতো উপসর্গ দেখা দেওয়ার পর কয়েক ঘণ্টার ব্যবধানে পরিবারের চারজনের মৃত্যু হয়।

প্রাথমিক ফরেনসিক পরীক্ষায় চিকিৎসকরা অস্বাভাবিক কিছু লক্ষণ শনাক্ত করেছেন। মৃতদের মস্তিষ্ক, হৃদযন্ত্র ও অন্ত্রসহ বিভিন্ন অঙ্গে অস্বাভাবিক পরিবর্তন লক্ষ্য করা গেছে, যা সাধারণ খাদ্যে বিষক্রিয়ার সঙ্গে পুরোপুরি মেলে না।

তদন্তে নতুন মোড় আসে যখন এক সদস্যের শরীরে মরফিনের উপস্থিতি পাওয়া যায়। শক্তিশালী এই ওষুধ কীভাবে শরীরে প্রবেশ করল, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। এটি চিকিৎসাজনিত, দুর্ঘটনাজনিত নাকি পরিকল্পিত কোনো ঘটনার অংশ—সব দিক খতিয়ে দেখছে পুলিশ।

খাদ্য ও ওষুধ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, তরমুজের সঙ্গে মৃত্যুর সরাসরি কোনো সম্পর্ক এখনো নিশ্চিত হওয়া যায়নি। মৃত্যুর প্রকৃত কারণ জানতে নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে এবং রিপোর্ট না আসা পর্যন্ত কোনো চূড়ান্ত সিদ্ধান্তে আসছে না তদন্তকারীরা।

এ ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে এবং পারিবারিক, ব্যক্তিগত ও অন্যান্য সম্ভাব্য কারণগুলোও খতিয়ে দেখা হচ্ছে। পুরো ঘটনাটি নিয়ে এলাকায় তৈরি হয়েছে আতঙ্ক ও রহস্য।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত