সর্বশেষ
উচ্চ শিক্ষিত হলেই কি মানুষ হওয়া যায়? মানুষ হতে হলে কুরআন সুন্নাহর আলোকে জীবন গড়া আবশ্যকঃ হুসাইন আল আজাদ
১০৪ বছর বয়সে হজ পালন: অদম্য ঈমানের অনুপ্রেরণার প্রতীক ইন্দোনেশিয়ার এমবাহ্ মার্সিয়াহ্
মার্কিন যুদ্ধজাহাজে ইরানের ভয়াবহ হামলা, হঠাৎ ভয়ডরহীন বেপরোয়া ইরানের শক্তি প্রদর্শনের রহস্য কী?
আগে স্বাধীন ফিলিস্তিন চাই, ইসরাইলকে স্বীকৃতি দেওয়ার প্রশ্নই আসে না, ট্রাম্পের আহ্ববানকে পাত্তা না দিয়ে পাকিস্তানের কঠোর বার্তা
সাফ ফুটবলের মসনদে আবারও আওয়ামী আমলের‘দুর্নীতির বরপুত্র’ কাজী সালাউদ্দিন
ছেলেরা উচ্চ শিক্ষিত যুগ্মসচিব ও বুয়েটের শিক্ষক, অথচ নিঃসঙ্গ বাসায় ৪-৫ দিন ধরে মরে পচে পড়েছিলেন এক বৃদ্ধা মা, দেশজুড়ে শিক্ষিত অমানুষ সন্তানদের প্রতি মানুষের তীব্র ক্ষোভ
৭৫ হাজার টাকা বেতনে পল্লী বিকাশ কেন্দ্রে চাকরি, থাকছে প্রভিডেন্ট ফান্ড-উৎসব ভাতা
মুক্তিযুদ্ধকে অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: ইশরাক হোসেন
খামেনি জীবিত, ধীরে ধীরে আরও সক্রিয় হচ্ছেন: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
কুয়েত-বাহরাইনে কেন হামলা চালালো ইরান? কারণ জানিয়ে তেহরানের কড়া বার্তা
খামেনির জানাজা কবে? ইরান জানালো দাফনের সম্ভাব্য সময়
স্বর্ণের পর এবার রুপাতেও ধস, নতুন দামে চমকে উঠছে বাজার
স্বর্ণের দামে বড় ধাক্কা, এক লাফে ভরিতে কত কমলো জানলে অবাক হবেন!
রাজধানীতে আজ বজ্রসহ বৃষ্টির আভাস, স্বস্তি পেতে পারেন নগরবাসী
কুয়েতে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি আইআরজিসির, উত্তেজনা নতুন উচ্চতায়

দণ্ডিত ২৫ জুলাইযোদ্ধাকে ক্ষমা করল আমিরাত সরকার, খুশিতে প্রবাসীদের আনন্দ মিছিল

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

প্রবাস ডেস্ক:সংযুক্ত আরব আমিরাতে দণ্ডপ্রাপ্ত ২৫ জন বাংলাদেশিকে ক্ষমা করে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে ঢাকায় অবস্থিত সংযুক্ত আরব আমিরাতের দূতাবাস।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ সরকারের আনুষ্ঠানিক আবেদনের পরিপ্রেক্ষিতে মানবিক বিবেচনায় ওই ২৫ জন বাংলাদেশিকে ক্ষমা প্রদানের সিদ্ধান্ত নেন আমিরাতের প্রেসিডেন্ট। ক্ষমাপ্রাপ্ত সবাইকে মুক্তি দিয়ে ইতোমধ্যে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে।

দূতাবাসের পক্ষ থেকে আরও জানানো হয়, এই সিদ্ধান্ত সংযুক্ত আরব আমিরাতের নেতৃত্বের করুণা, সহনশীলতা ও ন্যায়বিচারের প্রতি অঙ্গীকারের প্রতিফলন। একই সঙ্গে এটি বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে বিদ্যমান গভীর ও ভ্রাতৃসুলভ সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ উদাহরণ।

উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই মাসে বাংলাদেশে চলমান আন্দোলনের সময় সংযুক্ত আরব আমিরাতে অবস্থানরত কয়েকজন বাংলাদেশি প্রবাসী কর্মসূচি পালন করেন। ওই কর্মসূচিগুলো আমিরাতের আইন লঙ্ঘন করায় তাদের গ্রেপ্তার করে বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে দণ্ড দেওয়া হয়।

পরবর্তীতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ২০২৪ সালের জুলাইয়ের ঘটনাগুলোর সঙ্গে সংশ্লিষ্ট হয়ে দণ্ডিত বাংলাদেশিদের ক্ষমা করার জন্য আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানায়। সেই আবেদনের ধারাবাহিকতায় সর্বশেষ ২৫ জন বাংলাদেশিকে ক্ষমা করা হলো।

এর আগে বিভিন্ন সময়ে একই ঘটনায় দণ্ডিত আরও কয়েকজন বাংলাদেশিকে ক্ষমা করেছে সংযুক্ত আরব আমিরাত সরকার। বিশ্লেষকদের মতে, এটি দেশটির মানবিক দৃষ্টিভঙ্গি এবং প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের উদার নেতৃত্বেরই প্রতিফলন।

এদিকে এই খবরে সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের মধ্যে স্বস্তি ও আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে। অনেক জায়গায় প্রবাসীরা আনন্দ মিছিল ও দোয়ার আয়োজন করেন।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:১০

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:১০

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত