সর্বশেষ
দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম
জুলাইজুড়ে ভারতজুড়ে তরুণদের আন্দোলন, মোদি সরকারের ওপর বাড়ছে চাপ
ইরানে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল মার্কিন যুক্তরাষ্ট্র, যুদ্ধের ভয়াবহতা তীব্র হতে যাচ্ছে
১৭ দিন ধরে নিখোঁজ মাদ্রাসার দুই শিক্ষার্থী, দিশে হারা মা-বাবা, খুঁজে পেতে শেয়ার দিয়ে সাহায্য করুন
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?
ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে চারদিন ধরে অনশনে তরুণী
মোদির পদত্যাগ দাবিতে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে রাহুল গান্ধীর বিক্ষোভ
ইরানের হামলায় ৩ মার্কিন সেনা নিহত, আহত প্রায় ১০০: পেন্টাগন
দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম
মন্ত্রিসভায় রদবদল নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা
শেখ হাসিনাকে নিয়ে বিতর্কিত মন্তব্য করলেন এনসিপি নেতা সরোয়ার তুষার

দীর্ঘ ১৫ বছর পর সেনাকুঞ্জে যোগ দিচ্ছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

ডেস্ক রিপোর্ট: দীর্ঘ ১৫ বছর পর সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে যোগ দিতে সেনাকুঞ্জে যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এর আগে ২০০৯ সালে তিনি সর্বশেষ এই ধরনের অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন। এবারের এ অনুষ্ঠানে তার যোগদানের বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

শায়রুল কবির জানান, সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে বৃহস্পতিবার (২১ নভেম্বর) বিকাল ৩টায় সেনানিবাসের সেনাকুঞ্জে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিএনপি নেত্রী। আমন্ত্রণ জানাতে মঙ্গলবার (১৯ নভেম্বর) রাতে সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ (সিজিএস) লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীম এবং সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) লেফটেন্যান্ট জেনারেল এ এস এম কামরুল আহসান গুলশানের বাসভবনে উপস্থিত হয়ে আমন্ত্রণপত্র হস্তান্তর করেন।

২০১১ সালের ১৩ নভেম্বর বেগম জিয়াকে সেনানিবাসের বাড়ি থেকে উচ্ছেদ করার পর এটি হতে যাচ্ছে তার প্রথম সেনানিবাসে উপস্থিতি। শারীরিক অসুস্থতা সত্ত্বেও খালেদা জিয়া সশস্ত্র বাহিনীর অনুরোধে অনুষ্ঠানে যোগ দিতে রাজি হয়েছেন এবং তার সঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্যসহ প্রায় ৩০ জন নেতা উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন বিএনপির একান্ত সহকারী এ বি এম আবদুস সাত্তার।

তিনি আরো জানান, বিকাল ৩টায় গুলশানের বাসা “ফিরোজা” থেকে সেনানিবাসের উদ্দেশ্যে রওনা করবেন খালেদা জিয়া। তার যাতায়াত এবং নিরাপত্তার জন্য সেনাবাহিনীর একটি বিশেষ দল দায়িত্ব পালন করবে। অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে তাকে বাসায় পৌঁছে দেওয়ার ব্যবস্থাও করবে সেনাবাহিনী।

এছাড়াও বেগম জিয়াকে আমন্ত্রণ জানানোর আগে মঙ্গলবার দুপুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুলসহ সিনিয়র নেতাদের নিয়ে একটি প্রতিনিধি দলের জন্যও আমন্ত্রণপত্র দেওয়া হয়। আমন্ত্রণপত্র গুলশানের কার্যালয়ে হস্তান্তর করেন সেনাবাহিনীর কর্মকর্তারা।

বেগম খালেদা জিয়ার এই অংশগ্রহণকে রাজনৈতিক অঙ্গনে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। সেনানিবাসে দীর্ঘদিন পর তার উপস্থিতি কেবলমাত্র সশস্ত্র বাহিনীর দিবস উদ্‌যাপনের জন্য নয়, বরং একটি বড় রাজনৈতিক বার্তাও বহন করতে পারে বলে ধারণা বিশ্লেষকদের।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বুধবার, ২২ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৯
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বুধবার, ২২ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৯
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত