সর্বশেষ
স্কটল্যান্ডকে হারিয়ে নকআউটে ব্রাজিল, মেসিকে নিয়ে আবেগঘন মন্তব্য নেইমারের
দেশের বাজারে আবারও কমলো সোনার দাম, স্বস্তির খবর ক্রেতাদের জন্য
শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন করব, প্রশ্ন ফাঁসে কাউকে ছাড় নয়
দুর্নীতিতে শীর্ষে পাসপোর্ট অফিস, দ্বিতীয় অবস্থানে বিআরটিএ: টিআইবি জরিপ
নবম পে-স্কেল চূড়ান্ত, এলপিআর-এ থাকা কর্মকর্তারাও পেতে পারেন নতুন সুবিধা
স্কটল্যান্ডকে বিধ্বস্ত করে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল, ম্যাচ শেষে কান্নায় ভেঙে পড়লেন কেন নেইমার?
হঠাৎ ৩ ভূখণ্ডে মহাশক্তিশালী ভূমিকম্প, বিধ্বস্ত শত শত ঘরবাড়ি; লাখো প্রাণহানির আশঙ্কায় বিশ্বজুড়ে উদ্বেগ
দক্ষিণ কোরিয়াকে চমকে দিয়ে বিশ্বকাপে ইতিহাস গড়ল দক্ষিণ আফ্রিকা
ঢাকাকে ঘিরে ভয়াবহ ভূমিকম্প ঝুঁকি, উচ্চঝুঁকিতে ৫৬ শতাংশ ভবন
দেশব্যাপী ২ কোটি ৩৫ লাখ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল
তৃতীয় বিশ্বযুদ্ধ ঠেকিয়ে রেখেছে এক ভয়ংকর শক্তি, চাঞ্চল্যকর দাবি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের
রহস্যময় এক সফরের পর বদলে গেল জীবন, হলিউডের জনপ্রিয় অভিনেতা জিয়ানকার্লো এসপোসিতো ইসলাম গ্রহণের ঈমানদীপ্ত ঘটনা! (১ম পর্ব)
স্বর্ণের দামে আসছে নতুন মোড়, বিনিয়োগকারী ও ক্রেতাদের মধ্যে বাড়ছে চরম উত্তেজনা ও কৌতূহল, যেনে নিন স্বর্ণ আরো কিনবেন নাকি বেচে দিবেন
কুরআনের আয়াতের ব্যাখ্যা নিয়ে সংসদে তুমুল আলোচনা, সরকার-বিরোধী দলের মধ্যে বাকবিতণ্ডা
মোগলটুলীর সেই আওয়ামী লীগ বিক্রি হয়ে গেছে: মন্তব্য মাহফুজ আলমের

দেশব্যাপী ২ কোটি ৩৫ লাখ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

ডেস্ক রিপোর্ট: আগামী ২৮ জুন দেশজুড়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন। এ কর্মসূচির আওতায় ৬ থেকে ৫৯ মাস বয়সী প্রায় ২ কোটি ৩৫ লাখ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

স্বাস্থ্য অধিদপ্তর ও জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের তথ্য অনুযায়ী, সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলা এ ক্যাম্পেইনে মোট ২ কোটি ৩৫ লাখ ১৪ হাজার ৯৭২ শিশুকে অন্তর্ভুক্ত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী ২৮ লাখ ৩৮ হাজার ৭৯৪ শিশুকে নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ২ কোটি ৫ লাখ ৭৬ হাজার ১৭৮ শিশুকে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

কর্মসূচি বাস্তবায়নের জন্য সারাদেশে প্রায় ১ লাখ ২০ হাজার কেন্দ্র প্রস্তুত করা হয়েছে। পাশাপাশি লঞ্চঘাট, ফেরিঘাট, রেলস্টেশন ও বাসস্টেশনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ৫০০টি ভ্রাম্যমাণ কেন্দ্রও স্থাপন করা হবে।

দুর্গম অঞ্চলের শিশুদের আওতায় আনতে ১২ জেলার ৫৮টি উপজেলার ২৯০টি ইউনিয়নের ৭১৪টি ওয়ার্ডে মূল ক্যাম্পেইন শেষে আরও চার দিন বিশেষ অনুসন্ধান কার্যক্রম পরিচালনা করা হবে।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, রাজধানীতে আনুষ্ঠানিক উদ্বোধনের পাশাপাশি জেলা ও উপজেলা পর্যায়েও স্থানীয় প্রশাসনের সহযোগিতায় কর্মসূচি বাস্তবায়ন করা হবে। মাঠপর্যায়ে তদারকির দায়িত্ব পালন করবেন সিভিল সার্জন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা অভিভাবকদের নির্ধারিত কেন্দ্রে শিশুদের নিয়ে গিয়ে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর আহ্বান জানিয়েছেন। তাদের মতে, শিশুদের রোগপ্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং অপুষ্টি প্রতিরোধে ভিটামিন ‘এ’ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ২৬ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৫
সূর্যোদয়ভোর ৫:১৩
যোহরদুপুর ১২:০১
আছরবিকাল ৩:১৯
মাগরিবসন্ধ্যা ৬:৪৯
এশা রাত ৮:১৭

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ২৬ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৫
সূর্যোদয়ভোর ৫:১৩
যোহরদুপুর ১২:০১
আছরবিকাল ৩:১৯
মাগরিবসন্ধ্যা ৬:৪৯
এশা রাত ৮:১৭

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত