সর্বশেষ
দেশের বাজারে স্বর্ণের দাম আবারও ঊর্ধ্বমুখী, ভরিতে নতুন দর নির্ধারণ
ইনজুরি কাটিয়ে ব্রাজিলের অনুশীলনে ফিরলেন নেইমার, ভক্তদের মধ্যে স্বস্তি
ব্রাজিলিয়ান কিংবদন্তি রিভেলিনোর ৬০ বছরের রেকর্ড ছুঁলেন মেসি
যুক্তরাষ্ট্রের সমর্থন ছাড়া ইসরায়েল টিকে থাকতে পারত না: ডোনাল্ড ট্রাম্প
চুক্তি অনুযায়ী ইরান কখনোই পারমাণবিক অস্ত্র পাবে না: ট্রাম্প
মেসির হ্যাটট্রিকে উড়ন্ত সূচনা, বড় জয়ে বিশ্বকাপ শুরু আর্জেন্টিনার
পিতা মুক্তিযুদ্ধে শহীদ ১৯৭১-এ, অথচ জামায়াত এমপির জন্ম ১৯৮১-তে: বক্তব্য ঘিরে সামাজিক মাধ্যমে ঝড়
ইরান ফুটবল দলকে ২ ঘণ্টার মধ্যে আমেরিকা ছাড়ার নির্দেশ
শুরু হলো সেরা ফুটবল বিশ্লেষক প্রতিযোগিতা ২০২৬: আর্জেন্টিনা-আলজেরিয়া ম্যাচে সঠিক প্রেডিকশনে হয়ে যান আওয়ার টাইমসের সপ্তাহসেরা বিশ্লেষক; জিতে নিন আকর্ষণীয় পুরস্কার
হঠাৎ শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো যে ভূখণ্ড
বাঁ পায়ের দুর্দান্ত শটে নজর কাড়লেন জাইমা রহমান, জাতীয় দলে নেওয়ার দাবি সমর্থকদের
মগবাজার শাখার লাইসেন্স বাতিল হলেও আদ-দ্বীনের অন্যান্য হাসপাতাল চলবে: স্বাস্থ্যমন্ত্রী
মিনিস্টার হাই-টেক পার্কে চাকরির সুযোগ, মাসিক বেতন সর্বোচ্চ ৭০ হাজার টাকা
শান্তি চুক্তির আভাসে টানা চতুর্থ দিনের উল্লম্ফন, আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম
মার্কিন-ইরান চুক্তি মানতে বাধ্য নয়, সামরিক অভিযান অব্যাহত রাখার ঘোষণা ইসরায়েলি মন্ত্রীর

দেশের আর্থিক খাতকে ধ্বংসের কিনারায় নিয়ে গেছে আ.লীগ সরকার বললেন অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

নিউজ ডেস্ক: আওয়ামী লীগ সরকারের আর্থিক খাতে নজিরবিহীন অপশাসন ও দুর্নীতির কারণে এই খাত আজ ধ্বংসের কিনারায়—এমন মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

সোমবার (২ জুন) বিকেলে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও অন্যান্য বেসরকারি গণমাধ্যমে ২০২৫-২৬ অর্থবছরের জন্য ৭ লাখ ৮৯ হাজার ৯৯৯ কোটি টাকার বাজেট উপস্থাপনকালে তিনি এ কথা বলেন। এটি অন্তর্বর্তী সরকারের প্রথম বাজেট।

বাজেট বক্তব্যে তিনি বলেন, “বিগত ১৫ বছরে আর্থিক খাতে ব্যাপক দুর্নীতি ও লুটপাট হয়েছে। অনেক ঋণ খেলাপি হয়ে গেলেও সেগুলো বারবার পুনঃতফসিলিকরণের মাধ্যমে প্রকৃত অবস্থা গোপন রাখা হয়েছে।”

তিনি জানান, বাংলাদেশ ব্যাংক এখন আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী ঋণ শ্রেণিকরণ ও প্রভিশনিং চালু করেছে। এতে খেলাপি ঋণের প্রকৃত চিত্র সামনে আসতে শুরু করেছে।

২০২৩ সালের জুনে খেলাপি ঋণের হার ছিল ১০.১১ শতাংশ,
যা ২০২৪ সালের ডিসেম্বর শেষে বেড়ে দাঁড়িয়েছে ২০.২০ শতাংশে—অর্থাৎ প্রায় দ্বিগুণ।

ড. সালেহউদ্দিন বলেন, “৫ আগস্ট ২০২৪-এ রাজনৈতিক পট পরিবর্তনের পর আমরা ব্যাংক খাতের কাঠামোগত চ্যালেঞ্জ মোকাবিলা, সুশাসন প্রতিষ্ঠা ও আমানতকারীদের আস্থা পুনরুদ্ধারে সংস্কারের উদ্যোগ নিয়েছি।”

এর অংশ হিসেবে সরকার ব্যাংক রেজল্যুশন অধ্যাদেশ ২০২৫ প্রণয়ন করেছে।

এছাড়া গঠন করা হয়েছে তিনটি টাস্কফোর্স,যাদের মূল কাজ:
১. ব্যাংকের সম্পদের গুণগত পর্যালোচনা,
২. বাংলাদেশ ব্যাংকের সক্ষমতা ও দক্ষতা বৃদ্ধি,
৩. দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ে চুরি/পাচার হওয়া সম্পদ উদ্ধার।

এর আগে ২০০৭-০৮ ও ২০০৮-০৯ অর্থবছরের বাজেটও টেলিভিশনে উপস্থাপন করেছিলেন তত্ত্বাবধায়ক সরকারের অর্থ উপদেষ্টা এবি মির্জ্জা মো. আজিজুল ইসলাম।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বুধবার, ১৭ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৯
আছরবিকাল ৩:১৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৭
এশা রাত ৮:১৫

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বুধবার, ১৭ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৯
আছরবিকাল ৩:১৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৭
এশা রাত ৮:১৫

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত