সর্বশেষ
উচ্চ শিক্ষিত হলেই কি মানুষ হওয়া যায়? মানুষ হতে হলে কুরআন সুন্নাহর আলোকে জীবন গড়া আবশ্যকঃ হুসাইন আল আজাদ
১০৪ বছর বয়সে হজ পালন: অদম্য ঈমানের অনুপ্রেরণার প্রতীক ইন্দোনেশিয়ার এমবাহ্ মার্সিয়াহ্
মার্কিন যুদ্ধজাহাজে ইরানের ভয়াবহ হামলা, হঠাৎ ভয়ডরহীন বেপরোয়া ইরানের শক্তি প্রদর্শনের রহস্য কী?
আগে স্বাধীন ফিলিস্তিন চাই, ইসরাইলকে স্বীকৃতি দেওয়ার প্রশ্নই আসে না, ট্রাম্পের আহ্ববানকে পাত্তা না দিয়ে পাকিস্তানের কঠোর বার্তা
সাফ ফুটবলের মসনদে আবারও আওয়ামী আমলের‘দুর্নীতির বরপুত্র’ কাজী সালাউদ্দিন
ছেলেরা উচ্চ শিক্ষিত যুগ্মসচিব ও বুয়েটের শিক্ষক, অথচ নিঃসঙ্গ বাসায় ৪-৫ দিন ধরে মরে পচে পড়েছিলেন এক বৃদ্ধা মা, দেশজুড়ে শিক্ষিত অমানুষ সন্তানদের প্রতি মানুষের তীব্র ক্ষোভ
৭৫ হাজার টাকা বেতনে পল্লী বিকাশ কেন্দ্রে চাকরি, থাকছে প্রভিডেন্ট ফান্ড-উৎসব ভাতা
মুক্তিযুদ্ধকে অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: ইশরাক হোসেন
খামেনি জীবিত, ধীরে ধীরে আরও সক্রিয় হচ্ছেন: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
কুয়েত-বাহরাইনে কেন হামলা চালালো ইরান? কারণ জানিয়ে তেহরানের কড়া বার্তা
খামেনির জানাজা কবে? ইরান জানালো দাফনের সম্ভাব্য সময়
স্বর্ণের পর এবার রুপাতেও ধস, নতুন দামে চমকে উঠছে বাজার
স্বর্ণের দামে বড় ধাক্কা, এক লাফে ভরিতে কত কমলো জানলে অবাক হবেন!
রাজধানীতে আজ বজ্রসহ বৃষ্টির আভাস, স্বস্তি পেতে পারেন নগরবাসী
কুয়েতে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি আইআরজিসির, উত্তেজনা নতুন উচ্চতায়

ধর্ষণ ও সহিংসতার বিচারে অগ্রগতি না হলে সারাদেশে গণআন্দোলন গড়ে তোলা হবে: ডাকসু

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

ডেস্ক রিপোর্ট: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) শুক্রবার নরসিংদীসহ দেশের বিভিন্ন স্থানে ধর্ষণ, হত্যা ও সহিংসতার ঘটনার দ্রুত বিচার এবং নারীর নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।

জুমার নামাজের পর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে শুরু হওয়া মিছিল ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে টিএসসির সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে শেষ হয়। সমাবেশে ডাকসুর নেতারা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।

ডাকসুর ভিপি আবু সাদিক কায়েম বলেন, নির্বাচনের পর জনগণ নতুন সরকারের কাছে আইনের শাসন ও নিরাপত্তা প্রত্যাশা করেছিল। কিন্তু সাম্প্রতিক ধর্ষণ, হত্যা ও চাঁদাবাজির ঘটনায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। তিনি অভিযোগ করেন, কিছু ক্ষেত্রে প্রভাবশালী রাজনৈতিক নেতাদের ছত্রছায়ায় অপরাধীরা পার পাওয়ার চেষ্টা করছে। তিনি প্রশাসনের প্রতি নিরপেক্ষ তদন্ত ও অভিযুক্তদের দ্রুত ও দৃষ্টান্তমূলক শাস্তির আহ্বান জানান।

ডাকসুর জিএস এস এম ফরহাদ বলেন, দেশের বিভিন্ন এলাকায় ঘটে যাওয়া ধর্ষণ ও সহিংসতার ঘটনায় যথাযথ ব্যবস্থা না নেওয়ায় জনমনে ক্ষোভ বৃদ্ধি পাচ্ছে। তিনি গণমাধ্যমকে অনুরোধ জানান, অপরাধীদের কার্যক্রম প্রকাশ করতে এবং জনগণকে সঠিক তথ্য জানাতে।

এজিএস মহিউদ্দিন খান মন্তব্য করেন, নারীর নিরাপত্তা রাষ্ট্রের মৌলিক দায়িত্ব। প্রতিটি ঘটনার স্বতঃপ্রণোদিত তদন্ত ও দ্রুত বিচার নিশ্চিত করতে হবে।

মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক ফাতিমা তাসনিম জোর দিয়ে বলেন, নির্বাচিত সরকারের কাছে জনগণের প্রত্যাশা ছিল আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত করা। কিন্তু সাম্প্রতিক ঘটনায় সরকার সুস্পষ্ট অবস্থান দেখাতে পারেনি। তিনি দাবি করেন, অভিযুক্তদের বিরুদ্ধে সাংগঠনিক ও আইনি পদক্ষেপ জনসম্মুখে প্রকাশ করতে হবে।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন ডাকসুর পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক আল মিনহাজ, কমনরুম, রিডিং রুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক উম্মে সালমা এবং কার্যনির্বাহী সদস্য রায়হান উদ্দিন।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত