সর্বশেষ
নারী শিক্ষা বিনামূল্যে স্নাতকোত্তর পর্যন্ত সম্প্রসারণ হবে: জোবাইদা রহমান
গণঅভ্যুত্থান না হলে আমাকে ফাঁসিতে ঝুলিয়ে দিত: লুৎফুজ্জামান বাবর
দুর্নীতিতে জিরো টলারেন্স নীতিতে থাকবে বিএনপি: তারেক রহমান
তিন বোনকে বিয়ে করে বাবা! একসাথে তিন কিশোরীর আ’ত্মহত্যা নিয়ে ভ’য়ংকর লোমহর্ষক রহস্য ফাঁস হতে যাচ্ছে
আজ থেকে ২০২৬ সালের হজ ভিসা ইস্যু শুরু করল সৌদি আরব
ক্ষমতায় গেলে নাহিদ ইসলামকে মন্ত্রী করা হবে: জামায়াত আমির
গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিয়ে রাষ্ট্র সংস্কারের পক্ষে থাকার আহ্বান মির্জা ফখরুলের
আজ প্রপোজ ডে: প্রিয় মানুষকে অনুভূতি প্রকাশের সহজ ও সৃজনশীল উপায়
আসমানে ফয়সালা হয়ে গেছে, তারেক রহমানই আগামীর প্রধানমন্ত্রী
ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার জন্য হ্যাঁ ও দাঁড়িপাল্লায় ভোট দিন: এটিএম মাছুম
আজ থেকে ভোটের মাঠে নামছে আইনশৃঙ্খলা বাহিনী
পাকিস্তানের মসজিদে ভয়াবহ বোমা হামলায় যুক্তরাষ্ট্র জড়িত: আনসারুল্লাহ
ক্ষমতায় গেলে সেনাবাহিনীকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করবে না বিএনপি: তারেক রহমান
সকালে দাম বেড়ে রাতে কমল সোনার দাম, ভরিতে কত কমলো?
গভীর মহা সাগরের হঠাৎ বিমান অদৃশ্য হওয়ার রহস্যটি জানলে আপনার হৃদয় আঁতকে উঠবে

নারী শিক্ষা বিনামূল্যে স্নাতকোত্তর পর্যন্ত সম্প্রসারণ হবে: জোবাইদা রহমান

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

ডেস্ক রিপোর্ট: বিএনপি ক্ষমতায় এলে নারী বান্ধব একটি সরকার গঠন করা হবে বলে আশ্বস্ত করেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমান। তিনি বলেন, নারীদের শিক্ষা, স্বাস্থ্য ও নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে।

রোববার গুলশান লেক পার্কে গুলশান, বনানী ও বারিধারা এলাকার নারী প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সভায় উপস্থিত ছিলেন আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান এবং তারেক রহমানের কন্যা জাইমা রহমান।

ডা. জোবাইদা রহমান বলেন, বিএনপি সরকার গঠন করলে নারী শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে স্নাতকোত্তর পর্যন্ত শিক্ষার সুযোগ সম্প্রসারণ করা হবে। এর মাধ্যমে নারী শিক্ষা নিশ্চিত করার পাশাপাশি বাল্যবিবাহ প্রতিরোধেও কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে।

তিনি আরও বলেন, প্রতিটি উপজেলায় নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করতে উন্নত প্রসূতি সেবার ব্যবস্থা করা হবে। মা ও শিশু স্বাস্থ্যসেবাকে রাষ্ট্রীয়ভাবে শক্তিশালী করা হবে।

নারীদের আর্থিক ও সামাজিক সুরক্ষার কথা তুলে ধরে তিনি জানান, ক্ষমতায় এলে নারী সাপোর্ট সেল গঠন করা হবে। এই সেলের মাধ্যমে নারীদের বিভিন্ন ধরনের সহায়তা দেওয়া হবে। পাশাপাশি কর্মজীবী নারীদের জন্য ছয় মাসের সবেতন মাতৃত্বকালীন ছুটি নিশ্চিত করা হবে।

এ সময় পিতা-মাতার ভরণপোষণ আইন কার্যকরভাবে বাস্তবায়নের প্রতিশ্রুতিও দেন তিনি। গুলশান, বনানী ও বারিধারার বাসিন্দাদের উদ্দেশে ডা. জোবাইদা রহমান বলেন, সম্মিলিত উদ্যোগে এলাকার বিদ্যমান সমস্যাগুলোর সমাধানে কাজ করা হবে।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৫:১৯
সূর্যোদয়ভোর ৬:৩৬
যোহরদুপুর ১২:১৩
আছরবিকাল ৩:২৫
মাগরিবসন্ধ্যা ৫:৫০
এশা রাত ৭:০৬

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৫:১৯
সূর্যোদয়ভোর ৬:৩৬
যোহরদুপুর ১২:১৩
আছরবিকাল ৩:২৫
মাগরিবসন্ধ্যা ৫:৫০
এশা রাত ৭:০৬

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত