সর্বশেষ
উচ্চ শিক্ষিত হলেই কি মানুষ হওয়া যায়? মানুষ হতে হলে কুরআন সুন্নাহর আলোকে জীবন গড়া আবশ্যকঃ হুসাইন আল আজাদ
১০৪ বছর বয়সে হজ পালন: অদম্য ঈমানের অনুপ্রেরণার প্রতীক ইন্দোনেশিয়ার এমবাহ্ মার্সিয়াহ্
মার্কিন যুদ্ধজাহাজে ইরানের ভয়াবহ হামলা, হঠাৎ ভয়ডরহীন বেপরোয়া ইরানের শক্তি প্রদর্শনের রহস্য কী?
আগে স্বাধীন ফিলিস্তিন চাই, ইসরাইলকে স্বীকৃতি দেওয়ার প্রশ্নই আসে না, ট্রাম্পের আহ্ববানকে পাত্তা না দিয়ে পাকিস্তানের কঠোর বার্তা
সাফ ফুটবলের মসনদে আবারও আওয়ামী আমলের‘দুর্নীতির বরপুত্র’ কাজী সালাউদ্দিন
ছেলেরা উচ্চ শিক্ষিত যুগ্মসচিব ও বুয়েটের শিক্ষক, অথচ নিঃসঙ্গ বাসায় ৪-৫ দিন ধরে মরে পচে পড়েছিলেন এক বৃদ্ধা মা, দেশজুড়ে শিক্ষিত অমানুষ সন্তানদের প্রতি মানুষের তীব্র ক্ষোভ
৭৫ হাজার টাকা বেতনে পল্লী বিকাশ কেন্দ্রে চাকরি, থাকছে প্রভিডেন্ট ফান্ড-উৎসব ভাতা
মুক্তিযুদ্ধকে অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: ইশরাক হোসেন
খামেনি জীবিত, ধীরে ধীরে আরও সক্রিয় হচ্ছেন: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
কুয়েত-বাহরাইনে কেন হামলা চালালো ইরান? কারণ জানিয়ে তেহরানের কড়া বার্তা
খামেনির জানাজা কবে? ইরান জানালো দাফনের সম্ভাব্য সময়
স্বর্ণের পর এবার রুপাতেও ধস, নতুন দামে চমকে উঠছে বাজার
স্বর্ণের দামে বড় ধাক্কা, এক লাফে ভরিতে কত কমলো জানলে অবাক হবেন!
রাজধানীতে আজ বজ্রসহ বৃষ্টির আভাস, স্বস্তি পেতে পারেন নগরবাসী
কুয়েতে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি আইআরজিসির, উত্তেজনা নতুন উচ্চতায়

স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে চকরিয়ায় নতুন উপজেলা ও ইউনিয়ন গঠনের প্রক্রিয়া শুরু

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

ডেস্ক রিপোর্ট: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-১ (চকরিয়া–পেকুয়া) আসন থেকে বিপুল ভোটে নির্বাচিত হয়ে দায়িত্ব গ্রহণের পরপরই নিজ নির্বাচনী এলাকায় দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের উদ্যোগ নিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

নতুন সরকার গঠনের মাত্র পাঁচ দিনের মাথায় চকরিয়ায় প্রশাসনিক সেবা বিকেন্দ্রীকরণের অংশ হিসেবে প্রস্তাবিত মাতামুহুরি উপজেলা গঠন এবং উত্তর হারবাং, মালুমঘাট ও পহরচাঁদা নামে তিনটি নতুন ইউনিয়ন সৃষ্টির প্রাথমিক কার্যক্রম শুরু হয়েছে।

শনিবার (২১ ফেব্রুয়ারি) চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ বিষয়ে একটি প্রাথমিক সভা অনুষ্ঠিত হয়। সভায় জানানো হয়, নির্বাচনের সময় দেওয়া অঙ্গীকার অনুযায়ী প্রশাসনিক সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন উপজেলা ও ইউনিয়ন বাস্তবায়িত হলে সাধারণ মানুষের ভোগান্তি কমবে এবং উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা প্রকাশ করেন প্রতিনিধিরা।

কক্সবাজার জেলা বিএনপির দপ্তর সম্পাদক ইউসুফ বদরী জানান, স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশনায় মাতামুহুরি উপজেলা গঠন সংক্রান্ত প্রথম সভাটি অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সরকার বিভাগের একজন উপ-পরিচালকের উপস্থিতিতে সভায় গঠনমূলক আলোচনা হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, নিকার-এর প্রথম সভায় মাতামুহুরি উপজেলা গঠনের গেজেট প্রকাশের বিষয়টি চূড়ান্ত হবে।

চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন দেলোয়ার বলেন, মাতামুহুরি উপজেলা এবং পৃথক তিনটি ইউনিয়ন গঠনের বিষয়ে মন্ত্রীর নির্দেশনা অনুযায়ী জেলা প্রশাসকের দিকনির্দেশনায় প্রাথমিক আলোচনা সম্পন্ন হয়েছে। সংশ্লিষ্ট এলাকার প্রতিনিধিদের মতামতের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

সভায় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রতিনিধি, প্রস্তাবিত মাতামুহুরি উপজেলার উদ্যোক্তা, উত্তর হারবাং, মালুমঘাট ও পহরচাঁদা এলাকার রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সাবেক ও বর্তমান জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত