সর্বশেষ
উচ্চ শিক্ষিত হলেই কি মানুষ হওয়া যায়? মানুষ হতে হলে কুরআন সুন্নাহর আলোকে জীবন গড়া আবশ্যকঃ হুসাইন আল আজাদ
১০৪ বছর বয়সে হজ পালন: অদম্য ঈমানের অনুপ্রেরণার প্রতীক ইন্দোনেশিয়ার এমবাহ্ মার্সিয়াহ্
মার্কিন যুদ্ধজাহাজে ইরানের ভয়াবহ হামলা, হঠাৎ ভয়ডরহীন বেপরোয়া ইরানের শক্তি প্রদর্শনের রহস্য কী?
আগে স্বাধীন ফিলিস্তিন চাই, ইসরাইলকে স্বীকৃতি দেওয়ার প্রশ্নই আসে না, ট্রাম্পের আহ্ববানকে পাত্তা না দিয়ে পাকিস্তানের কঠোর বার্তা
সাফ ফুটবলের মসনদে আবারও আওয়ামী আমলের‘দুর্নীতির বরপুত্র’ কাজী সালাউদ্দিন
ছেলেরা উচ্চ শিক্ষিত যুগ্মসচিব ও বুয়েটের শিক্ষক, অথচ নিঃসঙ্গ বাসায় ৪-৫ দিন ধরে মরে পচে পড়েছিলেন এক বৃদ্ধা মা, দেশজুড়ে শিক্ষিত অমানুষ সন্তানদের প্রতি মানুষের তীব্র ক্ষোভ
৭৫ হাজার টাকা বেতনে পল্লী বিকাশ কেন্দ্রে চাকরি, থাকছে প্রভিডেন্ট ফান্ড-উৎসব ভাতা
মুক্তিযুদ্ধকে অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: ইশরাক হোসেন
খামেনি জীবিত, ধীরে ধীরে আরও সক্রিয় হচ্ছেন: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
কুয়েত-বাহরাইনে কেন হামলা চালালো ইরান? কারণ জানিয়ে তেহরানের কড়া বার্তা
খামেনির জানাজা কবে? ইরান জানালো দাফনের সম্ভাব্য সময়
স্বর্ণের পর এবার রুপাতেও ধস, নতুন দামে চমকে উঠছে বাজার
স্বর্ণের দামে বড় ধাক্কা, এক লাফে ভরিতে কত কমলো জানলে অবাক হবেন!
রাজধানীতে আজ বজ্রসহ বৃষ্টির আভাস, স্বস্তি পেতে পারেন নগরবাসী
কুয়েতে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি আইআরজিসির, উত্তেজনা নতুন উচ্চতায়

পাকিস্তানের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে কাজ করছে বাংলাদেশ: পররাষ্ট্র উপদেষ্টা

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সম্পর্ক স্বাভাবিক ও উন্নত করার উদ্যোগ চলছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ধীরে ধীরে স্বাভাবিক পর্যায়ে ফিরছে। গত এক বছরে দুই দেশের যোগাযোগ আগের তুলনায় অনেকটাই উন্নত হয়েছে। সামনে আরও কিছু বিষয়ে অগ্রগতি হলে তা প্রকাশ করা হবে।

সম্প্রতি সৌদি আরবের জেদ্দায় পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে বৈঠকের প্রসঙ্গ তুলে ধরে তৌহিদ হোসেন জানান, কূটনৈতিক পর্যায়ে নিয়মিত যোগাযোগ অব্যাহত রয়েছে। গত সপ্তাহে দুই দফা টেলিফোনে কথা বলার পর রোববার সরাসরি বৈঠক অনুষ্ঠিত হয়।

প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানোর বিষয়ে তিনি বলেন, সামরিক বাহিনীর আধুনিকায়ন একটি চলমান প্রক্রিয়া। এ লক্ষ্যে চীনের সঙ্গে সরকার-টু-সরকার ভিত্তিতে সামরিক ড্রোন কারখানা স্থাপনের পরিকল্পনা রয়েছে। তবে এ ধরনের কোনো সিদ্ধান্তে যেন যুক্তরাষ্ট্রসহ কোনো দেশের সঙ্গে সম্পর্কের ভারসাম্য নষ্ট না হয়, সে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে।

পররাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, বিমান বাহিনীর অনেক উড়োজাহাজ পুরোনো হয়ে গেছে এবং কিছু সার্ভিসযোগ্য অবস্থায় নেই। ন্যূনতম সক্ষমতা বজায় রাখতে প্রয়োজনীয় ক্রয় কার্যক্রম চালাতে হবে। কোন দেশ থেকে কীভাবে এসব সংগ্রহ করা হবে, তা নিয়ে আলোচনা চলছে।

ভারতে বাংলাদেশের তিনটি মিশনে ভিসা কার্যক্রম প্রসঙ্গে তিনি জানান, অন-অ্যারাইভাল ভিসা সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। তবে বাংলাদেশের জন্য ভারতীয় ভিসা পুরোপুরি বন্ধ হয়নি। নির্বাচনী সময়কে সামনে রেখে নিরাপত্তাজনিত কারণেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলবের বিষয়টি উল্লেখ করে তৌহিদ হোসেন বলেন, কূটনৈতিকভাবে আপত্তি জানানো পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব। মাঠপর্যায়ের পরিস্থিতি সম্পর্কে সংশ্লিষ্ট নিরাপত্তা উপদেষ্টা বিস্তারিত জানাতে পারবেন।

রোহিঙ্গা প্রত্যাবাসন প্রসঙ্গে তিনি বলেন, এটি দীর্ঘমেয়াদি প্রক্রিয়া। পর্যাপ্ত প্রস্তুতি ও আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে ধাপে ধাপে এ সমস্যার সমাধানে কাজ করা হচ্ছে।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:১০

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:১০

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত