
আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: টানা সাত দফা কমানোর পর আবারও দেশের বাজারে সোনার দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
সংগঠনটি জানিয়েছে, প্রতি ভরিতে ২ হাজার ১৫৭ টাকা বাড়িয়ে ২২ ক্যারেট সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৭ হাজার ১২ টাকা।
শনিবার (২৮ মার্চ) সকালে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। নতুন এ দাম সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম বেড়ে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় সোনার নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।
এর আগে, ভরিতে ৫ হাজার ৪৮২ টাকা কমিয়ে ২২ ক্যারেট সোনার দাম ২ লাখ ৪১ হাজার ৪৪৫ টাকা নির্ধারণ করেছিল বাজুস।



























