
আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: জাতীয় সংসদে অর্থ বিলের একটি সংশোধনী প্রস্তাবের ওপর ভোটাভুটির সময় আমিনুল হককে ভোটদান থেকে বিরত থাকতে নির্দেশ দিয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
সোমবার (২৯ জুন) সংসদের অধিবেশনে এ ঘটনা ঘটে। ভোটগ্রহণ চলাকালে স্পিকার আমিনুল হককে উদ্দেশ করে বলেন, তিনি নির্বাচিত সংসদ সদস্য নন, তাই এ ভোটাভুটিতে অংশ নিতে পারবেন না।
স্পিকার বলেন, ‘আপনি এ ভোটে অংশ নিতে পারবেন না। কারণ দুঃখজনকভাবে আপনি নির্বাচিত নন। আপনি সংসদে থাকলে আমরা আরও খুশি হতাম। তবে এসব ভোটিংয়ে অংশগ্রহণ করবেন না।’
স্পিকারের নির্দেশের পর আমিনুল হক ভোটদান থেকে বিরত থাকেন। এ সময় সংসদে উপস্থিত সদস্যদের মধ্যেও বিষয়টি নিয়ে তাৎক্ষণিক আলোচনা শুরু হয়।




























