সর্বশেষ
দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম
জুলাইজুড়ে ভারতজুড়ে তরুণদের আন্দোলন, মোদি সরকারের ওপর বাড়ছে চাপ
ইরানে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল মার্কিন যুক্তরাষ্ট্র, যুদ্ধের ভয়াবহতা তীব্র হতে যাচ্ছে
১৭ দিন ধরে নিখোঁজ মাদ্রাসার দুই শিক্ষার্থী, দিশে হারা মা-বাবা, খুঁজে পেতে শেয়ার দিয়ে সাহায্য করুন
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?
ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে চারদিন ধরে অনশনে তরুণী
মোদির পদত্যাগ দাবিতে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে রাহুল গান্ধীর বিক্ষোভ
ইরানের হামলায় ৩ মার্কিন সেনা নিহত, আহত প্রায় ১০০: পেন্টাগন
দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম
মন্ত্রিসভায় রদবদল নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা
শেখ হাসিনাকে নিয়ে বিতর্কিত মন্তব্য করলেন এনসিপি নেতা সরোয়ার তুষার

মা-বাবার ভরণপোষণ না দিলে বেতন থেকে টাকা কাটা, নতুন আইন পাস

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের তেলেঙ্গানা রাজ্যে বৃদ্ধ মা-বাবার ভরণপোষণ নিশ্চিত করতে একটি নতুন আইন পাস হয়েছে। সম্প্রতি রাজ্য বিধানসভায় অনুমোদিত এই আইনের মাধ্যমে কর্মজীবী সন্তানদের জন্য বাবা-মায়ের দেখভাল বাধ্যতামূলক করা হয়েছে।

‘তেলেঙ্গানা এমপ্লয়িজ অ্যাকাউন্টেবিলিটি অ্যান্ড মনিটরিং অব প্যারেন্টাল সাপোর্ট বিল, ২০২৬’ নামে এ আইনের আওতায় সরকারি-বেসরকারি চাকরিজীবী এবং নির্বাচিত জনপ্রতিনিধিদের তাদের বৃদ্ধ মা-বাবার দায়িত্ব নিতে হবে।

আইন অনুযায়ী, কেউ যদি এই দায়িত্ব পালন না করেন, তাহলে তার মাসিক বেতনের একটি নির্দিষ্ট অংশ কেটে রাখা হবে। এ ক্ষেত্রে বেতনের ১৫ শতাংশ অথবা সর্বোচ্চ ১০ হাজার টাকা কেটে তা সংশ্লিষ্ট মা-বাবার কাছে পৌঁছে দেওয়া হবে।

তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেভান্থ রেড্ডি বিলটি উপস্থাপনের সময় বলেন, যারা নিজেদের মা-বাবার দায়িত্ব নেয় না, তাদের প্রতি সমাজের কঠোর অবস্থান নেওয়া উচিত। তিনি উদাহরণ হিসেবে শিল্পপতি বিজয়পত সিংহানিয়ার জীবনের ঘটনা তুলে ধরে বলেন, সম্পদ থাকলেও শেষ বয়সে অবহেলার শিকার হওয়া খুবই দুঃখজনক।

তিনি আরও জানান, আপাতত সর্বোচ্চ কেটে রাখার সীমা ১০ হাজার টাকা নির্ধারণ করা হলেও ভবিষ্যতে এই সীমা বাড়ানোর জন্য কেন্দ্রীয় সরকারের কাছে প্রস্তাব দেওয়া হতে পারে।

বিধানসভার স্পিকার জি. প্রসাদ কুমারসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা এই আইনকে সময়োপযোগী উদ্যোগ হিসেবে উল্লেখ করেছেন। তাদের মতে, সামাজিক মূল্যবোধ রক্ষায় এমন পদক্ষেপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বুধবার, ২২ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৯
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বুধবার, ২২ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৯
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত