সর্বশেষ
সোনার বাংলার ‘জুলাই’ এবার ভারতীয় স্বৈরাচারকে ধুমড়ে মুছলে দিচ্ছে, শিক্ষার্থীদের পক্ষে সরব বলিউড তারকারাও
মোদির শিক্ষামন্ত্রীর পদত্যাগে উল্লাসে মাতয়ারা ভারতের বিক্ষোভকারী তেলাপোকা দলের
শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ
মোদিকে কঠোর বার্তা রাহুলের, আতঙ্কিত পলাতক হাসিনা
পদত্যাগের পর সাহাবুদ্দিন বললেন আমি সংবিধান রক্ষা করেছি কোনো অপরাধী নই
ইয়েমেনে সৌদি আরবের বিমান হামলায় আহত ২
“বিশ্বের কোনো পরাশক্তিই ইসলামের অগ্রগতি থামিয়ে রাখতে পারবে না” কারণ, পৃথিবীর মানুষ শান্তি চায়। আর সেই শান্তির দরজা হলো ইসলামঃ ভারতীয় ধর্মগুরু
ইসরায়েলের সঙ্গে সৌদি আরবের সম্পর্ক স্বাভাবিক করার সময় হয়েছে: ট্রাম্প
বিশ্বকাপ ফাইনাল পুনরায় আয়োজনের দাবির জবাবে যা বললেন স্পেনের বিশ্বজয়ী তারকা
মধ্যরাতে আবারও ভিডিও বার্তা দিলেন মোদি, শিক্ষার্থীদের জানালেন ধন্যবাদ
স্বৈরাচার খুনি হাসিনার দোসর চুপ্পুকে কোনভাবেই পালিয়ে যাবার সুযোগ দেওয়া যাবে না: নাহিদ ইসলামের হুঁশিয়ারি
নতুন রাষ্ট্রপতি না আসা পর্যন্ত দায়িত্বে থাকবেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ
অবশেষে পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
শিক্ষামন্ত্রীর পদত্যাগ ও মোদির প্রকাশ্যে ক্ষমা না চাওয়া পর্যন্ত আলোচনায় নয় কংগ্রেস
আন্তর্জাতিক বাজারের পর এবার দেশের বাজারেও কমল স্বর্ণের দাম

মোদিকে কঠোর বার্তা রাহুলের, আতঙ্কিত পলাতক হাসিনা

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

​আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের দিল্লির যন্তর মন্তরে টানা ২৩ দিন ধরে অনশনরত শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও তাঁর কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তোপ দেগেছেন লোকসভার বিরোধীদলীয় নেতা ও কংগ্রেস নেতা রাহুল গান্ধী। শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের বরখাস্তের দাবিতে অনড় থেকে তিনি স্পষ্ট জানিয়েছেন, শিক্ষার্থীরা প্রধানমন্ত্রীর কাছ থেকে কেবল ফাঁকা ভিডিও বার্তা বা আশ্বাস নয়, দেখতে চায় সরাসরি কঠোর পদক্ষেপ।

​শনিবার ‘ককরোচ জনতা পার্টি’র নেতৃত্বে চলমান আন্দোলনের অংশ হিসেবে অনশনরত শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন রাহুল গান্ধী। বৈঠক শেষে গণমাধ্যমের সামনে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে ভারতের শিক্ষাব্যবস্থার ‘দুর্নীতি ও ধ্বংসের প্রতীক’ হিসেবে আখ্যায়িত করেন তিনি। রাহুল গান্ধী বলেন, শিক্ষামন্ত্রীকে অপসারণ ছাড়া আন্দোলনরত শিক্ষার্থীরা কোনোভাবেই রাজপথ ছাড়বে না।

​সরকারের অভ্যন্তরীণ গুঞ্জনের দিকে ইঙ্গিত করে রাহুল বলেন, “আমরা জানতে পেরেছি যে ধর্মেন্দ্র প্রধানকে শিক্ষা মন্ত্রণালয় থেকে সরিয়ে অন্য কোনো মন্ত্রণালয়ে বদলি করার পরিকল্পনা চলছে। কিন্তু শিক্ষার্থীরা স্পষ্ট জানিয়ে দিয়েছে-তাকে শুধু মন্ত্রণালয় নয়, পুরো সরকার থেকেই বের করে দিতে হবে।”

​সম্প্রতি গভীর রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত প্রধানমন্ত্রীর বিভিন্ন বার্তা ও ভিডিও নিয়ে কটাক্ষ করে রাহুল গান্ধী বলেন, “প্রধানমন্ত্রী আজকাল গভীর রাতে ভিডিও বানাতে ব্যস্ত। কিন্তু শিক্ষার্থীরা আশ্বাস নয়, সরাসরি পদক্ষেপ চায়। প্রধানমন্ত্রীকে অবিলম্বে ব্যবস্থা নিতে হবে এবং ধর্মেন্দ্র প্রধানকে বরখাস্ত করতে হবে।”

​আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশি সহিংসতার তীব্র প্রতিবাদ জানিয়ে রাহুল গান্ধী তাঁর পাশে থাকা এক শিক্ষার্থীর পায়ের আঘাতের চিহ্ন দেখিয়ে বিচার দাবি করেন। তিনি বলেন, “আমাদের শিক্ষার্থীদের ওপর যারা লাঠিচার্জ করেছে, ছররা গুলি চালিয়েছে-তাদের শাস্তি দিতেই হবে। এই পুরো ব্যবস্থার প্রধান হিসেবে যন্তর মন্তরে এসে নির্যাতিত শিক্ষার্থীদের কাছে প্রধানমন্ত্রীকে অবিলম্বে ক্ষমা চাইতে হবে।”

​শিক্ষার্থীদের ভারতের ‘ভবিষ্যৎ’ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ‘অতীত’ হিসেবে বর্ণনা করে রাহুল জোর দিয়ে বলেন, “অতীত কখনো ভবিষ্যতের সঙ্গে লড়াই করে জিততে পারে না। এই দাবিগুলো পূরণ না হওয়া পর্যন্ত কোনো আপস করা হবে না।”

এদিকে মোদি বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়াতে সোশ্যাল মিডিয়াতে অনেকেই দাবি করছে, বাংলাদেশ থেকে পালিয়ে আসা সাবেক আওয়ামী প্রধানমন্ত্রী হাসিনা চরম আতঙ্কের মধ্যেই দিন পার করছে, আন্দোলনকারীরা স্লোগান দিচ্ছে, হাসিনা পোষা মোদি ছাড়তে হবে গদি, এমন স্লোগান স্পষ্ট যে, নরেন্দ্র মোদির বিদায়ের সাথে সাথে চরম বিপদগ্রস্ত হয়ে পড়বেন বাংলাদেশী সাবেক আওয়ামী প্রধানমন্ত্রী হাসিনা

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শনিবার, ২৫ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০১
সূর্যোদয়ভোর ৫:২৫
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৫
এশা রাত ৮:০৯

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শনিবার, ২৫ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০১
সূর্যোদয়ভোর ৫:২৫
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৫
এশা রাত ৮:০৯

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত