সর্বশেষ
উচ্চ শিক্ষিত হলেই কি মানুষ হওয়া যায়? মানুষ হতে হলে কুরআন সুন্নাহর আলোকে জীবন গড়া আবশ্যকঃ হুসাইন আল আজাদ
১০৪ বছর বয়সে হজ পালন: অদম্য ঈমানের অনুপ্রেরণার প্রতীক ইন্দোনেশিয়ার এমবাহ্ মার্সিয়াহ্
মার্কিন যুদ্ধজাহাজে ইরানের ভয়াবহ হামলা, হঠাৎ ভয়ডরহীন বেপরোয়া ইরানের শক্তি প্রদর্শনের রহস্য কী?
আগে স্বাধীন ফিলিস্তিন চাই, ইসরাইলকে স্বীকৃতি দেওয়ার প্রশ্নই আসে না, ট্রাম্পের আহ্ববানকে পাত্তা না দিয়ে পাকিস্তানের কঠোর বার্তা
সাফ ফুটবলের মসনদে আবারও আওয়ামী আমলের‘দুর্নীতির বরপুত্র’ কাজী সালাউদ্দিন
ছেলেরা উচ্চ শিক্ষিত যুগ্মসচিব ও বুয়েটের শিক্ষক, অথচ নিঃসঙ্গ বাসায় ৪-৫ দিন ধরে মরে পচে পড়েছিলেন এক বৃদ্ধা মা, দেশজুড়ে শিক্ষিত অমানুষ সন্তানদের প্রতি মানুষের তীব্র ক্ষোভ
৭৫ হাজার টাকা বেতনে পল্লী বিকাশ কেন্দ্রে চাকরি, থাকছে প্রভিডেন্ট ফান্ড-উৎসব ভাতা
মুক্তিযুদ্ধকে অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: ইশরাক হোসেন
খামেনি জীবিত, ধীরে ধীরে আরও সক্রিয় হচ্ছেন: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
কুয়েত-বাহরাইনে কেন হামলা চালালো ইরান? কারণ জানিয়ে তেহরানের কড়া বার্তা
খামেনির জানাজা কবে? ইরান জানালো দাফনের সম্ভাব্য সময়
স্বর্ণের পর এবার রুপাতেও ধস, নতুন দামে চমকে উঠছে বাজার
স্বর্ণের দামে বড় ধাক্কা, এক লাফে ভরিতে কত কমলো জানলে অবাক হবেন!
রাজধানীতে আজ বজ্রসহ বৃষ্টির আভাস, স্বস্তি পেতে পারেন নগরবাসী
কুয়েতে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি আইআরজিসির, উত্তেজনা নতুন উচ্চতায়

যেনে নিন ফজরের সালাত ও যে আমলের মাধ্যমে দিন শুরু করলে আপনার জীবন হবে মহা বরকতময়

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

ইসলামি জীবন ডেস্ক: প্রতিটি নতুন সকালই আল্লাহর পক্ষ থেকে এক অপার নেয়ামত। এই সকালকে যদি আমরা কুরআন-হাদিসের নির্দেশনা অনুযায়ী শুরু করি, তাহলে আমাদের জীবনে নামবে অগণিত বরকত, প্রশান্তি ও সফলতা। ফজরের সালাত এই বরকতের মূল চাবিকাঠি। সাথে কিছু গুরুত্বপূর্ণ আমলও আছে, যা রাসূলুল্লাহ ﷺ আমাদের শিখিয়েছেন।

পবিত্র কুরআনে কুরআনের আল্লাহ রাব্বুল আলামীন বলেন,
আল্লাহ তাআলা ইরশাদ করেধ,

وَسَبِّحْ بِحَمْدِ رَبِّكَ قَبْلَ طُلُوعِ الشَّمْسِ

“সূর্যোদয়ের আগে (ফজরের সময়) আপনার রবের প্রশংসাসহ পবিত্রতা ঘোষণা করুন।”
সূরা ক্বাফ: ৩৯

এই আয়াত প্রমাণ করে যে, ফজরের সালাতের পর জিকির-আজকার করা এক গুরুত্বপূর্ণ আমল।

ফজরের সালাতের মহা ফজিলত সম্পর্কে রাসূলুল্লাহ ﷺ বলেছেন,

« مَنْ صَلَّى الصُّبْحَ فَهُوَ فِي ذِمَّةِ اللَّهِ »

“যে ব্যক্তি ফজরের সালাত আদায় করে, সে আল্লাহর নিরাপত্তায় থাকে।” সহীহ মুসলিম

আরেক হাদিসে ইরশাদ হয়েছে..

« بَارَكَ اللَّهُ لأُمَّتِي فِي بُكُورِهَا »
“আমার উম্মতের সকালকে আল্লাহ বরকতময় করেছেন।”

সুনান আত-তিরমিযি

যে আমলগুলো ফজরের পর করলে দিন হবে বরকতময়:

১. ফজরের সালাত জামাআতে আদায় করা
এই সালাত জামাআতে পড়লে সারা দিনের জন্য আল্লাহর হেফাজত পাওয়া যায়।

২. ফজরের পর কিছুক্ষণ কুরআন তিলাওয়াত করা
রাসূল ﷺ বলেন, “যে ব্যক্তি ফজর পড়ে বসে থাকে এবং সূর্য ওঠার আগে পর্যন্ত আল্লাহকে স্মরণ করে, তার জন্য রয়েছে পূর্ণ হজ ও উমরার সওয়াব।” (তিরমিযি)

৩. সকালবেলা জিকির ও দোয়া
“লা ইলাহা ইল্লাল্লাহ” ও “সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার” এই সহজ জিকিরগুলো বারবার পড়ুন।

৪. গুরুত্বপূর্ণ কাজগুলো সকালেই শুরু করুন
রাসূল ﷺ সকালকে বরকতময় করেছেন, তাই রিজিকের সন্ধান, পড়াশোনা, নতুন উদ্যোগ সকালেই শুরু করুন।

৫. ফজরের পরে না ঘুমিয়ে উপকারী কাজে ব্যস্ত থাকা
ইবনে কায়্যিম (রহ.) বলেন, “ফজরের পর ঘুমানোর ফলে রিজিকের বরকত কমে যায়, দিন অলসতায় কাটে।”

ফজরের সালাতের মাধ্যমে দিন শুরু করুন, ফজরের পর কিছুক্ষণ কুরআন তিলাওয়াত ও জিকির করুন, উপকারী কাজের পরিকল্পনা করুন, দেখবেন, আপনার জীবনে নামবে বরকত, প্রশান্তি আর সাফল্য।

আল্লাহ তাআলা আমাদের সবাইকে ফজরের সালাতের মাধ্যমে দিন শুরু করার তাওফিক দিন, আমিন।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:১০

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:১০

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত