সর্বশেষ
দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম
জুলাইজুড়ে ভারতজুড়ে তরুণদের আন্দোলন, মোদি সরকারের ওপর বাড়ছে চাপ
ইরানে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল মার্কিন যুক্তরাষ্ট্র, যুদ্ধের ভয়াবহতা তীব্র হতে যাচ্ছে
১৭ দিন ধরে নিখোঁজ মাদ্রাসার দুই শিক্ষার্থী, দিশে হারা মা-বাবা, খুঁজে পেতে শেয়ার দিয়ে সাহায্য করুন
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?
ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে চারদিন ধরে অনশনে তরুণী
মোদির পদত্যাগ দাবিতে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে রাহুল গান্ধীর বিক্ষোভ
ইরানের হামলায় ৩ মার্কিন সেনা নিহত, আহত প্রায় ১০০: পেন্টাগন
দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম
মন্ত্রিসভায় রদবদল নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা
শেখ হাসিনাকে নিয়ে বিতর্কিত মন্তব্য করলেন এনসিপি নেতা সরোয়ার তুষার

রাজনৈতিক দলগুলো সংস্কার না চাইলে এখনই নির্বাচন দেওয়া হবে বললেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মাদ ইউনূস

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

নিউজ ডেস্ক: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, যদি রাজনৈতিক দলগুলো সংস্কার না চায়, তবে এখনই জাতীয় নির্বাচন দেওয়া হবে।

সম্প্রতি একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।

সংস্কার এবং নির্বাচন নিয়ে ড. মুহাম্মদ ইউনূস বলেন, “সংস্কার যত দ্রুত হবে, নির্বাচনও তত দ্রুত হবে। তবে যদি রাজনৈতিক দলগুলো স্পষ্ট করে জানায় যে তারা সংস্কার চায় না, তাহলে আমরা আর অপেক্ষা করব না, এখনই নির্বাচন দিয়ে দেব।” তবে তিনি এটাও উল্লেখ করেন যে সংস্কার ও নির্বাচনের বিষয়টি একান্তই রাজনৈতিক দলগুলোর সম্মিলিত সিদ্ধান্তের ওপর নির্ভর করে। জনগণের মতামত নিতে চাইলে গণভোটের মতো পদক্ষেপ নিতে হতে পারে।

তিনি আরও জানান, অন্তর্বর্তী সরকার রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্যের ভিত্তিতে যত দ্রুত সম্ভব নির্বাচনের পথ পরিষ্কার করবে। “আমরা কোনো কিছু চাপিয়ে দিচ্ছি না। প্রশাসনের ভূমিকা শুধুমাত্র প্রক্রিয়াটি সহজতর করা। আমরা দুটি সমান্তরাল পথ ধরে এগোচ্ছি—একটি সংস্কার এবং অন্যটি নির্বাচন। উভয়ের প্রতিই আমাদের সমান মনোযোগ,” বলেন ড. ইউনূস।

নির্বাচন কমিশন সম্পর্কেও তিনি বলেন, “খুব শিগগিরই নির্বাচন কমিশন গঠনের ঘোষণা আসবে। তবে কমিশন তার স্বাধীন নীতিতেই কাজ করবে। আমার নিয়ন্ত্রণে কিছু থাকবে না।” তবে তিনি স্পষ্ট করেন, সংস্কার কমিশনের প্রতিবেদন জমা না দেওয়া পর্যন্ত নির্বাচন কমিশন পূর্ণ কার্যক্রম শুরু করতে পারবে না।

ডিসেম্বরের মধ্যে সংস্কার কমিশনের প্রতিবেদন জমা হওয়ার সম্ভাবনার কথা জানিয়ে ড. ইউনূস বলেন, “প্রতিবেদন অনুযায়ী কার্যক্রম শুরু করতে হলে রাজনৈতিক ঐকমত্য অপরিহার্য। দলগুলোর সঙ্গে বৈঠক হবে এবং সমঝোতার চেষ্টা চলতে থাকবে। তারা কী চান এবং কী চান না—এটা বোঝা জরুরি। সংস্কারের সময়সীমা নির্ভর করছে দলগুলোর দ্রুত ঐকমত্যে পৌঁছানোর ওপর।”

তিনি জোর দিয়ে বলেন, রাজনৈতিক ঐকমত্য ছাড়া নির্বাচন সম্ভব নয়।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বুধবার, ২২ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৯
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বুধবার, ২২ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৯
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত