সর্বশেষ
১০৪ বছর বয়সে হজ পালন: অদম্য ঈমানের অনুপ্রেরণার প্রতীক ইন্দোনেশিয়ার এমবাহ্ মার্সিয়াহ্
মার্কিন যুদ্ধজাহাজে ইরানের ভয়াবহ হামলা, হঠাৎ ভয়ডরহীন বেপরোয়া ইরানের শক্তি প্রদর্শনের রহস্য কী?
আগে স্বাধীন ফিলিস্তিন চাই, ইসরাইলকে স্বীকৃতি দেওয়ার প্রশ্নই আসে না, ট্রাম্পের আহ্ববানকে পাত্তা না দিয়ে পাকিস্তানের কঠোর বার্তা
সাফ ফুটবলের মসনদে আবারও আওয়ামী আমলের‘দুর্নীতির বরপুত্র’ কাজী সালাউদ্দিন
ছেলেরা উচ্চ শিক্ষিত যুগ্মসচিব ও বুয়েটের শিক্ষক, অথচ নিঃসঙ্গ বাসায় ৪-৫ দিন ধরে মরে পচে পড়েছিলেন এক বৃদ্ধা মা, দেশজুড়ে শিক্ষিত অমানুষ সন্তানদের প্রতি মানুষের তীব্র ক্ষোভ
৭৫ হাজার টাকা বেতনে পল্লী বিকাশ কেন্দ্রে চাকরি, থাকছে প্রভিডেন্ট ফান্ড-উৎসব ভাতা
মুক্তিযুদ্ধকে অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: ইশরাক হোসেন
খামেনি জীবিত, ধীরে ধীরে আরও সক্রিয় হচ্ছেন: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
কুয়েত-বাহরাইনে কেন হামলা চালালো ইরান? কারণ জানিয়ে তেহরানের কড়া বার্তা
খামেনির জানাজা কবে? ইরান জানালো দাফনের সম্ভাব্য সময়
স্বর্ণের পর এবার রুপাতেও ধস, নতুন দামে চমকে উঠছে বাজার
স্বর্ণের দামে বড় ধাক্কা, এক লাফে ভরিতে কত কমলো জানলে অবাক হবেন!
রাজধানীতে আজ বজ্রসহ বৃষ্টির আভাস, স্বস্তি পেতে পারেন নগরবাসী
কুয়েতে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি আইআরজিসির, উত্তেজনা নতুন উচ্চতায়
বৃষ্টি কমতেই বাড়ছে দূষণ, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ১২তম

শেখ হাসিনাকে ফেরত আনতে আইনি প্রক্রিয়া সম্পন্নের অপেক্ষায় বাংলাদেশ: প্রেস সচিব

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

ডেস্ক রিপোর্ট: ভারতের সঙ্গে বিদ্যমান প্রত্যার্পণ চুক্তির আওতায় কিছু আইনি প্রক্রিয়া শেষ করার পরই শেখ হাসিনাকে দেশে ফেরানোর উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

রবিবার (৮ ডিসেম্বর) সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

শফিকুল আলম বলেন, “শেখ হাসিনার প্রত্যাবর্তনের বিষয়ে আমাদের অবস্থান খুব স্পষ্ট। আমরা তাকে দেশে ফিরিয়ে এনে আইনের মুখোমুখি করতে চাই। জুলাই-আগস্ট মাসে সংঘটিত গণহত্যায় ১,৫০০ মানুষের মৃত্যু হয়েছে, যার নির্দেশদাতা তিনি। এছাড়া, অতীতে যে সব গুমের ঘটনা ঘটেছে, সেগুলোর সময়ও তিনি সরকার প্রধান ছিলেন।

তিনি আরও বলেন, প্রতি বছর ১৬ বিলিয়ন ডলার পাচার হয়েছে, যা দেশের জনগণের সম্পদ। এই অর্থ চুরি করে বিদেশে পাঠানো হয়েছে। এসব অপরাধের জন্য তাকে আইনের আওতায় আনা আমাদের অঙ্গীকার।

শেখ হাসিনাকে ফেরত আনার বিষয়ে প্রেস সচিব বলেন, ভারতের সঙ্গে আমাদের প্রত্যার্পণ চুক্তি রয়েছে। সেই চুক্তির আওতায় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে আনুষ্ঠানিকভাবে আমরা তার প্রত্যার্পণ চাইব। এই প্রক্রিয়া শেষ করার কাজ চলছে।

ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়ন নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমরা ভারতের সঙ্গে ন্যায় ও মর্যাদার সম্পর্ক চাই। পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনার মাধ্যমে সম্পর্ক আরও দৃঢ় করার প্রত্যাশা করছি।

ভারতের পররাষ্ট্র সচিবের সফরের প্রসঙ্গে তিনি বলেন, “এই সফরে দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হবে।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত