সর্বশেষ
উচ্চ শিক্ষিত হলেই কি মানুষ হওয়া যায়? মানুষ হতে হলে কুরআন সুন্নাহর আলোকে জীবন গড়া আবশ্যকঃ হুসাইন আল আজাদ
১০৪ বছর বয়সে হজ পালন: অদম্য ঈমানের অনুপ্রেরণার প্রতীক ইন্দোনেশিয়ার এমবাহ্ মার্সিয়াহ্
মার্কিন যুদ্ধজাহাজে ইরানের ভয়াবহ হামলা, হঠাৎ ভয়ডরহীন বেপরোয়া ইরানের শক্তি প্রদর্শনের রহস্য কী?
আগে স্বাধীন ফিলিস্তিন চাই, ইসরাইলকে স্বীকৃতি দেওয়ার প্রশ্নই আসে না, ট্রাম্পের আহ্ববানকে পাত্তা না দিয়ে পাকিস্তানের কঠোর বার্তা
সাফ ফুটবলের মসনদে আবারও আওয়ামী আমলের‘দুর্নীতির বরপুত্র’ কাজী সালাউদ্দিন
ছেলেরা উচ্চ শিক্ষিত যুগ্মসচিব ও বুয়েটের শিক্ষক, অথচ নিঃসঙ্গ বাসায় ৪-৫ দিন ধরে মরে পচে পড়েছিলেন এক বৃদ্ধা মা, দেশজুড়ে শিক্ষিত অমানুষ সন্তানদের প্রতি মানুষের তীব্র ক্ষোভ
৭৫ হাজার টাকা বেতনে পল্লী বিকাশ কেন্দ্রে চাকরি, থাকছে প্রভিডেন্ট ফান্ড-উৎসব ভাতা
মুক্তিযুদ্ধকে অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: ইশরাক হোসেন
খামেনি জীবিত, ধীরে ধীরে আরও সক্রিয় হচ্ছেন: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
কুয়েত-বাহরাইনে কেন হামলা চালালো ইরান? কারণ জানিয়ে তেহরানের কড়া বার্তা
খামেনির জানাজা কবে? ইরান জানালো দাফনের সম্ভাব্য সময়
স্বর্ণের পর এবার রুপাতেও ধস, নতুন দামে চমকে উঠছে বাজার
স্বর্ণের দামে বড় ধাক্কা, এক লাফে ভরিতে কত কমলো জানলে অবাক হবেন!
রাজধানীতে আজ বজ্রসহ বৃষ্টির আভাস, স্বস্তি পেতে পারেন নগরবাসী
কুয়েতে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি আইআরজিসির, উত্তেজনা নতুন উচ্চতায়

স্বপ্নের বাংলাদেশ গড়তে ১০ দলের প্রার্থী ও ‘হ্যাঁ’ কে বিজয়ী করার আহ্বান জামায়াত আমিরের

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

ডেস্ক রিপোর্ট: রাজধানীর মিরপুরে নির্বাচনি জনসভায় জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, শিশু-তরুণ-যুবক-বৃদ্ধ, নারী-পুরুষ, সবার জন্য একটি নিরাপদ, মানবিক ও ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়াই তাদের লক্ষ্য। তিনি বলেন, এমন বাংলাদেশ চাই যেখানে বৈষম্য, চাঁদাবাজি ও সন্ত্রাস থাকবে না এবং মানুষ গর্ব করে নিজেকে বাংলাদেশি পরিচয় দিতে পারবে।

বৃহস্পতিবার বিকেলে মিরপুর ১০ নম্বর আদর্শ স্কুল মাঠে আয়োজিত নিজ নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এই জনসভার মধ্য দিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে নির্বাচনি প্রচার শুরু করেন। দুপুরের পর থেকেই দাঁড়িপাল্লার পক্ষে খণ্ড খণ্ড মিছিল নিয়ে মাঠে জড়ো হন নেতাকর্মী ও সমর্থকরা। একপর্যায়ে মাঠ ও আশপাশের সড়কে জনসমাগম ছড়িয়ে পড়ে।

ডা. শফিকুর রহমান বলেন, জামায়াত কোনো চাঁদা নেবে না এবং কাউকে চাঁদাবাজি করতে দেবে না। দুর্নীতি ও ইনসাফ বিক্রির রাজনীতি বন্ধ করতেই ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ১০ দলের প্রার্থীদের বিজয়ী করা এবং গণভোটে ‘হ্যাঁ’ কে জয়যুক্ত করা জরুরি। তিনি বলেন, এই বিজয় কোনো ব্যক্তি বা গোষ্ঠীর নয়, এটি হবে সাধারণ মানুষের বিজয়।

বিএনপির কার্ড বিতরণের ঘোষণার সমালোচনা করে তিনি বলেন, কয়েক হাজার টাকার কার্ডে মানুষের স্থায়ী সমস্যার সমাধান হবে না। জনগণের করের টাকায় দেশ চলে, অথচ এর বাইরে চাঁদাবাজির নামে আরেক ধরনের অবৈধ কর আদায় করা হয়, যা বন্ধ করতে হবে।

তিনি আরও বলেন, ইনসাফ না থাকার কারণেই সমাজে দুর্নীতি, লুটপাট ও সন্ত্রাস বেড়েছে। বিগত বছরগুলোতে ভোট ডাকাতি হয়েছে উল্লেখ করে তিনি বলেন, নতুন করে আর কোনো ভোট ডাকাতি দেখতে চান না।

নিজ নির্বাচনি এলাকা ঢাকা-১৫ আসনের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে জামায়াত আমির বলেন, নির্বাচিত হলে মানসম্মত হাসপাতাল, বিশ্বমানের শিক্ষা প্রতিষ্ঠান এবং এলাকার অবকাঠামোগত উন্নয়নে কাজ করা হবে। যেসব সমস্যা দ্রুত সমাধান সম্ভব নয়, সেগুলোর কারণ জনগণের সামনে স্পষ্টভাবে তুলে ধরা হবে।

জনসভায় বিশেষ অতিথির বক্তব্যে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচন অবশ্যই সুষ্ঠু ও নিরপেক্ষ হতে হবে। কোনো ধরনের বৈষম্য সহ্য করা হবে না। নতুন কোনো লুটেরাদের ক্ষমতায় যেতে দেওয়া হবে না বলেও তিনি হুঁশিয়ারি দেন।

এ সময় শিবির সভাপতি নুরুল ইসলাম সাদ্দামসহ ১০ দলীয় জোটের বিভিন্ন নেতা বক্তব্য দেন। জনসভার মধ্য দিয়ে জামায়াত আমিরের চার দিনের ধারাবাহিক নির্বাচনি কর্মসূচির সূচনা হয়েছে।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:১০

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:১০

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত