সর্বশেষ
ইরানে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল মার্কিন যুক্তরাষ্ট্র, যুদ্ধের ভয়াবহতা তীব্র হতে যাচ্ছে
১৭ দিন ধরে নিখোঁজ মাদ্রাসার দুই শিক্ষার্থী, দিশে হারা মা-বাবা, খুঁজে পেতে শেয়ার দিয়ে সাহায্য করুন
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?
ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে চারদিন ধরে অনশনে তরুণী
মোদির পদত্যাগ দাবিতে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে রাহুল গান্ধীর বিক্ষোভ
ইরানের হামলায় ৩ মার্কিন সেনা নিহত, আহত প্রায় ১০০: পেন্টাগন
দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম
মন্ত্রিসভায় রদবদল নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা
শেখ হাসিনাকে নিয়ে বিতর্কিত মন্তব্য করলেন এনসিপি নেতা সরোয়ার তুষার
যুদ্ধবিরতির আলোচনা চললেও বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম
ভারতে ইসলাম ও মুসলমান আক্রমণের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে: মাওলানা আরশাদ মাদানি

স্বৈরাচার খ্যাত হাসিনা সরকারের পতনের আগেই জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব গোপালগঞ্জে পালিয়েছেন কেন?

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

নিউজ ডেস্ক: গত ৫ আগষ্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক আওয়ামী সরকারের পতন আচ করতে পেরে ২৬ জুলাই জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি মুহাম্মদ রুহুল আমিন গোপালগঞ্জে পালিয়ে গিয়েছেন।

মসজিদ কতৃপক্ষের বরাতে জানা গিয়েছে, হাসিনার পতনের আগেই গত ২৬ জুলাইয়ের পর থেকে আর মসজিদেই আসেননি খতিব মুফতী রুহুল আমীন। জানা গিয়েছে, তিনি এখন গোপালগঞ্জে তার গ্ৰামের বাড়িতে অবস্থান করছেন।

এদিকে গত ৫ আগস্ট সরকার পতনের পর মুফতি রুহুল আমিন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিবের দায়িত্ব পালনের জন্য না আসায় জাতীয় মসজিদের জুমার নামাজে ইমামতির জন্য দুজন সরকারি কর্মকর্তাসহ ৪ জনকে দায়িত্ব দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন কতৃপক্ষ। একই সঙ্গে কর্মস্থলে অনুপস্থিতির কারণ জানতে চেয়ে গত ২৯ আগস্ট তাকে একটি নোটিশ দেওয়া হয়েছে। তার বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না তা জানতে ৭ দিন সময় দেওয়া হয় নোটিশে। যার সময়সীমা ইতিমধ্যেই গত ৫ সেপ্টেম্বর শেষ হয়ে গিয়েছে। কিন্তু এখন খতিব রুহুল আমিনের দিক থেকে কোন জবাব আসেনি। এবং গতকাল শুক্রবার (৬ সেপ্টেম্বর) তিনি জুমার নামাজে আসেননি।

বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি রুহুল আমিনের বাড়ি গোপালগঞ্জে। তিনি গোপালগঞ্জ গওহরডাঙ্গা মাদরাসার মহাপরিচালক। তার সঙ্গে কোনভাবেই যোগাযোগ করা সম্ভব হয়নি। মাদরাসার শিক্ষক ও খতিবের ঘনিষ্ঠজন জানিয়েছেন, তিনি (খতিব রুহুল আমীন) অসুস্থ।

এর আগে সাবেক হাসিনা সরকারের কল্যাণে ২০২২ সালের ৩১ মার্চ বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব হিসেবে নিয়োগ পান মাওলানা মোহাম্মদ রুহুল আমিন। এছাড়াও ২০১৮ সালের নির্বাচনে নড়াইল-১ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নও চেয়েছিলেন তিনি।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বুধবার, ২২ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৯
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বুধবার, ২২ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৯
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত