সর্বশেষ
উচ্চ শিক্ষিত হলেই কি মানুষ হওয়া যায়? মানুষ হতে হলে কুরআন সুন্নাহর আলোকে জীবন গড়া আবশ্যকঃ হুসাইন আল আজাদ
১০৪ বছর বয়সে হজ পালন: অদম্য ঈমানের অনুপ্রেরণার প্রতীক ইন্দোনেশিয়ার এমবাহ্ মার্সিয়াহ্
মার্কিন যুদ্ধজাহাজে ইরানের ভয়াবহ হামলা, হঠাৎ ভয়ডরহীন বেপরোয়া ইরানের শক্তি প্রদর্শনের রহস্য কী?
আগে স্বাধীন ফিলিস্তিন চাই, ইসরাইলকে স্বীকৃতি দেওয়ার প্রশ্নই আসে না, ট্রাম্পের আহ্ববানকে পাত্তা না দিয়ে পাকিস্তানের কঠোর বার্তা
সাফ ফুটবলের মসনদে আবারও আওয়ামী আমলের‘দুর্নীতির বরপুত্র’ কাজী সালাউদ্দিন
ছেলেরা উচ্চ শিক্ষিত যুগ্মসচিব ও বুয়েটের শিক্ষক, অথচ নিঃসঙ্গ বাসায় ৪-৫ দিন ধরে মরে পচে পড়েছিলেন এক বৃদ্ধা মা, দেশজুড়ে শিক্ষিত অমানুষ সন্তানদের প্রতি মানুষের তীব্র ক্ষোভ
৭৫ হাজার টাকা বেতনে পল্লী বিকাশ কেন্দ্রে চাকরি, থাকছে প্রভিডেন্ট ফান্ড-উৎসব ভাতা
মুক্তিযুদ্ধকে অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: ইশরাক হোসেন
খামেনি জীবিত, ধীরে ধীরে আরও সক্রিয় হচ্ছেন: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
কুয়েত-বাহরাইনে কেন হামলা চালালো ইরান? কারণ জানিয়ে তেহরানের কড়া বার্তা
খামেনির জানাজা কবে? ইরান জানালো দাফনের সম্ভাব্য সময়
স্বর্ণের পর এবার রুপাতেও ধস, নতুন দামে চমকে উঠছে বাজার
স্বর্ণের দামে বড় ধাক্কা, এক লাফে ভরিতে কত কমলো জানলে অবাক হবেন!
রাজধানীতে আজ বজ্রসহ বৃষ্টির আভাস, স্বস্তি পেতে পারেন নগরবাসী
কুয়েতে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি আইআরজিসির, উত্তেজনা নতুন উচ্চতায়

হঠাৎ জ্বালানি সংকটের শঙ্কা প্রকাশ করে সরকারের নতুন বার্তা

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

অর্থনীতি ডেস্ক: মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতার প্রভাব বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহে অনিশ্চয়তা তৈরি করেছে। এর প্রভাব অচিরেই বাংলাদেশেও পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে সরকার। সম্ভাব্য এই পরিস্থিতি মোকাবিলায় সতর্কতামূলক বার্তা দিয়েছে বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়।

বুধবার (৪ মার্চ) দেওয়া এক বার্তায় মন্ত্রণালয় জানায়, বিভিন্ন আন্তর্জাতিক উৎস থেকে নির্ধারিত সময় ও পরিমাণ অনুযায়ী জ্বালানি আমদানি অনিশ্চিত হয়ে পড়েছে। এতে দেশের অভ্যন্তরে বর্তমান চাহিদা অনুযায়ী জ্বালানি সরবরাহে সাময়িক সমন্বয় প্রয়োজন হতে পারে। এই পরিস্থিতির প্রভাবে বিদ্যুৎ উৎপাদন এবং সার কারখানার কার্যক্রম কিছুটা ব্যাহত হওয়ার আশঙ্কাও রয়েছে।

তবে পবিত্র মাহে রমজানকে সামনে রেখে জনদুর্ভোগ কমাতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের কথা জানিয়েছে সরকার। মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে এবং সংকট মোকাবিলায় সম্ভাব্য সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এ অবস্থায় সাধারণ জনগণের সহযোগিতা চেয়েছে সরকার। ব্যক্তিগত যানবাহনের ব্যবহার সীমিত রেখে গণপরিবহন ব্যবহারের আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি বিদ্যুৎ ও জ্বালানির অপচয় রোধে অপ্রয়োজনীয় আলোকসজ্জা পরিহারসহ সাশ্রয়ী ব্যবহারে নাগরিকদের দায়িত্বশীল আচরণ করার অনুরোধ করা হয়েছে।

বার্তায় আরও জানানো হয়, খোলাবাজারে ডিজেল ও পেট্রল বিক্রি বন্ধ রাখতে সংশ্লিষ্ট ব্যবসায়ী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তৎপর থাকার নির্দেশ দেওয়া হয়েছে। জ্বালানি পাচার রোধে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন এবং বর্ডার গার্ড বাংলাদেশ-কে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

সরকার জানিয়েছে, বৈশ্বিক পরিস্থিতির নেতিবাচক প্রভাব যতটা সম্ভব কমিয়ে আনতে বিভিন্ন উৎস থেকে জ্বালানি সংগ্রহ স্বাভাবিক রাখার উদ্যোগ অব্যাহত রয়েছে। এ জন্য দেশবাসীর ধৈর্য ও সর্বাত্মক সহযোগিতা প্রয়োজন বলেও বার্তায় উল্লেখ করা হয়েছে।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত