সর্বশেষ
মসজিদে গিয়ে ইসলাম গ্রহণ করলেন অস্ট্রেলিয়ার তরুণ ফুটবলার তেতে ইয়েঙ্গি
ট্রাম্পের নিরাপত্তা জোরদার, হোয়াইট হাউসের প্রধান প্রবেশপথে নির্মাণ হচ্ছে স্থায়ী নিরাপত্তা প্রাচীর
হত্যাচেষ্টায় সফল হলে ইরানের বিরুদ্ধে নজিরবিহীন হামলার নির্দেশ দিয়ে রেখেছি: ট্রাম্প
সংসদে বিরোধীদল পায় ৫ মিনিট, জবাবি বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী পান ৪৫ মিনিট: হাসনাত আবদুল্লাহ
ভোট গণনায় অনিয়ম হলে কঠোর প্রতিরোধের হুঁশিয়ারি সারজিস আলমের
দীর্ঘ ১৬ বছর পর বিশ্বকাপের সেমিফাইনালে স্পেন, চোখের জলে বিদায় নিল বেলজিয়াম
ইরান আমাকে হত্যা করলে নজিরবিহীন জবাব দেওয়া হবে: ট্রাম্প
সরকারের হাতে বিদ্যুতের বদলে হারিকেন এসেছে: হাসনাত আবদুল্লাহ
জুমার নামাজ শেষে ফিলিস্তিনের গ্র্যান্ড মুফতিকে আটক করল ইসরাইলি বাহিনী
স্বর্ণ কিনবেন নাকি বিক্রি করবেন? বিশ্ববাজারের নতুন সংকেতে দোটানায় বিনিয়োগকারীরা
ম্যাচ খেলার পূর্বেই মুসলিম দেশগুলোর বিপক্ষ দলগুলোকে ফিফার বিজয়ী ঘোষণা করা উচিত, মুসলমানরা অবিচারকে ঘৃণা করেঃ মিশর
ভয়ংকর এক চোরাবালিতে নামলেন ডোনাল্ড ট্রাম্প, সেখান থেকে মুক্তি পাওয়া কঠিন হয়ে পড়ছে
শিগগিরই উদ্বোধন হচ্ছে জুলাই স্মৃতি জাদুঘর: সংস্কৃতিমন্ত্রী
ডিসেম্বরে দেশে ফিরে আদালতে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার
কোটি কোটি মানুষের অশ্রুসিক্ত নয়নে জন্মভূমিতেই চিরনিদ্রায় শায়িত আয়াতুল্লাহ আলি খামেনি

হত্যাচেষ্টায় সফল হলে ইরানের বিরুদ্ধে নজিরবিহীন হামলার নির্দেশ দিয়ে রেখেছি: ট্রাম্প

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান দীর্ঘদিন ধরে তাকে হত্যার চেষ্টা করছে। এমন পরিস্থিতিতে যদি তার বিরুদ্ধে কোনো হামলা সফল হয়, তাহলে কী ধরনের জবাব দেওয়া হবে, সে বিষয়ে আগেই মার্কিন প্রশাসন ও সামরিক বাহিনীকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।

শুক্রবার নিউইয়র্ক পোস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরান বহুদিন ধরেই তাকে লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করছে। তবে এ ধরনের হামলা সফল হলে যুক্তরাষ্ট্র কঠোর প্রতিক্রিয়া জানাবে।

তার ভাষায়, যদি তার কোনো ক্ষতি হয়, তাহলে ইরানের বিরুদ্ধে এমন মাত্রার সামরিক অভিযান চালানো হবে, যা দেশটি আগে কখনও দেখেনি।

ট্রাম্প আরও বলেন, তিনি আশা করেন এমন পরিস্থিতি কখনও তৈরি হবে না। তবে সম্ভাব্য যেকোনো ঘটনার জন্য যুক্তরাষ্ট্র প্রস্তুত রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

সম্প্রতি মার্কিন সংবাদমাধ্যমে প্রকাশিত এক প্রতিবেদনে দাবি করা হয়, ইসরায়েলের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ধারণা করা হচ্ছে, ইরান নতুন করে ট্রাম্পকে হত্যার পরিকল্পনা করেছিল। যদিও এ বিষয়ে ইরানের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।

এর আগেও ২০২৫ সালের ফেব্রুয়ারিতে ইরানের বিরুদ্ধে ‘সর্বোচ্চ চাপ’ নীতির নির্বাহী আদেশে স্বাক্ষরের সময় ট্রাম্প একই ধরনের সতর্কবার্তা দিয়েছিলেন। তখন তিনি বলেছিলেন, যদি তার বিরুদ্ধে কোনো হত্যাকাণ্ড সংঘটিত হয়, তাহলে যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নেবে।

এদিকে ন্যাটো শীর্ষ সম্মেলন শেষে দেশে ফেরার সময়ও ট্রাম্প সাংবাদিকদের বলেন, তিনি বিশ্বাস করেন ইরানের সম্ভাব্য লক্ষ্যবস্তুর তালিকায় তার নামই সবার ওপরে রয়েছে। তবে ইসরায়েল এ বিষয়ে নতুন কোনো তথ্য পেয়েছে কি না, সে বিষয়ে তিনি নিশ্চিত নন।

সূত্র: এনডিটিভি

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শনিবার, ১১ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫২
সূর্যোদয়ভোর ৫:১৯
যোহরদুপুর ১২:০৪
আছরবিকাল ৩:২৪
মাগরিবসন্ধ্যা ৬:৪৯
এশা রাত ৮:১৫

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শনিবার, ১১ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫২
সূর্যোদয়ভোর ৫:১৯
যোহরদুপুর ১২:০৪
আছরবিকাল ৩:২৪
মাগরিবসন্ধ্যা ৬:৪৯
এশা রাত ৮:১৫

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত