সর্বশেষ
শুরু হলো সেরা ফুটবল বিশ্লেষক প্রতিযোগিতা ২০২৬: ব্রাজিল-হাইতি ম্যাচে সঠিক প্রেডিকশনে হয়ে যান আওয়ার টাইমসের সপ্তাহসেরা বিশ্লেষক; জিতে নিন আকর্ষণীয় পুরস্কার
দায়িত্ব পালনে প্রচণ্ড চাপ অনুভব করছিঃ প্রধানমন্ত্রী তারেক রহমানের এমন কথার রহস্য কি?
প্রধানমন্ত্রী আসার আগেই ভেঙে পড়ল প্যান্ডেল, বৃষ্টিতে ভোগান্তিতে হাজারো মানুষ
ব্যাটসম্যানদের দায়িত্বজ্ঞানহীন ব্যাটিংয়ে প্রথম টি টোয়েন্টিতে টাইগারদের উড়িয়ে দিল অস্ট্রেলিয়া, সমর্থকদের ক্ষোভ
জনগণের অর্থ জনগণের কল্যাণেই ব্যয় হবে, পাচার হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী
শিক্ষাখাতে সবচেয়ে বেশি অবদান ছিল বেগম খালেদা জিয়ার: শিক্ষামন্ত্রী
খেটে খাওয়া মানুষের বাজেটকে ‘চানাচুর’ বলায় ক্ষোভ প্রধানমন্ত্রীর
শিশু আয়াত হত্যা মামলায় আবীরের মৃত্যুদণ্ড, এক লাখ টাকা জরিমানার আদেশ
দেশের বাজারে স্বর্ণের দাম আবারও ঊর্ধ্বমুখী, ভরিতে নতুন দর নির্ধারণ
ইনজুরি কাটিয়ে ব্রাজিলের অনুশীলনে ফিরলেন নেইমার, ভক্তদের মধ্যে স্বস্তি
ব্রাজিলিয়ান কিংবদন্তি রিভেলিনোর ৬০ বছরের রেকর্ড ছুঁলেন মেসি
যুক্তরাষ্ট্রের সমর্থন ছাড়া ইসরায়েল টিকে থাকতে পারত না: ডোনাল্ড ট্রাম্প
চুক্তি অনুযায়ী ইরান কখনোই পারমাণবিক অস্ত্র পাবে না: ট্রাম্প
মেসির হ্যাটট্রিকে উড়ন্ত সূচনা, বড় জয়ে বিশ্বকাপ শুরু আর্জেন্টিনার
পিতা মুক্তিযুদ্ধে শহীদ ১৯৭১-এ, অথচ জামায়াত এমপির জন্ম ১৯৮১-তে: বক্তব্য ঘিরে সামাজিক মাধ্যমে ঝড়

৩০ দিনের মধ্যে বেনজীরকে ফেরত নিতে বাংলাদেশকে আমিরাতের আহ্বান

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

ডেস্ক রিপোর্ট: দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলার প্রেক্ষিতে ইন্টারপোলের রেড নোটিশ অনুযায়ী দুবাইয়ে গ্রেপ্তার হওয়া সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে নিতে বাংলাদেশকে ৩০ দিনের সময় দিয়েছে সংযুক্ত আরব আমিরাত।

আমিরাতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনস্থ ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো (এনসিবি) আবুধাবি এ বিষয়ে বাংলাদেশ পুলিশের এনসিবি ঢাকাকে আনুষ্ঠানিকভাবে অবহিত করেছে। চিঠিতে বলা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় নথিপত্রসহ আনুষ্ঠানিক প্রত্যর্পণ আবেদন জমা দিতে হবে।

জানা গেছে, লন্ডন থেকে এশিয়ার একটি দেশে যাওয়ার পথে দুবাই ট্রানজিটে বেনজীর আহমেদকে আটক করা হয়। পরে তাকে আমিরাতের বিচারিক কর্তৃপক্ষের সামনে হাজির করা হলে দেশটির প্রচলিত আইন অনুযায়ী পরবর্তী আইনি প্রক্রিয়া শুরু করার নির্দেশ দেওয়া হয়।

আমিরাতের পাঠানো চিঠিতে উল্লেখ করা হয়েছে, ইন্টারপোলের রেড নোটিশের ভিত্তিতে গ্রেপ্তারের পর বাংলাদেশকে কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে আনুষ্ঠানিক প্রত্যর্পণ অনুরোধ পাঠাতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে তা না হলে আইনি জটিলতা তৈরি হতে পারে।

প্রত্যর্পণ প্রক্রিয়ার জন্য বাংলাদেশকে আরবি ভাষায় অনূদিত ও যথাযথভাবে সত্যায়িত কয়েকটি গুরুত্বপূর্ণ নথি জমা দিতে বলা হয়েছে। এর মধ্যে রয়েছে অভিযুক্তের পরিচয় ও নাগরিকত্ব সংক্রান্ত তথ্য, অভিযোগের বিস্তারিত বিবরণ, প্রাসঙ্গিক আইনের ধারা, আন্তর্জাতিক গ্রেপ্তারি পরোয়ানা, তদন্ত প্রতিবেদন এবং প্রয়োজনে আদালতের রায়ের কপি।

উল্লেখ্য, অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে বেনজীর আহমেদ এবং তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে দুদকের একাধিক মামলা বিচারাধীন রয়েছে।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৯
আছরবিকাল ৩:১৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৭
এশা রাত ৮:১৫

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৯
আছরবিকাল ৩:১৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৭
এশা রাত ৮:১৫

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত