সর্বশেষ
ইসরা/ইলি সেনাবাহিনীর সদর দপ্তরে হিজবুল্লাহর ভয়াবহ হাম/লা
ইরান আমাকে সর্বোচ্চ নেতা বানাতে চেয়েছিল: ট্রাম্পের চাঞ্চল্যকর দাবি
পদ্মা নদীতে বাসডুবি: দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে, আশ্বাস নৌমন্ত্রীর
জুবাইদা রহমান ওয়াশিংটনে ফার্স্ট লেডিদের সঙ্গে সাক্ষাৎ ও শিশু কল্যাণে সমন্বিত উদ্যোগের আহ্বান
সৌদিতে থাকা বাংলাদেশিদের জন্য জরুরি সতর্কবার্তা
সীতাকুণ্ডে চট্টলা এক্সপ্রেসে আগুন নিয়ন্ত্রণে, পুড়ে গেছে ২ বগি, অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা
ইরান ভয়ে চুক্তির কথা বলতে পারছে না: ট্রাম্প
সীতাকুণ্ডে ঢাকাগামী চট্টলা এক্সপ্রেসে ভয়াবহ আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস
স্বাধীনতা দিবসে সাভারের জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, শহীদদের স্মরণে নীরবতা
পদ্মায় বাসডুবি: নিহত বেড়ে ২৩, সবার পরিচয় শনাক্ত, স্বজনদের আহাজারি
পদ্মায় বাস ডুবির ঘটনায় ১৮ পারা কুরআনের হাফেজা মেয়েকে হারিয়ে শোকস্তব্ধ অসহায় বাবা
পদ্মায় বাসডুবি: অন্তত ৪০ জনের মরদেহ পানির নিচে, উদ্ধার অভিযান জোরদার
সৌদিতে ভিসার মেয়াদ শেষ হওয়া বাংলাদেশিদের জন্য নতুন ছাড়
দৌলতদিয়ায় পদ্মায় ডুবে যাওয়া সেই বাসের সন্ধান মিলেছে, উদ্ধার অভিযান জোরদার
ট্রাম্পের শান্তি প্রস্তাবে অস্বস্তিতে ইসরায়েল, নিরাপত্তা নিয়ে বাড়ছে শঙ্কা

অ’বৈধ ড্রিংকস পন্য ম’দের দোকান চালু করতে যাচ্ছে সৌদি আরব সরকার

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

আন্তর্জাতিক ডেস্ক: কট্টর রক্ষনশীল সমাজ ব্যবস্থা থেকে বেরিয়ে আসার প্রক্রিয়ায় নতুন করে আরও একটি বড় পদক্ষেপ নিতে যাচ্ছে সারা পৃথিবীর অন্যতম মুসলিম প্রধান দেশ সৌদি আরব। দেশটির রাজধানী রিয়াদে প্রথম কোন পানশালা বা মদের দোকান খোলার সিদ্ধান্ত নিয়েছে দেশটি সরকার। তবে এই পানশালায় শুধুমাত্র অমুসলিম দেশের কূটনীতিকদের কাছে অ্যালকোহল পরিবেশন করবে।

বুধবার নতুন এই পরিকল্পনার সঙ্গে জড়িত এবং তার দেখানো একটি নথির বরাতে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স। ওই নথিতে বলা হয়েছে, এই পানশালার গ্রাহকদের একটি মোবাইল অ্যাপের মাধ্যমে নিবন্ধন করতে হবে, পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ছাড়পত্রও নিতে হবে। সে সঙ্গে মাসিক বরাদ্দের মধ্যে সীমাবন্ধ থাকতে হবে।

ওই নথিতে আরও বলা হয়েছে, পানশালাটি রিয়াদের কূটনৈতিক পাড়ায় খোলা হবে। সেখানে প্রবেশের ক্ষেত্রে প্রশাসনের মাধ্যমে কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে। সেখানে শুধুমাত্র অমুসলিম দেশের কূটনীতিকদের প্রবেশ করতে দেয়া হবে এবং তারা মাস প্রতি একটি নির্দিষ্ট পরিমাণ অ্যালকাহোলের বেশি পান করতে পারবেন না বলেও ওই নীতিতে উল্লেখ ছিল।

এদিকে মুসলিম দেশের কূটনীতিকরা সেই পানশালায় যেতে পারবেন কী-না, এই বিষয়ে এখনও পর্যন্ত পরিস্কার করে কিছু বলা হয়নি। তারপরও এই পদক্ষেপকে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের নেতৃত্বে চলমান সংস্কার প্রক্রিয়ার একটি বড় পদক্ষেপ হিসাবে দেখা হচ্ছে। দেশটির পর্যটন আইনেও বড় পরিবর্তন আনা হচ্ছে বলেও জানিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদন গুলো।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:৪১
সূর্যোদয়ভোর ৫:৫৭
যোহরদুপুর ১২:০৪
আছরবিকাল ৩:৩১
মাগরিবসন্ধ্যা ৬:১২
এশা রাত ৭:২৭

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:৪১
সূর্যোদয়ভোর ৫:৫৭
যোহরদুপুর ১২:০৪
আছরবিকাল ৩:৩১
মাগরিবসন্ধ্যা ৬:১২
এশা রাত ৭:২৭

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত