সর্বশেষ
উচ্চ শিক্ষিত হলেই কি মানুষ হওয়া যায়? মানুষ হতে হলে কুরআন সুন্নাহর আলোকে জীবন গড়া আবশ্যকঃ হুসাইন আল আজাদ
১০৪ বছর বয়সে হজ পালন: অদম্য ঈমানের অনুপ্রেরণার প্রতীক ইন্দোনেশিয়ার এমবাহ্ মার্সিয়াহ্
মার্কিন যুদ্ধজাহাজে ইরানের ভয়াবহ হামলা, হঠাৎ ভয়ডরহীন বেপরোয়া ইরানের শক্তি প্রদর্শনের রহস্য কী?
আগে স্বাধীন ফিলিস্তিন চাই, ইসরাইলকে স্বীকৃতি দেওয়ার প্রশ্নই আসে না, ট্রাম্পের আহ্ববানকে পাত্তা না দিয়ে পাকিস্তানের কঠোর বার্তা
সাফ ফুটবলের মসনদে আবারও আওয়ামী আমলের‘দুর্নীতির বরপুত্র’ কাজী সালাউদ্দিন
ছেলেরা উচ্চ শিক্ষিত যুগ্মসচিব ও বুয়েটের শিক্ষক, অথচ নিঃসঙ্গ বাসায় ৪-৫ দিন ধরে মরে পচে পড়েছিলেন এক বৃদ্ধা মা, দেশজুড়ে শিক্ষিত অমানুষ সন্তানদের প্রতি মানুষের তীব্র ক্ষোভ
৭৫ হাজার টাকা বেতনে পল্লী বিকাশ কেন্দ্রে চাকরি, থাকছে প্রভিডেন্ট ফান্ড-উৎসব ভাতা
মুক্তিযুদ্ধকে অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: ইশরাক হোসেন
খামেনি জীবিত, ধীরে ধীরে আরও সক্রিয় হচ্ছেন: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
কুয়েত-বাহরাইনে কেন হামলা চালালো ইরান? কারণ জানিয়ে তেহরানের কড়া বার্তা
খামেনির জানাজা কবে? ইরান জানালো দাফনের সম্ভাব্য সময়
স্বর্ণের পর এবার রুপাতেও ধস, নতুন দামে চমকে উঠছে বাজার
স্বর্ণের দামে বড় ধাক্কা, এক লাফে ভরিতে কত কমলো জানলে অবাক হবেন!
রাজধানীতে আজ বজ্রসহ বৃষ্টির আভাস, স্বস্তি পেতে পারেন নগরবাসী
কুয়েতে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি আইআরজিসির, উত্তেজনা নতুন উচ্চতায়

আওয়ামী লীগের সমস্ত কার্যক্রম বন্ধের সিদ্ধান্তে বিএনপি খুব আনন্দিত বললে মির্জা ফখরুল

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

নিউজ ডেস্ক: আওয়ামী লীগের সব ধরনের রাজনৈতিক কার্যক্রম বন্ধের অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তে ‘আনন্দিত’ প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই মন্তব্য করেন।

বিবৃতিতে তিনি বলেন, “বিলম্বে হলেও ফ্যাসিবাদী সরকারের সঙ্গে যুক্ত ব্যক্তিদের মানবতাবিরোধী অপরাধের বিচার দ্রুত সম্পন্ন করার স্বার্থে সরকার যে সিদ্ধান্ত নিয়েছে, তাকে আমরা স্বাগত জানাই।”

তিনি জানান, গত ১০ ফেব্রুয়ারি ও ১৬ এপ্রিল প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎকালে আওয়ামী লীগকে ‘মানবতাবিরোধী অপরাধে দায়ী রাজনৈতিক দল হিসেবে বিচারিক প্রক্রিয়ায় নিষিদ্ধ করার’ দাবি জানানো হয়। সেই ধারাবাহিকতায় সরকার এই সিদ্ধান্ত নিয়েছে বলেও বিএনপি মনে করে।

মির্জা ফখরুল বলেন, “আমরা বহুবার বলেছি, আইনি প্রক্রিয়ায় ফ্যাসিবাদী দল আওয়ামী লীগকে নিষিদ্ধ করা সম্ভব এবং সেটাই উচিত। আমরা অতীতে প্রশাসনিক আদেশে রাজনৈতিক দল নিষিদ্ধের বিরোধিতা করেছি। এমনকি বিগত সরকারের আমলে জামায়াতে ইসলামীর নিষেধাজ্ঞার ঘোষণার বিরুদ্ধেও আমরা অবস্থান নিয়েছিলাম।”

বিএনপি মহাসচিব আরও বলেন, “ফ্যাসিবাদী শাসনকালে গুম, খুন, নিপীড়ন ও অপশাসনের বিচার করার জন্য সরকার যে আইন সংশোধন করছে, তা সঠিক সিদ্ধান্ত। তবে আগেভাগে এই সিদ্ধান্ত নিলে সরকারকে আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ চাপের মুখে পড়ে এমন বিব্রতকর অবস্থায় পড়তে হতো না।”

গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে জনগণের অব্যাহত লড়াইয়ের কথা তুলে ধরে তিনি বলেন, “১৬ বছর ধরে জনগণ ভোটাধিকার ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে আন্দোলন চালিয়ে যাচ্ছে। কিন্তু এখনো গণতন্ত্রের রোডম্যাপ ঘোষণা করা হয়নি। এর ফলে জনমনে ক্ষোভ সৃষ্টি হচ্ছে। আমরা অন্তর্বর্তী সরকারের কাছে আহ্বান জানাই, এই বিষয়ে যেন তারা দ্রুত পদক্ষেপ নেয়।”

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত