সর্বশেষ
মেসির পেনাল্টি মিস! অতপর মেসির অবিশ্বাস্য গোলে এগিয়ে গেলে আর্জেন্টিনা
ইসলাম ধর্ম গ্রহণ করলেন ‘ব্রেকিং ব্যাড’ খ্যাত মার্কিন অভিনেতা এস্পোসিতো
আর্জেন্টিনা-অস্ট্রিয়া মহারণে সঠিক প্রেডিকশন দিয়ে হয়ে যান আওয়ার টাইমসের সপ্তাহসেরা ফুটবল বিশ্লেষক; জিতে নিন আকর্ষণীয় পুরস্কার
কয়েক দফা কমার পর দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম
প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর: ৯ ক্ষেত্রে সহযোগিতা বাড়াতে একমত বাংলাদেশ ও মালয়েশিয়া
ইরান-যুক্তরাষ্ট্র আলোচনায় ইতিবাচক অগ্রগতি, সফলতার দাবি পাকিস্তানের প্রধানমন্ত্রীর
মালয়েশিয়া সফর শেষে চীনের উদ্দেশে রওনা হলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
আওয়ামী লীগ নামে কোনো সংগঠন নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
দফায় দফায় কমার পর আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা-রুপা
আর্জেন্টিনার ম্যাচসহ আজ টিভিতে যেসব খেলা দেখা যাবে
লেবাননের পরিস্থিতিই হবে ইরান-যুক্তরাষ্ট্র শান্তি চুক্তির প্রথম বড় পরীক্ষা
দুপুরের মধ্যে ঢাকাসহ ৯ জেলায় ঝড়-বৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত
কাতারের গ্যাসক্ষেত্রে ভয়াবহ বিস্ফোরণ, আহত ৫৪, নিখোঁজ ১৮
সিপিডির বাজেট বিশ্লেষণ: নিম্ন ও মধ্যম আয়ের মানুষের ওপর করের চাপ বাড়ছে
মালয়েশিয়ায় প্রবাসীদের স্বার্থে সর্বোচ্চ সুবিধা নিশ্চিতের আশ্বাস প্রধানমন্ত্রীর

আওয়ামী লীগ নামে কোনো সংগঠন নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

ডেস্ক রিপোর্ট: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ বলেছেন, বর্তমানে ‘আওয়ামী লীগ’ নামে কোনো সংগঠন নেই। সোমবার (২২ জুন) সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ মন্তব্য করেন।

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কোনো বক্তব্য দেবেন কি না, এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগ নামে কোনো সংগঠন নেই।’ তিনি আরও জানান, দলটিকে নিষিদ্ধ সংগঠন হিসেবেই বিবেচনা করা হচ্ছে।

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে তিনি বলেন, বর্তমান পরিস্থিতির কোনো অবনতি হয়নি। বরং অতীতের তুলনায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন ভালো অবস্থায় রয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, কয়েকটি এলাকায় নিষিদ্ধ ঘোষিত সংগঠনগুলোর তৎপরতা বাড়ার আশঙ্কায় ‘ইন এইড টু সিভিল পাওয়ার’-এর আওতায় সেনা মোতায়েন করা হয়েছে।

এর আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক-২ শাখা থেকে জারি করা এক জরুরি নির্দেশনায় ঢাকা মহানগর, চট্টগ্রাম মহানগর, গাজীপুর মহানগর, নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ ও ফরিদপুর জেলায় সেনা মোতায়েনের সিদ্ধান্ত জানানো হয়।

নির্দেশনায় বলা হয়, নিষিদ্ধ ঘোষিত বিভিন্ন সংগঠনের সম্ভাব্য মিছিল, শোডাউন ও অন্যান্য কর্মসূচিকে কেন্দ্র করে নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির আশঙ্কা রয়েছে। এতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং জানমালের ক্ষয়ক্ষতির ঝুঁকি তৈরি হতে পারে।

এ পরিস্থিতিতে জননিরাপত্তা নিশ্চিত করা, শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং জনগণের জানমাল রক্ষার স্বার্থে ২২ জুন থেকে ৩০ জুন পর্যন্ত প্রয়োজনীয় সংখ্যক সেনাসদস্য মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৫
সূর্যোদয়ভোর ৫:১২
যোহরদুপুর ১২:০০
আছরবিকাল ৩:১৮
মাগরিবসন্ধ্যা ৬:৪৮
এশা রাত ৮:১৬

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৫
সূর্যোদয়ভোর ৫:১২
যোহরদুপুর ১২:০০
আছরবিকাল ৩:১৮
মাগরিবসন্ধ্যা ৬:৪৮
এশা রাত ৮:১৬

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত