সর্বশেষ
ইসলাম ধর্ম গ্রহণ করলেন ‘ব্রেকিং ব্যাড’ খ্যাত মার্কিন অভিনেতা এস্পোসিতো
আর্জেন্টিনা-অস্ট্রিয়া মহারণে সঠিক প্রেডিকশন দিয়ে হয়ে যান আওয়ার টাইমসের সপ্তাহসেরা ফুটবল বিশ্লেষক; জিতে নিন আকর্ষণীয় পুরস্কার
কয়েক দফা কমার পর দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম
প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর: ৯ ক্ষেত্রে সহযোগিতা বাড়াতে একমত বাংলাদেশ ও মালয়েশিয়া
ইরান-যুক্তরাষ্ট্র আলোচনায় ইতিবাচক অগ্রগতি, সফলতার দাবি পাকিস্তানের প্রধানমন্ত্রীর
মালয়েশিয়া সফর শেষে চীনের উদ্দেশে রওনা হলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
আওয়ামী লীগ নামে কোনো সংগঠন নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
দফায় দফায় কমার পর আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা-রুপা
আর্জেন্টিনার ম্যাচসহ আজ টিভিতে যেসব খেলা দেখা যাবে
লেবাননের পরিস্থিতিই হবে ইরান-যুক্তরাষ্ট্র শান্তি চুক্তির প্রথম বড় পরীক্ষা
দুপুরের মধ্যে ঢাকাসহ ৯ জেলায় ঝড়-বৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত
কাতারের গ্যাসক্ষেত্রে ভয়াবহ বিস্ফোরণ, আহত ৫৪, নিখোঁজ ১৮
সিপিডির বাজেট বিশ্লেষণ: নিম্ন ও মধ্যম আয়ের মানুষের ওপর করের চাপ বাড়ছে
মালয়েশিয়ায় প্রবাসীদের স্বার্থে সর্বোচ্চ সুবিধা নিশ্চিতের আশ্বাস প্রধানমন্ত্রীর
খেলাধুলার

মালয়েশিয়া সফর শেষে চীনের উদ্দেশে রওনা হলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

ডেস্ক রিপোর্ট: মালয়েশিয়ায় সরকারি সফর শেষ করে চীনের উদ্দেশে যাত্রা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২২ জুন) স্থানীয় সময় বিকেলে তিনি ও তার সফরসঙ্গীরা কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চীনের পথে রওনা হন।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানিয়েছেন, সফরের প্রথম ধাপে প্রধানমন্ত্রী চীনের দালিয়ান শহরে পৌঁছাবেন। সেখানে দুই দিন অবস্থানকালে তিনি বিশ্ব আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলনে অংশ নেবেন।

দালিয়ানের কর্মসূচি শেষ করে প্রধানমন্ত্রী বেইজিংয়ে যাবেন। চীনের রাজধানীতে অনুষ্ঠিত হবে তার সরকারি সফরের মূল বৈঠক ও আনুষ্ঠানিক কার্যক্রম।

কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরের বিশেষ ভিআইপি টার্মিনালে প্রধানমন্ত্রীকে বিদায় জানান মালয়েশিয়ার ধর্মমন্ত্রী জুলফিকলি হাসান ও তার সহধর্মিণী। এ সময় মালয়েশিয়ায় বাংলাদেশের হাইকমিশনার মনজুরুল করিম এবং ডেপুটি হাইকমিশনার শাহানারা মনিকাও উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের প্রায় চার মাস পর এটি তারেক রহমানের প্রথম বিদেশ সফর। সফরে তার সঙ্গে রয়েছেন তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।

জানা গেছে, মালয়েশিয়ায় ২৩ সদস্যের প্রতিনিধি দল নিয়ে সফর করলেও চীন সফরে প্রতিনিধি দলে আরও একজন নতুন সদস্য যুক্ত হচ্ছেন।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
সোমবার, ২২ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৫
সূর্যোদয়ভোর ৫:১২
যোহরদুপুর ১২:০০
আছরবিকাল ৩:১৮
মাগরিবসন্ধ্যা ৬:৪৮
এশা রাত ৮:১৬

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
সোমবার, ২২ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৫
সূর্যোদয়ভোর ৫:১২
যোহরদুপুর ১২:০০
আছরবিকাল ৩:১৮
মাগরিবসন্ধ্যা ৬:৪৮
এশা রাত ৮:১৬

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত