সর্বশেষ
দুর্গম পথ পেরিয়ে জয়, প্রতিক্রিয়ায় যা বললেন হাসনাত আবদুল্লাহ
গণভোটে এগিয়ে ‘হ্যাঁ’, প্রাথমিক ফলে ৭৫.৩৪ শতাংশ ভোট
বগুড়া-৬ আসনে প্রাথমিক ফলে বড় ব্যবধানে এগিয়ে তারেক রহমান
ঢাকা-৮ আসনে বেসরকারি ফলে এগিয়ে বিএনপি প্রার্থী মির্জা আব্বাস
নিজ ভোটকেন্দ্রেই পরাজিত জামায়াত আমির ডা. শফিকুর রহমান
বিপুল ব্যবধানে এগিয়ে নাছির উদ্দীন, শুভেচ্ছা জানালেন প্রতিদ্বন্দ্বী শিশির মনির
শক্ত প্রতিদ্বন্দ্বী না থাকায় কুমিল্লা-৪ আসনে হাসনাতের বিপুল ভোটে জয়ের ইঙ্গিত
বিপুল ভোটে জয়লাভের আশাবাদ জামায়াতে ইসলামীর
শান্তিপূর্ণ ভোটগ্রহণ শেষে চলছে সংসদ নির্বাচন ও গণভোটের গণনা
ভোট নিয়ে বিভ্রান্তি হলে ফল মানা হবে না: তারেক রহমান
সেনাবাহিনী ও সশস্ত্র বাহিনীর ভূমিকা নিয়ে সন্তুষ্টি প্রকাশ জামায়াত আমিরের
চট্টগ্রাম-১০: ভোট দিতে আসলেন, ভোট হয়ে গেছে জালিয়াতি
ঢাকা-১৮ আসনের ভোটকেন্দ্র ঘিরে ধরার অভিযোগ বিএনপি কর্মীদের বিরুদ্ধে: এনসিপি প্রার্থী
দুপুর ২টা পর্যন্ত সারা দেশে ৪৮৬ কেন্দ্রে বিশৃঙ্খলা, জালভোটের অভিযোগ ৫৯টি
সাড়ে ৪ ঘণ্টায় ভোট ৩২.৮৮ শতাংশ দুপুরেই জমে উঠল নির্বাচনের লড়াই

আজ অমর একুশে ফেব্রুয়ারি

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

নিউজ ডেস্ক: আজ থেকে দীর্ঘ ৭২ বছর আগের এক বৃহস্পতিবার, বাংলা তারিখ ছিল ৮ ফাল্গুন, ইংরেজি ২১ ফেব্রুয়ারি। বাংলা ভাষার দাবিতে রাজপথে নামা কিছু তরুণের বুকের তাজা রক্তে রঞ্জিত হয় ঢাকার রাজপথ। আজ সেই দিনটিকে স্মরণ করার দিন। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।

মাতৃভাষা আন্দোলনের ৭২ বছর পূর্ণ হলো আজ। এই দিনটিতে বাংলাদেশসহ সারা বিশ্বে ভাষা শহীদদের স্মরণে দিবসটি যথাযথ মর্যাদায় পালিত হয়ে থাকে। কালো ব্যাজ ধারণ, প্রভাতফেরি সহকারে শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন একুশে ফেব্রুয়ারির এক অবিচ্ছেদ্য অংশ।

বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবি আদায়ে সর্বোচ্চ ত্যাগ স্বীকারকারীদের প্রতি শ্রদ্ধা জানাতে আজ ২১শে ফেব্রুয়ারি সারাদেশে ভাষা দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হবে। ভাষা আন্দোলনের সেই বীরদের প্রতি শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে খালি পায়ে ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ গাইতে গাইতে হাতে ফুল নিয়ে সর্বস্তরের মানুষ শ্রদ্ধা জানাবে।

১৯৯৯ সালের ১৭ নভেম্বর জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সাংস্কৃতিক সংস্থার (ইউনেস্কো) প্যারিস অধিবেশনে ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করা হয়। এরপর ২০০০ সালের ২১ ফেব্রুয়ারি থেকে পালিত হয়ে আসছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।

বাঙালি জাতির জন্য এই দিবসটি হচ্ছে চরম শোক ও বেদনার। অন্যদিকে মায়ের ভাষার অধিকার আদায়ে সর্বোচ্চ ত্যাগের মহিমায় উদ্ভাসিত। পৃথিবীর ইতিহাসে বাঙালিরাই একমাত্র জাতি যারা ভাষার জন্য জীবন দিয়ে সেটি থেকে উৎসারিত জাতীয়তাবোধের বলে একটি স্বাধীন রাষ্ট্র গঠনে সক্ষম হয়েছে। ১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারি শহীদরা জাতিকে এক মহৎ ও দুর্লভ উত্তরাধিকার দিয়ে গেছেন।

তৎকালীন পাকিস্তান শাসনামলে বাংলা ভাষার অবস্থান নিয়ে বাঙালির মনেপ্রাণে যে ভাষাচেতনার প্রকাশ ঘটে, তারই সূত্র ধরে বিভাগোত্তর পূর্ববঙ্গের রাজধানী ঢাকায় ১৯৪৭ সালের নভেম্বর-ডিসেম্বরে ভাষা-বিক্ষোভ শুরু হয়। যার ১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারি চরম আকার ধারণ করে।

আজ বৃহস্পতিবার ৮ ফাল্গুন, ১৯৫২ সালের ২১ শে ফেব্রুয়ারি। ওইদিন সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ১৪৪ ধারা অমান্য করে রাজপথে বেরিয়ে আসলে তৎকালীন পুলিশ সদস্যরা তাদের ওপর গুলি চালায়। এতে আবুল বরকত, আবদুল জব্বার, আবদুস সালম, রফিক, শফিউরসহ কয়েকজন ভাষার জন্য নিজেদের জীবন উৎসর্গ করেন। এ ঘটনার প্রতিবাদে ক্ষুব্ধ ঢাকাবাসী ঢাকা মেডিকেল হোস্টেলে সমবেত হয়। নানা নির্যাতন সত্ত্বেও ছাত্রদের পাশাপাশি সাধারণ মানুষ প্রতিবাদ জানাতে পরের দিন ২২ ফেব্রুয়ারি রাজপথে নেমে আসে। তারা মেডিকেল কলেজ হোস্টেল প্রাঙ্গণে শহীদদের জন্য অনুষ্ঠিত গায়েবি জানাজায় অংশগ্রহণ করে। এ আত্মত্যাগের ধারাবাহিকতায় ১৯৫৬ সালে তৎকালীন পাকিস্তান সরকার বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষার স্বীকৃতি দিতে বাধ্য হয়।

একুশে ফেব্রুয়ারি সরকারি ছুটি। আজকে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান এবং সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠানের ভবনে সূর্যোদয়ের সাথে সাথে সঠিক নিয়মে, সঠিক রং ও মাপে জাতীয় পতাকা অর্ধনমিত এবং কালো পতাকা উত্তোলন করা হবে।

সূত্রঃ তথ্য সূত্র ইন্টারনেট

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৫:১৭
সূর্যোদয়ভোর ৬:৩৩
যোহরদুপুর ১২:১৩
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৫:৫৩
এশা রাত ৭:০৯

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৫:১৭
সূর্যোদয়ভোর ৬:৩৩
যোহরদুপুর ১২:১৩
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৫:৫৩
এশা রাত ৭:০৯

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত