সর্বশেষ
বিদ্যুৎ ও জ্বালানি খাতের দুর্নীতি বন্ধ না করে, উল্টো বিদ্যুতের দাম বাড়িয়ে জনগণের ওপর চাপ সৃষ্টি করছে সরকার: গোলাম পরওয়ার
শিশুদের কাঁধে বইয়ের বোঝা নয়, হাসিখুশি শৈশব দেখতে চাই: শিক্ষামন্ত্রী
অনেক রক্ত-ত্যাগের বিনিময়ে গড়া সংসদ, ব্যর্থ হলে হতাশ হবে পুরো জাতি: স্পিকার
উচ্চ শিক্ষিত হলেই কি মানুষ হওয়া যায়? মানুষ হতে হলে কুরআন সুন্নাহর আলোকে জীবন গড়া আবশ্যকঃ হুসাইন আল আজাদ
১০৪ বছর বয়সে হজ পালন: অদম্য ঈমানের অনুপ্রেরণার প্রতীক ইন্দোনেশিয়ার এমবাহ্ মার্সিয়াহ্
মার্কিন যুদ্ধজাহাজে ইরানের ভয়াবহ হামলা, হঠাৎ ভয়ডরহীন বেপরোয়া ইরানের শক্তি প্রদর্শনের রহস্য কী?
আগে স্বাধীন ফিলিস্তিন চাই, ইসরাইলকে স্বীকৃতি দেওয়ার প্রশ্নই আসে না, ট্রাম্পের আহ্ববানকে পাত্তা না দিয়ে পাকিস্তানের কঠোর বার্তা
সাফ ফুটবলের মসনদে আবারও আওয়ামী আমলের‘দুর্নীতির বরপুত্র’ কাজী সালাউদ্দিন
ছেলেরা উচ্চ শিক্ষিত যুগ্মসচিব ও বুয়েটের শিক্ষক, অথচ নিঃসঙ্গ বাসায় ৪-৫ দিন ধরে মরে পচে পড়েছিলেন এক বৃদ্ধা মা, দেশজুড়ে শিক্ষিত অমানুষ সন্তানদের প্রতি মানুষের তীব্র ক্ষোভ
৭৫ হাজার টাকা বেতনে পল্লী বিকাশ কেন্দ্রে চাকরি, থাকছে প্রভিডেন্ট ফান্ড-উৎসব ভাতা
মুক্তিযুদ্ধকে অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: ইশরাক হোসেন
খামেনি জীবিত, ধীরে ধীরে আরও সক্রিয় হচ্ছেন: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
কুয়েত-বাহরাইনে কেন হামলা চালালো ইরান? কারণ জানিয়ে তেহরানের কড়া বার্তা
খামেনির জানাজা কবে? ইরান জানালো দাফনের সম্ভাব্য সময়
স্বর্ণের পর এবার রুপাতেও ধস, নতুন দামে চমকে উঠছে বাজার

আজ বিশ্ব ইজতেমায় জুমার নামাজে লাখো মুসল্লির একসাথে নামাজ আদায়

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

নিজস্ব প্রতিবেদকঃ গাজীপুরের টঙ্গীর তুরাগ নদীর তীরে বিশ্ব ইজতেমার প্রথম পর্বে শুক্রবার বিশাল জুমার জামাত অনুষ্ঠিত হয়েছে। লাখো মুসল্লি এ জামাতে অংশ নেন। রাজধানী ঢাকা ও আশপাশের বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার মানুষ ইজতেমা মাঠে যানবাহনে কিংবা পায়ে হেঁটে জুমার নামাজে অংশগ্রহণ করেন।

জুমার নামাজে ইমামতি করেন কাকরাইল জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মোহাম্মদ জুবায়ের আহমেদ। খুতবা শুরু হয় দুপুর ১টা ৪৩ মিনিটে। এরপর জামাত অনুষ্ঠিত হয়।

আজ শুক্রবার (৩১ জানুয়ারী) ভোর থেকেই মুসল্লিদের ঢল নামে ইজতেমা প্রাঙ্গণে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে মাঠ ও আশপাশের এলাকা পরিপূর্ণ হয়ে যায়। আয়োজকদের মতে, এবার জুমার জামাতে প্রায় ২০ লাখ মুসল্লির উপস্থিতি ছিল।

আজ টঙ্গী, উত্তরা, কামারপাড়া, মিরপুর, আবদুল্লাহপুরসহ আশপাশের এলাকার মসজিদগুলোতে মুসল্লির সংখ্যা তুলনামূলক কম ছিল। অধিকাংশ মুসল্লিই তুরাগ তীরে জুমার নামাজ আদায়ের জন্য ছুটে আসেন।

বিশ্ব ইজতেমায় যোগ দিতে দেশ-বিদেশ থেকে মুসল্লিদের আগমন অব্যাহত রয়েছে। আয়োজকরা জানান, আখেরি মোনাজাত পর্যন্ত এ ধারা অব্যাহত থাকবে।

প্রথম পর্বের আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে আগামী ২ ফেব্রুয়ারি। এরপর দ্বিতীয় পর্ব শুরু হবে ৩ ফেব্রুয়ারি এবং শেষ হবে ৫ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মাধ্যমে। আয়োজকরা জানান, ইজতেমার তৃতীয় পর্ব ১৪ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে ১৬ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে।

বিশ্ব ইজতেমা মুসলিম উম্মাহর অন্যতম বৃহৎ ধর্মীয় সমাবেশ। আয়োজকরা শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে ইজতেমা পরিচালনায় প্রতিশ্রুতিবদ্ধ।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:১০

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:১০

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত