সর্বশেষ
ইরানে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল মার্কিন যুক্তরাষ্ট্র, যুদ্ধের ভয়াবহতা তীব্র হতে যাচ্ছে
১৭ দিন ধরে নিখোঁজ মাদ্রাসার দুই শিক্ষার্থী, দিশে হারা মা-বাবা, খুঁজে পেতে শেয়ার দিয়ে সাহায্য করুন
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?
ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে চারদিন ধরে অনশনে তরুণী
মোদির পদত্যাগ দাবিতে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে রাহুল গান্ধীর বিক্ষোভ
ইরানের হামলায় ৩ মার্কিন সেনা নিহত, আহত প্রায় ১০০: পেন্টাগন
দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম
মন্ত্রিসভায় রদবদল নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা
শেখ হাসিনাকে নিয়ে বিতর্কিত মন্তব্য করলেন এনসিপি নেতা সরোয়ার তুষার
যুদ্ধবিরতির আলোচনা চললেও বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম
ভারতে ইসলাম ও মুসলমান আক্রমণের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে: মাওলানা আরশাদ মাদানি

আজ স্ত্রীর প্রশংসা করার বিশেষ দিন: ভালোবাসা জানানোর সেরা সুযোগ!

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

ডেস্ক রিপোর্ট: স্বামী-স্ত্রীর সম্পর্ক শুধু কাগজে-কলমের বাঁধনে সীমাবদ্ধ নয়, এটি এক আজীবন প্রতিশ্রুতি, ভালোবাসা, সম্মান আর যত্নে গড়ে ওঠা এক অনন্য বন্ধন। সেই বন্ধনকে আরও মধুর করার উদ্দেশ্যে প্রতি বছর সেপ্টেম্বরের তৃতীয় রোববার পালন করা হয় স্ত্রীর প্রশংসা দিবস (Wife Appreciation Day)।

২০০৬ সালে যুক্তরাষ্ট্রে প্রথমবারের মতো এই দিবস পালিত হয়। এরপর থেকে ধীরে ধীরে এটি ছড়িয়ে পড়েছে বিশ্বের বিভিন্ন প্রান্তে। দিনটি শুধু উদযাপন নয়, বরং মনে করিয়ে দেয়, একটি সুখী সংসার গড়ে ওঠে যখন দুজন মানুষ একে অপরকে বুঝতে শেখে, সম্মান দেয় আর ভালোবাসার কথা বলতে কার্পণ্য করে না।

কবি কাজী নজরুল ইসলামের অমর বাণীই যেন এই দিনের বার্তা বহন করে, “বিশ্বের যা কিছু মহান সৃষ্টি চির কল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর।”

যদিও বা জীবনের প্রতিদিনের ব্যস্ততা, কাজের চাপ আর দায়িত্বের ভিড়ে আমরা অনেক সময় ভুলে যাই, আমাদের পাশে যে মানুষটি সারাক্ষণ নীরবে সঙ্গ দিয়ে যাচ্ছে, তিনি কতটা মহৎ আর গুরুত্বপূর্ণ। স্ত্রীর প্রশংসা শুধু তাকে খুশি করে না, বরং সম্পর্ককে করে আরও শক্তিশালী। একটি স্নেহভরা কথা, একটি হাসি, কিংবা সামান্য কৃতজ্ঞতা, এসবই বদলে দিতে পারে সংসারের পরিবেশ।

কীভাবে উদযাপন করবেন এই দিনটি?

স্ত্রীর হাতে একটি ফুলের তোড়া তুলে দিন।

তাকে নিয়ে যান কোথাও বেড়াতে বা ডিনারে।

উপহার দিন তার প্রিয় কোনো জিনিস।

অথবা সহজভাবে বলুন, তুমি আমার জীবনের সেরা উপহার।

এই ছোট ছোট উদ্যোগই আপনার সম্পর্ককে করবে আরও মধুর, আরও স্থায়ী।

আজকের দিনটি শুধু একটি উপলক্ষ নয়, বরং জীবনের প্রতিটি দিনে স্ত্রীকে সম্মান জানাবার একটি শিক্ষা। কারণ সংসারের সুখ-শান্তির মূলমন্ত্রই হলো ভালোবাসা আর পারস্পরিক শ্রদ্ধা।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বুধবার, ২২ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৯
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বুধবার, ২২ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৯
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত