সর্বশেষ
দুবাইয়ে গ্রেপ্তার সাবেক আইজিপি বেনজীর, দ্রুত দেশে ফেরানোর উদ্যোগ সরকারের
টানা পতনের পর আবার ঊর্ধ্বমুখী স্বর্ণ-রুপার বাজার, কত দামে বিক্রি হচ্ছে আজ?
আমি ভুল করেছি, ক্ষমা চাই: রামিসা হত্যা মামলায় আদালতে দায় স্বীকার প্রধান আসামির
সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার
অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করার মিশনে হৃদয়ের দুর্দান্ত ব্যাটিংয়ে বড় সংগ্রহের দিকে এগিয়ে যাচ্ছে টাইগাররা
ইরানের সর্বোচ্চ নেতার কাছে আত্মসমর্পণ করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প’
ভিনিসিয়ুসের গোলে শক্তিশালী মরক্কের বিপক্ষে ড্র করে কোন রকম বেঁচে গেলে ব্রাজিল
ফিফা ফুটবল বিশ্বকাপে শক্তিশালী সুইজারল্যান্ডের বিপক্ষে ১-১ গোলে ড্র করে ইতিহাস গড়লো কাতার
সময় ফুরিয়ে আসছে, সরকারকে বেশি দিন ছাড় দেওয়া হবে না: শফিকুর রহমান
কোটি টাকার প্রলোভনেও সিদ্ধান্ত বদলাইনি, আদ্-দ্বীনের লাইসেন্স বাতিল করেছি: স্বাস্থ্যমন্ত্রী
আমেরিকাকে একটুও বিশ্বাস করে না ইরানের জনগণ: প্রধান বিচারপতি
মানুষের কল্যাণেই বিএনপির রাজনীতি, কৃষক-নারীদের জন্য নতুন উদ্যোগের ঘোষণা প্রধানমন্ত্রীর
ইরানের জব্দকৃত ২৪ বিলিয়ন ডলার ছাড়ে সম্মতি, ট্রাম্পকে ঘিরে নতুন দাবি
৪ দফা পতনের পর দেশের বাজারে স্বর্ণের দামে বড় লাফ
শক্তিশালী প্যারাগুয়েকে ৪ গোলে বিধ্বস্ত করে বিশ্বকাপে নতুন ইতিহাস সৃষ্টি করলো আয়োজক মার্কিন যুক্তরাষ্ট

আমি ভুল করেছি, ক্ষমা চাই: রামিসা হত্যা মামলায় আদালতে দায় স্বীকার প্রধান আসামির

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

ডেস্ক রিপোর্ট: রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তারকে ধর্ষণ ও হত্যার ঘটনায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত প্রধান আসামি সোহেল রানা আদালতে দায় স্বীকার করে ক্ষমা প্রার্থনা করেছেন। জেল আপিলের শুনানিতে তিনি নিজের অপরাধের জন্য অনুশোচনা প্রকাশ করে বলেন, ‘আমি ভুল করেছি, ক্ষমা চাই।

রোববার হাইকোর্টে দাখিল করা জেল আপিলে সোহেল রানা দাবি করেন, তিনি দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন এবং আর্থিক সংকট ও পারিবারিক অশান্তির মধ্যে জীবন কাটাচ্ছিলেন। অটোরিকশা গ্যারেজে কাজ করে জীবিকা নির্বাহ করতেন বলেও উল্লেখ করেন তিনি।

আপিলে তিনি বলেন, মাদকাসক্ত অবস্থায় এবং মানসিক ভারসাম্যহীন পরিস্থিতিতে ঘটনাটি ঘটেছে। তার ভাষ্য অনুযায়ী, ঘটনাটি ইচ্ছাকৃত ছিল না এবং কীভাবে এমন ভয়াবহ ঘটনা ঘটেছে, তা তিনি বুঝতে পারেননি।

সোহেল রানা আরও জানান, তার একটি সন্তান রয়েছে এবং পরিবারের দেখভালের মতো আর কেউ নেই। এসব বিষয় বিবেচনায় নিয়ে আদালতের কাছে দয়া ও ক্ষমা প্রার্থনা করেন তিনি।

অন্যদিকে একই মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি স্বপ্না আক্তার জেল আপিলে নিজেকে নির্দোষ দাবি করেছেন। তিনি মামলার অভিযোগ থেকে খালাস চেয়ে আদালতের কাছে আবেদন জানিয়েছেন।

জানা গেছে, গত ১১ জুন কারা কর্তৃপক্ষের মাধ্যমে দুই আসামি হাইকোর্টে জেল আপিল দাখিল করেন। রোববার আদালত আপিল দুটি শুনানির জন্য গ্রহণ করেন।

উল্লেখ্য, শিশু রামিসা আক্তারকে ধর্ষণ ও হত্যার ঘটনায় দায়ের করা মামলায় বিচারিক আদালত সোহেল রানা ও স্বপ্না আক্তারকে মৃত্যুদণ্ড প্রদান করেছিলেন।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
রবিবার, ১৪ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৯
আছরবিকাল ৩:১৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১৪

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
রবিবার, ১৪ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৯
আছরবিকাল ৩:১৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১৪

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত