
আওয়ার টাইমস নিউজ।
স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপে আজও থাকছে একাধিক গুরুত্বপূর্ণ ম্যাচ। দিনের আলোচিত ম্যাচে মাঠে নামবে আর্জেন্টিনা, যেখানে তারা মুখোমুখি হবে অস্ট্রিয়ার। এছাড়া ফ্রান্স, ইরাক, সেনেগাল ও নরওয়ের ম্যাচও রয়েছে আজ ও ভোরের সূচিতে।
দিনের শুরুতেই নিউজিল্যান্ড ও মিসরের ম্যাচ দিয়ে শুরু হবে খেলার উত্তেজনা। এরপর রাতের মূল আকর্ষণ আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, যা ফুটবলপ্রেমীদের জন্য গুরুত্বপূর্ণ লড়াই হিসেবে দেখা হচ্ছে।
রাতের শেষ দিকে ফ্রান্স মুখোমুখি হবে ইরাকের বিপক্ষে। আর দিনের সূচির বাইরে আগামী ভোরে মাঠে নামবে নরওয়ে ও সেনেগাল।
আজকের খেলার সূচি;
বিশ্বকাপ ফুটবল
নিউজিল্যান্ড বনাম মিসর
সকাল ৭টা
সরাসরি: বিটিভি, টি স্পোর্টস ও সময় টিভি
আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া
রাত ১১টা
সরাসরি: বিটিভি, টি স্পোর্টস ও সময় টিভি
ফ্রান্স বনাম ইরাক
রাত ৩টা
সরাসরি: বিটিভি, টি স্পোর্টস ও সময় টিভি
নরওয়ে বনাম সেনেগাল
আগামীকাল সকাল ৬টা
সরাসরি: বিটিভি, টি স্পোর্টস ও সময় টিভি




























