সর্বশেষ
ইসরাইলের সঙ্গে নিরাপত্তা চুক্তি নিয়ে কাজ করছে সিরিয়া, বললেন প্রেসিডেন্ট আল-শারা
গবেষণায় উদ্বেগজনক তথ্য, বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলেছে মাইক্রোপ্লাস্টিক
এপিসি থেকে নির্মমভাবে ফেলে ইয়ামিন হত্যা মামলায় খুনি পলাতক নরপিশাচদের বিরুদ্ধে গ্রেপ্তারি পারোয়ানার আবেদন
হঠাৎ মরণব্যাধি ইবোলা ভাইরাসের বিধ্বংসী তাণ্ডবে ১ হাজার ৩৫৪ জনের মৃত্যু! বিশ্বজুড়ে বাড়ছে নতুন মহামারির শঙ্কা
গোয়েন্দা সতর্কতার পর প্রাণ হারানোর আশঙ্কায় উড়োজাহাজ বদলে দেশে ফেরেন ট্রাম্প, সামনে এলো নতুন তথ্য
নেশা করতে করতে এখন তালগোল পাকিয়ে ফেলেছে: নাসীরুদ্দীনকে নিয়ে রাশেদ খানের কড়া মন্তব্য
আর কয়েক ঘণ্টার অপেক্ষা, আঘাত হানতে পারে ভয়ংকর টাইফুন নউল, সরিয়ে নেওয়া হয়েছে ২০ হাজারের বেশি মানুষ
সোনার বাংলার ‘জুলাই’ এবার ভারতীয় স্বৈরাচারকে ধুমড়ে মুছলে দিচ্ছে, শিক্ষার্থীদের পক্ষে সরব বলিউড তারকারাও
মোদির শিক্ষামন্ত্রীর পদত্যাগে উল্লাসে মাতয়ারা ভারতের বিক্ষোভকারী তেলাপোকা দলের
শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ
মোদিকে কঠোর বার্তা রাহুলের, আতঙ্কিত পলাতক হাসিনা
পদত্যাগের পর সাহাবুদ্দিন বললেন আমি সংবিধান রক্ষা করেছি কোনো অপরাধী নই
ইয়েমেনে সৌদি আরবের বিমান হামলায় আহত ২
“বিশ্বের কোনো পরাশক্তিই ইসলামের অগ্রগতি থামিয়ে রাখতে পারবে না” কারণ, পৃথিবীর মানুষ শান্তি চায়। আর সেই শান্তির দরজা হলো ইসলামঃ ভারতীয় ধর্মগুরু
ইসরায়েলের সঙ্গে সৌদি আরবের সম্পর্ক স্বাভাবিক করার সময় হয়েছে: ট্রাম্প

আর কয়েক ঘণ্টার অপেক্ষা, আঘাত হানতে পারে ভয়ংকর টাইফুন নউল, সরিয়ে নেওয়া হয়েছে ২০ হাজারের বেশি মানুষ

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

আন্তর্জাতিক ডেস্ক: শক্তিশালী টাইফুন নউল চীনের দক্ষিণাঞ্চলের উপকূলের দিকে ধেয়ে আসায় সতর্কতামূলক ব্যবস্থা জোরদার করেছে দেশটির কর্তৃপক্ষ। ঝড়ের আশঙ্কায় ২০ হাজারের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে এবং কয়েকটি এলাকায় রেল চলাচল স্থগিত করা হয়েছে।

চীনের জাতীয় আবহাওয়া কেন্দ্র জানিয়েছে, টাইফুনটি হংকং থেকে গুয়াংডং প্রদেশ পর্যন্ত উপকূলীয় এলাকায় আঘাত হানতে পারে। সম্ভাব্য দুর্যোগের কারণে দ্বিতীয় সর্বোচ্চ পর্যায়ের কমলা সতর্কতা জারি রাখা হয়েছে।

কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, গুয়াংডং ও পার্শ্ববর্তী ফুজিয়ান প্রদেশে প্রবল বাতাস ও ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। এ কারণে উপকূলীয় এলাকার বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে নেওয়া হয়েছে।

রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, সাগরে থাকা মাছ ধরার নৌযানগুলোকে বন্দরে ফিরে আসতে বলা হয়েছে। পাশাপাশি শনিবার ও রোববার গুয়াংডং প্রদেশের বিভিন্ন রুটে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে।

এদিকে চাওঝৌ শহরের সব শিক্ষা প্রতিষ্ঠানকে সাময়িকভাবে শিক্ষা কার্যক্রম স্থগিত রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
চলতি মাসেই চীনের দক্ষিণ ও মধ্যাঞ্চলে একাধিক প্রাকৃতিক দুর্যোগে প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে।

বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বজুড়ে চরম আবহাওয়ার ঘটনা আরও ঘন ঘন এবং তীব্র হয়ে উঠছে।

সূত্র: এএফপি

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
সোমবার, ২৭ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০১
সূর্যোদয়ভোর ৫:২৫
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৮
মাগরিবসন্ধ্যা ৬:৪৪
এশা রাত ৮:০৮

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
সোমবার, ২৭ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০১
সূর্যোদয়ভোর ৫:২৫
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৮
মাগরিবসন্ধ্যা ৬:৪৪
এশা রাত ৮:০৮

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত