সর্বশেষ
ইসরাইলের সঙ্গে নিরাপত্তা চুক্তি নিয়ে কাজ করছে সিরিয়া, বললেন প্রেসিডেন্ট আল-শারা
গবেষণায় উদ্বেগজনক তথ্য, বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলেছে মাইক্রোপ্লাস্টিক
এপিসি থেকে নির্মমভাবে ফেলে ইয়ামিন হত্যা মামলায় খুনি পলাতক নরপিশাচদের বিরুদ্ধে গ্রেপ্তারি পারোয়ানার আবেদন
হঠাৎ মরণব্যাধি ইবোলা ভাইরাসের বিধ্বংসী তাণ্ডবে ১ হাজার ৩৫৪ জনের মৃত্যু! বিশ্বজুড়ে বাড়ছে নতুন মহামারির শঙ্কা
গোয়েন্দা সতর্কতার পর প্রাণ হারানোর আশঙ্কায় উড়োজাহাজ বদলে দেশে ফেরেন ট্রাম্প, সামনে এলো নতুন তথ্য
নেশা করতে করতে এখন তালগোল পাকিয়ে ফেলেছে: নাসীরুদ্দীনকে নিয়ে রাশেদ খানের কড়া মন্তব্য
আর কয়েক ঘণ্টার অপেক্ষা, আঘাত হানতে পারে ভয়ংকর টাইফুন নউল, সরিয়ে নেওয়া হয়েছে ২০ হাজারের বেশি মানুষ
সোনার বাংলার ‘জুলাই’ এবার ভারতীয় স্বৈরাচারকে ধুমড়ে মুছলে দিচ্ছে, শিক্ষার্থীদের পক্ষে সরব বলিউড তারকারাও
মোদির শিক্ষামন্ত্রীর পদত্যাগে উল্লাসে মাতয়ারা ভারতের বিক্ষোভকারী তেলাপোকা দলের
শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ
মোদিকে কঠোর বার্তা রাহুলের, আতঙ্কিত পলাতক হাসিনা
পদত্যাগের পর সাহাবুদ্দিন বললেন আমি সংবিধান রক্ষা করেছি কোনো অপরাধী নই
ইয়েমেনে সৌদি আরবের বিমান হামলায় আহত ২
“বিশ্বের কোনো পরাশক্তিই ইসলামের অগ্রগতি থামিয়ে রাখতে পারবে না” কারণ, পৃথিবীর মানুষ শান্তি চায়। আর সেই শান্তির দরজা হলো ইসলামঃ ভারতীয় ধর্মগুরু
ইসরায়েলের সঙ্গে সৌদি আরবের সম্পর্ক স্বাভাবিক করার সময় হয়েছে: ট্রাম্প

গবেষণায় উদ্বেগজনক তথ্য, বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলেছে মাইক্রোপ্লাস্টিক

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের বাজারে বিক্রি হওয়া ৩৪টি টুথপেস্টের ওপর পরিচালিত এক গবেষণায় ২৬টিতে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি পাওয়া গেছে। গবেষকদের দাবি, এসব ক্ষুদ্র প্লাস্টিক কণা মানবস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে।

পরিবেশবিষয়ক গবেষণা সংস্থা এনভায়রনমেন্ট অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন এক বছরের গবেষণা শেষে রোববার রাজধানীর লালমাটিয়ায় সংবাদ সম্মেলনে এ তথ্য প্রকাশ করে।

গবেষণায় দেশের বিভিন্ন এলাকার ২ হাজার ৭৬০ জন ভোক্তার তথ্য সংগ্রহের পাশাপাশি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিবেশবিজ্ঞান বিভাগের পরীক্ষাগারে বৈজ্ঞানিক পদ্ধতিতে টুথপেস্টগুলোর নমুনা বিশ্লেষণ করা হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, পরীক্ষা করা দেশীয় ২৫টি ব্র্যান্ডের মধ্যে ২২টিতে মাইক্রোপ্লাস্টিক শনাক্ত হয়েছে। এছাড়া ভারতের পাঁচটি ব্র্যান্ডের একটিতে, থাইল্যান্ডের দুটি ব্র্যান্ডের একটিতে এবং ভিয়েতনামের দুটি ব্র্যান্ডেই এই ক্ষুদ্র প্লাস্টিক কণা পাওয়া গেছে।

গবেষণায় আরও দেখা গেছে, শিশুদের জন্য তৈরি ছয়টি টুথপেস্টের চারটিতেও মাইক্রোপ্লাস্টিক রয়েছে, যা বিশেষ উদ্বেগের বিষয় বলে উল্লেখ করেছেন গবেষকরা।

প্রতি ১০০ গ্রাম টুথপেস্টে সর্বোচ্চ ৩২০টি মাইক্রোপ্লাস্টিক কণা পাওয়া গেছে মেডিপ্লাস ফ্লুরাইড জেলে। এছাড়া ক্লোজ আপ রেড হট, ক্লোজ আপ মেন্থল ফ্রেশ, কুডুমু আল্ট্রা শিল্ড ফর্মুলা, সিগন্যাল গ্রিন টি, পেপসোডেন্ট অ্যাডভান্স সল্ট, হিমালয়া কমপ্লিট কেয়ার এবং সেনসোডাইন ফ্রেশ মিন্টেও বিভিন্ন মাত্রায় মাইক্রোপ্লাস্টিক শনাক্ত হয়েছে।

তবে সব ব্র্যান্ডে এমন কণা পাওয়া যায়নি। গবেষণায় জেনফ্রেশ, প্যারাস্যুট জাস্ট ফর বেবি ম্যাঙ্গো, ক্লোজ আপ রেড হট জিংক ফ্রেশ টেকনোলজি এবং শিশুদের জন্য আমদানিকৃত কুডুমু অরেঞ্জ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক পাওয়া যায়নি।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
রবিবার, ২৬ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০১
সূর্যোদয়ভোর ৫:২৫
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৮
মাগরিবসন্ধ্যা ৬:৪৪
এশা রাত ৮:০৮

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
রবিবার, ২৬ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০১
সূর্যোদয়ভোর ৫:২৫
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৮
মাগরিবসন্ধ্যা ৬:৪৪
এশা রাত ৮:০৮

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত