সর্বশেষ
রাষ্ট্রপতির পদত্যাগের সিদ্ধান্ত, চলতি মাসেই বঙ্গভবন ছাড়তে পারেন সাহাবুদ্দিন
পাকিস্তানে প্রবল বর্ষণে বন্যা ও ভূমিধসে নিহত ৩৭
নারী কেলেঙ্কারিতে পতন: জামায়াত থেকে এমপি নজরুল বহিষ্কার, সাতক্ষীরা-৪ আসনে উপ-নির্বাচন!
ইরানের বিরুদ্ধে হামলায় সহায়তাকারীদের কঠোর সতর্কবার্তা
গুঁড়িয়ে দেওয়া হলো ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়
দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম
জুলাইজুড়ে ভারতজুড়ে তরুণদের আন্দোলন, মোদি সরকারের ওপর বাড়ছে চাপ
ইরানে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল মার্কিন যুক্তরাষ্ট্র, যুদ্ধের ভয়াবহতা তীব্র হতে যাচ্ছে
১৭ দিন ধরে নিখোঁজ মাদ্রাসার দুই শিক্ষার্থী, দিশে হারা মা-বাবা, খুঁজে পেতে শেয়ার দিয়ে সাহায্য করুন
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?
ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে চারদিন ধরে অনশনে তরুণী

আ. লীগের আক্রমণ আমাদের দ্বিগুণ শক্তিশালী করেছে: নাহিদ ইসলাম

Our Times News

আওয়ার টাইমস নিউজ ‌

গোপালগঞ্জে আওয়ামী লীগের হামলার প্রতিবাদ জানিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, এই আক্রমণই তাদের সংগঠনকে দ্বিগুণ শক্তিশালী করেছে। বৃহস্পতিবার (১৭ জুলাই) মানিকগঞ্জে আয়োজিত এক পথসভায় এসব কথা বলেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, “আওয়ামী লীগ গোপালগঞ্জে হামলা চালিয়ে প্রমাণ করেছে কেন তারা আজ রাজনীতিতে টিকে থাকতে পারছে না। তারা ভেবেছিল হামলা করে আমাদের দমন করবে, কিন্তু আমরা জুলাইতেই সব ভয় জয় করেছি।”

তিনি আরও বলেন, “তাদের আক্রমণ আমাদের মনোবল ভাঙেনি, বরং দ্বিগুণ শক্তি দিয়েছে। ফরিদপুর, রাজবাড়ী ও মানিকগঞ্জের কর্মসূচিই এর প্রমাণ। সামনে আবারও গোপালগঞ্জে কর্মসূচি হবে। আমরা প্রতিটি ঘরে ঘরে যাবো।”

নাহিদ আরও বলেন, “আমরা শেখ হাসিনার মতো একক ক্ষমতাধর প্রধানমন্ত্রী চাই না। আমরা জনগণের প্রতিনিধিত্বশীল নতুন সংবিধান চাই। নির্বাচন হতে হবে, তবে তার আগে বিচার ও রাজনৈতিক সংস্কার প্রয়োজন। আমরা পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতির নির্বাচন দাবি করছি।”

ধর্মনিরপেক্ষতার দাবির সমালোচনা

আওয়ামী লীগের ধর্মনিরপেক্ষতার দাবিকে ভণ্ডামি আখ্যা দিয়ে নাহিদ বলেন, “তারা যখনই কেউ ইসলাম পালন করতে চায়, তখনই তাকে ‘জঙ্গি’ বলে তকমা দেয়। অথচ তারাই সবচেয়ে বেশি হিন্দুদের জমি দখল করেছে।”

অন্তর্বর্তী সরকারের ভূমিকা নেই: সামান্তা শারমিন

পথসভায় বক্তব্য রাখেন এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন। তিনি বলেন, “বর্তমান অন্তর্বর্তী সরকার এখনো জুলাই ঘোষণাপত্র কিংবা সনদ প্রকাশ করেনি। তাদের কাছ থেকে কোনো সুনির্দিষ্ট দাবি বা পরিকল্পনা আসছে না, অথচ তারা একতরফাভাবে নির্বাচনের ম্যান্ডেট তৈরি করছে।”

তিনি আরও বলেন, “সরকার সোহেল তাজের সঙ্গে দেখা করছে—তাতে কিছু আসে যায় না। আওয়ামী লীগের কোনো ‘রিকন্ডিশনড’ বাংলাদেশ গড়া যাবে না, এবং আমরা তা হতে দেব না।”

সামান্তা বলেন, “চাঁদাবাজি এখনো বন্ধ হয়নি। তবে আমরা আওয়ামী লীগকে সরিয়ে বিএনপিকে আনতে চাই না। আমরা চাই একটি নতুন ও কার্যকর রাজনৈতিক কাঠামো।”

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত